আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাযোগাযোগের সেকাল একালপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের যোগাযোগের সেকাল একাল প্রবন্ধটির প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: বিদ্যুৎ আবিষ্কারের ফলে যোগাযোগব্যবস্থায় কী ধরনের পালাবদল ঘটে?উত্তর: বিদ্যুতের আবিষ্কার যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পালাবদল ঘটায়। বিদ্যুেক কাজে লাগিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিনিয়ত যোগাযোগের জন্য গড়ে তোলা হয়েছে বিশ্বব্যাপী টেলিযোগাযোগ-ব্যবস্থা। টেলিফোনে কথা বলা, কাউকে ই-মেইল পাঠানো, ফ্যাক্স মেশিনে বার্তা পাঠানো ইত্যাদি যোগাযোগ সম্ভব হচ্ছে বিদ্যুৎ ব্যবহার করেই। কাজেই বিদ্যুৎ আবিষ্কার যোগাযোগের ক্ষেত্রকে যেমন সম্প্রসারিত করেছে, তেমনই করেছে সমৃদ্ধ।প্রশ্ন: টেলিফোন আবিষ্কারের ফলে যোগাযোগের ক্ষেত্রে কী ধরনের উন্নতি সাধিত হয়েছে?উত্তর: টেলিফোন আবিষ্কারের ফলে যোগাযোগব্যবস্থায় আজকাল এত উন্নতি হয়েছে যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে-কেউ যেকোনো সময় কথা বলতে পারে। এ ক্ষেত্রে আরও অকল্পনীয় উন্নতি হয়েছে বেতার ও সেলুলার প্রযুক্তি ব্যবহার করায়। এখন পথ চলতে চলতেও মানুষ ফোনে কথা বলতে পারছে সেলফোন বা মোবাইল ফোনে।প্রশ্ন: যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা কী?উত্তর: যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্টারনেট। এটা বিশ্বব্যাপী যোগাযোগের এক বিশাল নেটওয়ার্ক। বিশ্বের কোটি কোটি কম্পিউটার এর সঙ্গে যুক্ত। এর মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়। কোনো তথ্য-উপাত্ত, বার্তা, ছবি ইত্যাদি যেমন আদান-প্রদান করা যায়, তেমনই এর মাধ্যমে পরস্পরের চেহারাও দেখা যায়। সারা বিশ্বের জ্ঞান-সম্পদের বিপুল তথ্য এখন ইন্টারনেটের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে। কাজেই যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।প্রশ্ন: যোগাযোগের আধুনিকতম উপায়গুলো কী কী?উত্তর: যোগাযোগের আধুনিকতম উপায় শুরু হয়েছে রেডিও বা বেতার উদ্ভাবনের মধ্য দিয়ে। টেলিভিশন হচ্ছে যোগাযোগের আরেকটি আধুনিক মাধ্যম। যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্টারনেট। এ ছাড়াও যোগাযোগের আধুনিক উপায়গুলোর মধ্যে রয়েছে টেলিফোন, মোবাইল ফোন, ওয়াকিটকি ইত্যাদি।