প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণিজগৎ এক বিস্ময়প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘প্রাণিজগৎ এক বিস্ময়’ প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। # এক কথায় উত্তর দাও।প্রশ্ন: হাতির সবচেয়ে অদ্ভুত অঙ্গটি কী? উত্তর: শুঁড়প্রশ্ন: জিরাফের সবচেয়ে বড় শত্রু কে? উত্তর: সিংহপ্রশ্ন: কোন পাখিকে ‘দৈত্যপাখি’ বলা হয়?উত্তর: উটপাখিপ্রশ্ন: কোন প্রাণীকে গাছ বলে ভুল হয়? উত্তর: জিরাফপ্রশ্ন: কোন প্রাণীর শিং ঘন লোমে তৈরি?উত্তর: গন্ডারপ্রশ্ন: গরিলা কোন মহাদেশে বাস করে?উত্তর: আফ্রিকাপ্রশ্ন: কোন প্রাণী কুমির নয় অথচ কুমিরের মতো দেখতে? উত্তর: ঘড়িয়াল।# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন: হাতি দেখতে কেমন? শুঁড়ের সাহায্যে হাতি কী কী কাজ করতে পারে?উত্তর: হাতি আমাদের খুব পরিচিত প্রাণী। ডাঙার প্রাণীর মধ্যে হাতির মতো বড় কোনো প্রাণী নেই। বিশাল দেহের অধিকারী হাতির চোখ দুটি খুব ছোট। হাতির কান দুটো দেখতে অনেকটা কুলার মতো আর পাগুলো লম্বা, মোটা ও পুরু। হাতির অদ্ভুত আকৃতির শুঁড় আছে। শুঁড়ের সাহায্যে হাতি অনেক কাজ করতে পারে। শুঁড় দিয়ে গায়ে পানি ছিটিয়ে হাতি গোসল সেরে নেয়। শুঁড় দিয়ে হাতি বড় রকমের গাছ উপড়ে ফেলতে পারে এবং এর সাহায্যে বড় বড় গাছের গুঁড়িও টেনে নিয়ে যেতে পারে।প্রশ্ন: গন্ডারকে আজব প্রাণী বলা হয়েছে কেন? রেগে গেলে সে কী করে?উত্তর: ডাঙায় বাস করে এমন অনেক প্রাণীর মধ্যে গন্ডার অন্যতম। গন্ডারের নাকের ওপর একটা বা দুটো শিং থাকে। এই শিং আসলে পুরু লোমে তৈরি। গন্ডারকে বনের অন্যসব প্রাণী ভীষণ ভয় পায়। এমনকি বাঘ, সিংহও গন্ডারের ধারেকাছে ঘেঁষে না। বিপদে পড়লে সে শিং বাগিয়ে তীর বেগে তেড়ে যায়। গন্ডারের দৃষ্টিশক্তি ক্ষীণ, কিন্তু ঘ্রাণশক্তি প্রখর। এ ছাড়া গন্ডার তার বিরাট দেহ নিয়ে চমৎকার সাঁতার কাটতে পারে। পানিতে একবার ডুব দিয়ে অনেকক্ষণ কাটিয়ে দেয় সে। গন্ডার দাঁড়িয়ে, কাত হয়ে বা হাঁটু মুড়ে উপুড় হয়ে ঘুমায়। ঘণ্টায় সে ৩০ থেকে ৪০ মাইল বেগে ছুটতে পারে। বিস্ময়কর আকৃতি ও অদ্ভুত স্বভাবের কারণে গন্ডারকে আজব প্রাণী বলা হয়েছে। গন্ডার বেশ রগচটা। রেগে গেলে সে বনে হুলুস্থুল কাণ্ড বাধিয়ে দেয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল