প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্য রচনা  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের সিলেবাসের সকল অংশ থেকে নির্বাচিত বাক্য রচনা ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৫। প্রদত্ত শব্দ বাক্যরচনাতথ্য সংবাদপত্রের মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পারি। উপাত্ত ড. শাফিউল হাসান গবেষণার জন্য উপাত্ত সংগ্রহ করছেন।আহরণ জ্ঞান আহরণের জন্য বই পড়া আবশ্যক। রশ্মি জানালা দিয়ে ঘরের ভেতরে সূর্যের রশ্মি পড়েছে। তত্ত্বাবধায়ক জাদুঘরের তত্ত্বাবধায়ক একজন জ্ঞানী ব্যক্তি। উন্মোচন প্রাচীন সভ্যতার রহস্য উন্মোচনের জন্য আরও খনন প্রয়োজন। স্থাপত্য স্থাপত্য যিনি নির্মাণ করেন তাঁকে বলা হয় স্থপতি। সোপান সোপান বেয়ে বেয়ে পুকুরে নামতে হয়। প্রাচীর মহাস্থানগড়ের চার পাশে প্রাচীর ছিল। অস্তাচল সূর্য এখন অস্তাচলে। খাঁচা পাখি খাঁচায় বন্দী থাকতে চায় না। অঙ্গন খোকা বাড়ির অঙ্গনে অনেক সবজি ফলিয়েছে। অশ্রুসজল পাখির শোকে খোকার নয়ন অশ্রুসজল হয়ে উঠল। পারাবার পাখির চোখে বনের স্বপ্ন যেন দূর পারাবার।সোহাগ এত সোহাগ দেওয়ার পরও খোকার পাখিটি পোষ মানেনি। নয়ন পাখির শোকে খোকার নয়ন অশ্রুতে ভেসে যায়। অনিবার্য লোকটা অনিবার্য মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। পরিশোধন ঢাকায় পানি পরিশোধন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তন্তু এক সময় রেশম তন্তুর কাপড় বেশ জনপ্রিয় ছিল। ভেষজ সুন্দরবনে নানা রকম ভেষজ উদ্ভিদ রয়েছে। অর্কিড রবিনের বাগানে অনেক ধরনের অর্কিডের গাছ আছে। অস্তিত্ব পরিবেশ দূষণের ফলে মানুষের অস্তিত্ব হুমকির সম্মুখীন। নিসর্গ নিসর্গের শোভা সবাইকে আনন্দ দেয়। ভারসাম্য গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। উজাড় গাছপালার অভাবে বন উজাড় হয়ে যাচ্ছে। রোগবালাই ফলমূল রোগবালাই থেকে শরীর রক্ষায় আমাদের সহায়তা করে। শাকসবজি শাকসবজি থেকে আমরা বিভিন্ন খাদ্য উপাদান পেয়ে থাকি। খাদ্যশস্য খাদ্যশস্য আমাদের শক্তির প্রধান উৎস। মুখরোচক উদ্ভিদ থেকে আমরা বিভিন্ন মুখরোচক খাবার পেয়ে থাকি।ডালপালা প্রাচীনকালে গাছের ডালপালা ও লতাপাতাই ছিল মানুষের প্রয়োজনীয় জ্বালানি। আসবাবপত্র মেহগনি বৃক্ষের কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি হয়। বায়ুমণ্ডল বৃক্ষ ও বনভূমি বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখতে সাহায্য করে। হুমকি ইচ্ছেমতো গাছ কাটা আমাদের অস্তিত্বের জন্য বিরাট হুমকি।বনায়ন বর্তমানে বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সহায়তা আমরা গাছ লাগাব এবং পরিবেশ রক্ষায় সহায়তা করব। প্রতিবাদ মওলানা ভাসানী সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল