প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, অনেক প্রীতি ও শুভেচ্ছাসহ তোমাদের স্বাগত জানাচ্ছি ধারাবাহিক পাঠ আলোচনায়। বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘আমরা তাঁদের ভুলব না’ প্রবন্ধ।তোমরা তো জানো, বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের চরম মূল্য দিতে হয়েছে। প্রায় নয় মাসের মুক্তিযুদ্ধে এ দেশের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, পুলিশ-সেনাবাহিনীর সদস্যসহ নানা পেশার মানুষ। প্রাণ দিয়েছেন অনেক সরকারি-বেসরকারি চাকরিজীবী। একাত্তরের ২৫ মার্চ মধ্যরাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এ দেশের বুদ্ধিজীবীদের, নিরীহ মানুষদের। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এ দেশের খ্যাতনামা বরেণ্য ব্যক্তিদের। পাকিস্তানি সেনারা এ দেশের মুক্তিযুদ্ধবিরোধী দোসরদের সহযোগিতায় এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। অনেক মূল্যবান প্রাণের বিনিময়ে, অনেকের ত্যাগের বিনিময়ে আমরা প্রিয় স্বাধীনতা অর্জন করেছি। যাদের মহান ত্যাগ ও প্রাণদান আমাদের স্বাধীনতার সঙ্গে মিশে আছে, আমরা কোনো দিন তাঁদের ভুলব না।এই মূল বক্তব্য নিয়েই রচিত হয়েছে ‘আমরা তাঁদের ভুলব না’। শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা, এবার এ রচনার কিছু শব্দের অর্থ জেনে নেওয়া যাক। তারপর বাক্য রচনা ও প্রশ্নোত্তর।প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো। বরেণ্য, মেধাবী, ধর্মপ্রাণ, হত্যালীলা, প্রমাদগোনা, কোণঠাসা, রণে ভঙ্গ দেয় না।উত্তর:প্রদত্ত শব্দ শব্দের অর্থবরেণ্য মান্য।মেধাবী ধীমানধর্মপ্রাণ ধর্মপ্রেমিকহত্যালীলা হত্যাকাণ্ডপ্রমাদগোনা বিপদের আশঙ্কাকোণঠাসা অসুবিধায় পড়ারণে ভঙ্গ দেয় না যুদ্ধে পিছ পা হয় না।প্রশ্ন: বাক্য রচনা করো।বর্বর, পরিকল্পিতভাবে, বাস্তবায়ন, রেহাই, বধ্যভূমি, জনহিতকর, নীলনকশা, ঠান্ডা মাথায়, নির্বিচার, কোণঠাসা।উত্তর:প্রদত্ত শব্দ বাক্য রচনাবর্বর— ঢাকার নিরীহ মানুষের ওপর পাকিস্তানিদের বর্বর আক্রমণ বিশ্ববাসীকে হতবাক করে দেয়।পরিকল্পিতভাবে— পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করে বাংলাদেশের বরেণ্য ব্যক্তিদের।বাস্তবায়ন— পাকিস্তানিরা এ দেশের স্বাধীনতাবিরোধী কিছু মানুষের সহায়তায় বুদ্ধিজীবীদের হত্যা করার নীলনকশা বাস্তবায়ন করে। রেহাই— বাংলাদেশের শিশুরাও পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার থেকে রেহাই পায়নি।বধ্যভূমি— দেশ স্বাধীন হওয়ার পর মিরপুর বধ্যভূমিতে অনেক বুদ্ধিজীবীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছিল।জনহিতকর— রণদা প্রসাদ সাহা অনেক জনহিতকর কাজ করেছেন।নীলনকশা— পাকিস্তানি সেনারা এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য একটি নীলনকশা তৈরি করেছিলেন।ঠান্ডা মাথায়— পাকিস্তানি সেনারা ঠান্ডা মাথায় এ দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে।নির্বিচার— একাত্তরের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনারা ঢাকায় নির্বিচার হত্যা চালিয়েছে।কোণঠাসা— মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি সেনারা কোণঠাসা হয়ে পড়ে।প্রশ্ন: পরাজয় সুনিশ্চিত জেনে পাকিস্তানি সেনাবাহিনী কী ষড়যন্ত্র করেছিল?উত্তর: আমাদের এই বাংলাদেশ একসময় পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তানের শাসকেরা এ দেশের মানুষের ওপর নানা রকম অত্যাচার ও শোষণ করত। তাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়। পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে দেশের বহু মানুষ শহীদ হয়। কিন্তু রণে ভঙ্গ দেয় না বরং তাদের উল্টো মার দেয় বীর মুক্তিযোদ্ধারা। দেখতে দেখতে যুদ্ধের প্রায় নয় মাস কেটে যায়। শেষের দিকে মুক্তিবাহিনীর সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানি সেনারা বিপাকে পড়ে যায়। হয়ে পড়ে কোণঠাসা। তারা বুঝতে পারে খুব শিগগির তাদের পরাজয় ঘটবে। পরাজয় সুনিশ্চিত জেনে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করার ষড়যন্ত্র করেছিল।প্রশ্ন: পাকিস্তান গণপরিষদে কে, কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে ছিলেন?উত্তর: বাংলা ভাষা বাংলাদেশের মানুষের মাতৃভাষা। প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন। বলা যায়, ধীরেন্দ্রনাথ দত্তের উত্থাপিত এই দাবির মধ্য দিয়েই ভাষা আন্দোলনের সূচনা হয়।প্রশ্ন: দর্শনের অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব কেমন মানুষ ছিলেন?উত্তর: অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের বিখ্যাত শিক্ষক। তিনি নিরহংকার, সহজ-সরল ও অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন। তাঁর মুখে সব সময় হাসি লেগেই থাকত। সবাই তাঁকে অসম্ভব রকম শ্রদ্ধা করত। সবার শ্রদ্ধার পাত্র এই জ্ঞান-তাপস অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেবও পাকিস্তানি সেনার হাত থেকে রেহাই পাননি। তারা নির্মমভাবে হত্যা করে আত্মভোলা, নিরহংকার অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেবকে।# বাকি অংশ ছাপা হবে আগামীকাল