প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সময়: ২ ঘণ্টা \ মান: ১০০[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]১। কবিতা ও কবির নাম উল্লেখ করে ‘কে’? অথবা ‘সবার আমি ছাত্র’ কবিতার প্রথম আট লাইন লেখো। ১+১+৮=১০২। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো (যেকোনো একটি)। ৫ক) এ জন্যই আমরা বলি, ‘মাছে-ভাতে বাঙালি।’খ) বল দেখি এ জগতে মূর্খ বলি কারে, নিজ কার্য নষ্ট করে, মূর্খ বলি তারে।৩। নিচের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। ৪×৩=১২ক) ‘নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালি’ এ কথাটির অর্থ কী?খ) ‘বিশ্বজগৎ দেখব আমিআপন হাতের মুটোয় পুরে’ কথাটি বুঝিয়ে লেখো।গ) আরাফাত ময়দানে মহানবী (সা.)-এর মনের অবস্থা কেমন হয়েছিল?ঘ) আকাশের চেয়ে উচ্চতা কার বেশি?ঙ) রাহেলা বানু দুমুঠো চাল কলসিতে জমিয়ে রাখে কেন?৪। শব্দের অর্থ লেখো (যেকোনো পাঁচটি)। ১×৫= ৫হিত, গুজরান, সমাবেশ, সংকেত, কুড়াল, নসিব।৫। নিচের শব্দ দিয়ে বাক্য রচনা করো (যেকোনো পাঁচটি)। ১×৫=৫আগুন, জোছনা, বর্বর, বেতার, চরণ, সর্ব,৬। প্রদত্ত অনুচ্ছেদটিতে ‘বিরাম চিহ্ন’ বসাও। ৫ফড়িং ধরে আবার আকাশে উড়িয়ে দেয় ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভিতর চাপা দিয়ে রাখে শুকিয়ে গেলে বাবার কপারে লাগিয়ে দিয়ে বলে বাবা তোমার হাজার বছর আয়ু হোক মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুক৭। নিচের বন্ধনীর ( ) মধ্য থেকে সঠিক অংশটুকু বেছে নিয়ে প্রদত্ত ‘—’ (ড্যাশ) চিহ্নের পাশে লিখো (যেকোনো পাঁঁচটি)। ১×৫=৫ক) এ দেশের কৃষকের মন এ দেশের নরম মাটির মতোই—(শক্ত/ঝুরঝুরে/কোমল)।খ) ‘আষাঢ়’ কবিতাটি নেওয়া হয়েছে—(সোনার তরী/ক্ষণিকা/চিত্রা কাব্যগ্রন্থ থেকে)।গ) কোনো ক্রীতদাস যদি নিজের যোগ্যতায় আমির হন, তবে তাঁকে—(মানবে না/মেনে চলবে/বাদ দিয়ে চলবে)।ঘ) নিজ বোধ আছে যার তাকে বলে— (সাধু ব্যক্তি/ধার্মিক ব্যক্তি/জ্ঞানী ব্যক্তি)।ঙ) সাগর হইতে অধিক ধনবান— (জ্ঞানী/নিষ্পাপ জন/তুষ্ট হূদয়)।চ) মোস্তফা কামাল শাহাদাতবরণ করেন—(১৬ এপ্রিল, ১৯৭১/১৭ এপ্রিল, ১৯৭১/১৮ এপ্রিল, ১৯৭১)।ছ) গল্পকার ঈশপ জন্মগ্রহণ করেন—(গ্রিসে/মিসরে/এথেন্সে)।৮। বিপরীত শব্দ লেখো (যেকোনো পাঁচটি)। ১×৫=৫রাত্রি, বিশাল, উপকার, আসল, দুশমন, শোভন।৯। নিচের যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো (যেকোনো পাঁচটি)। ১×৫=৫ক্ট, ত্র, গ্ন, ষ্ণ, প্ল, জ্জ্ব, ঞ্ছ।১০। নিচের প্রদত্ত শব্দের দুটি করে সমার্থক শব্দ লেখো (যেকোনো পাঁচটি)। ১×৫=৫অগ্নি, দীন, সমূহ, বন, যুদ্ধ, গভীর।১১। এক কথায় প্রকাশ করো (যেকোনো পাঁচটি)। ১×৫=৫অন্য গতি নেই যার, ধ্যান করার যোগ্য, খাবার ইচ্ছা, মমতা নেই যার, নিশাকালে চরে যে, হত্যা করার ইচ্ছা।১২। প্রদত্ত ক্রিয়াপদের চলিত রূপ লেখো (যেকোনো পাঁচটি)। ১×৫=৫নাচিতেছে, সাজাইয়া, বানাইতে, খাইব, খাইতে, আসিয়া।১৩। সংক্ষিপ্ত উত্তর লেখো (যেকোনো ৪টি)। ২×৪=৮ক) আমাদের দেশের মেয়েরা অবসর সময় কী কী জিনিস তৈরি করে?খ) রাখাল বালকের জন্য এত চিন্তা কেন?গ) মহানবী (সা.) আমাদের কাছে কোন দুটি জিনিস রেখে গেছেন?ঘ) মানুষের পক্ষে কুমড়ো কী মন্তব্য করেছে?ঙ) কীসের উত্তাপ আগুনের চেয়ে বেশি? চ) তিতুমীর কে ছিলেন?১৪। ‘আষাঢ়’ অথবা ‘তুলনা’ কবিতার মূলভাব নিজের ভাষায় লেখো। ৮১৫। নিচের যেকোনো একটি বিষয়ের ওপর রচনা লেখো (১৫০ শব্দের মধ্যে)। ১২ক) দেশপ্রেম/স্বদেশপ্রেম খ) বাংলাদেশের কৃষক/কৃষক/চাষিগ) বাংলাদেশের নদ-নদী ঘ) মৃৎশিল্প ঙ) চরিত্র গঠন।