প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগের সেকাল একালপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের যোগাযোগের সেকাল একাল প্রবন্ধটির প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: বন্ধনীর মধ্য থেকে সঠিক অংশ বেছে নিয়ে ড্যাশ (—) চিহ্নের জায়গায় লেখো:(ক) মানুষের জীবনে যোগাযোগের সূচনা হয় —। (আধুনিক কালে/আদিম কালে/সম্প্রতি)উত্তর: মানুষের জীবনে যোগাযোগের সূচনা হয় আদিমকালে। (খ) মানুষের যোগাযোগের ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা হলো —। (হাতিয়ার ব্যবহার/ভাষা আবিষ্কার/নৌকা আবিষ্কার)উত্তর: মানুষের যোগাযোগের ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা হলো ভাষা আবিষ্কার। (গ) আফ্রিকার উপজাতিরা দূর-দূরান্তে সংবাদ পাঠাত —। (ঢোল পিটিয়ে/শিঙা ফুঁকে/বাহক মারফত)উত্তর: আফ্রিকার উপজাতিরা দূর-দূরান্তে সংবাদ পাঠাত ঢোল পিটিয়ে।(ঘ) টেলিযোগাযোগ-ব্যবস্থায় প্রথম ব্যবহূত যন্ত্র —। (টেলিফোন/বেতার/টেলিগ্রাফ)উত্তর: টেলিযোগাযোগ-ব্যবস্থায় প্রথম ব্যবহূত যন্ত্র টেলিগ্রাফ। (ঙ) যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে —। (বেতার/টেলিভিশন/ইন্টারনেট)উত্তর: যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্টারনেট। প্রশ্ন: যোগাযোগ বলতে কী বোঝায়?উত্তর: যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর উপায়কে বোঝায়। প্রশ্ন: আমরা কোন কোন উপায়ে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি? উত্তর: আমরা বলে, লিখে বা সংকেত ব্যবহার করে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি। প্রশ্ন: যাঁরা দূরে থাকেন তাঁদের সঙ্গে কীভাবে আমরা যোগাযোগ করতে পারি?উত্তর: যাঁরা দূরে থাকেন তাঁদের সঙ্গে আমরা টেলিফোন, টেলিগ্রাফ, চিঠিপত্র ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করতে পারি।প্রশ্ন: লেখা আবিষ্কারের আগে মানুষ কীভাবে যোগাযোগ করত?উত্তর: লেখা আবিষ্কারের আগে মানুষ হাত নেড়ে, চিৎকার করে, ঢাকঢোল বাজিয়ে, আগুন বা ধোঁয়া ব্যবহার করে যোগাযোগ করত। প্রশ্ন: সেকালে ঢোলের মাধ্যমে কীভাবে সংবাদ প্রচার করা হতো?উত্তর: সেকালে সংবাদ প্রচারের জন্য ঢোল ব্যবহূত হতো। আফ্রিকার উপজাতিরা কাঠের ঢোল পিটিয়ে দূর-দূরান্তরে সংবাদ-সংকেত পাঠাত। ভারতবর্ষের রাজারা ঢোল-শহরত করে রাজ্যে আদেশ-নির্দেশ জারি করতেন। প্রশ্ন: ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কী?উত্তর: ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো চিঠি লেখা। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল