প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের বন্ধু গাছপালাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘মানুষের বন্ধু গাছপালা’ প্রবন্ধের প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: বাক্যরচনা করো: রোগবালাই, শাকসবজি, খাদ্যশস্য, মুখরোচক, ডালপালা, আসবাবপত্র, বায়ুমণ্ডল, হুমকি, বনায়ন, সহায়তাউত্তর: প্রদত্ত শব্দ বাক্যরচনা রোগবালাই : ভিটামিন ও খনিজ উপাদান আমাদের শরীর গঠনে এবং রোগবালাই থেকে শরীর রক্ষায় সহায়তা করে। শাকসবজি : শাকসবজি থেকে আমরা নানা খাদ্য উপাদান পেয়ে থাকি। খাদ্যশস্য : চাল, ডাল, গম, যব ইত্যাদি খাদ্যশস্য আমাদের শক্তির প্রধান উৎস। মুখরোচক : চা, কফি, কোকো ইত্যাদি মুখরোচক পানীয় আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। ডালপালা : একসময় গাছের ডালপালা মানুষের প্রয়োজনীয় জ্বালানি ছিল। আসবাবপত্র : সেগুনগাছের কাঠ দিয়ে তৈরি আসবাবপত্র সবচেয়ে সুন্দর ও মজবুত।বায়ুমণ্ডল : বৃক্ষ ও বনভূমি বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখে।হুমকি : ইচ্ছেমতো গাছকাটা ও বন উজাড় করা আমাদের অস্তিত্বের জন্য হুমকি। বনায়ন : দেশের সর্বত্র এখন বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সহায়তা : আমরা গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় সহায়তা করব। প্রশ্ন: কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম লেখো।উত্তর: ‘ভেষজ’ কথাটির অর্থ হলো ওষুধের গুণসম্পন্ন গাছপালা। উদ্ভিদ জগতে কিছু গাছপালা আছে, যেগুলোকে আমরা ভেষজ উদ্ভিদ বলে থাকি। সেগুলোর লতাপাতা, ছাল কিংবা শেকড় ওষুধ তৈরিতে ব্যবহূত হয়। যেমন: সিঙ্কোনাগাছ ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরির কাজে লাগে। এ ছাড়া কালমেঘ, নয়নতারা, আসামলতা, শ্বেতচন্দন ইত্যাদি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। প্রশ্ন: আজকের দিনে পরিবেশ রক্ষার স্লোগান কী? উত্তর: মানুষের অস্তিত্ব রক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে গাছের জুড়ি নেই। শুধু অক্সিজেন সরবরাহ, খাদ্যের জোগান, ওষুধ তৈরি কিংবা সৌন্দর্য বর্ধনই নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখতেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। গাছপালা না থাকলে পরিবেশ উষ্ণ হয়ে উঠত। পৃথিবী হয়ে উঠত মরুভূমি। মানুষের অস্তিত্ব হতো বিপন্ন। তাই আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছপালার বিকল্প নেই। আমরা গাছ লাগাব এবং পরিবেশ রক্ষায় সহায়তা করব। এই আন্তরিক লক্ষ্যে আজকের দিনে পরিবেশ রক্ষার স্লোগান হচ্ছে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’।