মানুষের বন্ধু গাছপালা প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘মানুষের বন্ধু গাছপালা’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। নিচের অংশটি পড়।গাছপালা আমাদের পরম বন্ধু। গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল। বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। নিঃশ্বাসের সঙ্গে আমরা কার্বন ডাইঅক্সাইড নামে বিষাক্ত গ্যাস বাতাসে ছাড়ি। গাছপালা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং বাতাসে অক্সিজেন ছাড়ে। গাছপালা না থাকলে একসময় বাতাসে অক্সিজেন একেবারে শেষ হয়ে যেত, আর আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তাম। শুধু তাই নয়, গাছপালা আরও অনেকভাবে আমাদের বাঁচতে সাহায্য করে। খাদ্য, বস্ত্র, ওষুধ, পথ্য ইত্যাদির জন্য আমরা গাছপালার ওপর নির্ভরশীল। পরিবেশ রক্ষার জন্যও গাছপালার কোনো বিকল্প নেই। তাই তো বলা হয়ে থাকে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’। প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো তন্তু, নিসর্গ, অস্তিত্ব, ভারসাম্য, উজাড়, অর্কিড, ভেষজ।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থতন্তু সুতা।নিসর্গ প্রকৃতি।অস্তিত্ব থাকার অবস্থা, বিদ্যমানতা।ভারসাম্য ভারের সমতা।উজাড় নিঃশেষ।অর্কিড পরগাছা, একজাতীয় ফুল।ভেষজ ওষুধের গুণসম্পন্ন গাছপালা।প্রশ্ন: বাক্য রচনা করো: স্লোগান, বনায়ন, প্লাইউড, অনিবার্য, পরিশোধন।উত্তর:প্রদত্ত শব্দ বাক্য রচনাস্লোগান: বিশ্বের দেশে দেশে এখন পরিবেশ রক্ষার স্লোগান উঠেছে।বনায়ন: বনায়ন কর্মসূচি পরিবেশ রক্ষায় ইতিবাচক ফল দেবে।প্লাইউড: আজকাল কাঠের বদলে প্লাইউডও ব্যবহূত হচ্ছে।অনিবার্য: লোকটা অনিবার্য মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে।পরিশোধন: ঢাকায় পানি পরিশোধন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।প্রশ্ন: বন্ধনীর মধ্য থেকে সঠিক অংশ বেছে নিয়ে ড্যাস ‘—’ চিহ্নের ওপর লেখো:(ক) গাছপালা বাতাস থেকে — গ্রহণ করে।(অক্সিজেন/ নাইট্রোজেন/ কার্বন ডাইঅক্সাইড)উত্তর: গাছপালা বাতাস থেকে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড।(খ) গাছপালা না থাকলে বাতাসের — শেষ হয়ে যেত?(অক্সিজেন/কার্বন ডাই-অক্সাইড/ নাইট্রোজেন)উত্তর: গাছপালা না থাকলে বাতাসের অক্সিজেন শেষ হয়ে যেত।(গ) খাদ্যশস্য — প্রধান উৎস?(ভিটামিন/ খনিজ উপাদান/ শক্তি)উত্তর: খাদ্যশস্য শক্তির প্রধান উৎস(ঘ) সরিষা, নারকেল, বাদাম —।(ফল/ তন্তু/ তেলজাতীয় খাদ্য)উত্তর: সরিষা, নারকেল, বাদাম তেলজাতীয় খাদ্য।(ঙ) কফি ও কোকো তৈরি হয় —।(লতা/ ফল/ বীজ থেকে)উত্তর: কফি ও কোকো তৈরি হয় বীজ থেকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল