প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকামহাস্থানগড়ে একদিনপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, গতকালের পর আজ ‘মহাস্থানগড়ে একদিন’ প্রবন্ধের প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: মহাস্থানগড় জাদুঘরের পাশে কী আছে?উত্তর: ইতিহাসের স্বর্ণপুরী মহাস্থানগড়। বগুড়া শহর থেকে আট মাইল উত্তরে অবস্থিত মহাস্থানগড়ে রয়েছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর। মহাস্থানগড় জাদুঘরের পাশেই রয়েছে গোবিন্দভিটা। গোবিন্দভিটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি টিলার মতো উঁচু জায়গা। মাটির ঢিবি খুঁড়ে বের করা হয়েছে প্রাচীন যুগের স্থাপত্যে এই গোবিন্দভিটা। প্রশ্ন: প্রাচীন বাংলার অন্যতম প্রাচীন নগরের নাম কী?উত্তর: ‘মহাস্থানগড়ে একদিন’ রচনায় বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক ও লেখক মনসুর মুসা প্রাচীন বাংলার অন্যতম প্রাচীন নগরের নাম উল্লেখ করেছেন। প্রাচীন বাংলার অন্যতম এই প্রাচীন নগরের নাম পুন্ড্রবর্ধন। একসময় এই নগর জনকোলাহলে মুখরিত ছিল। এখন এটি একটি জনশূন্য বিরানভূমি। প্রাচীনকালের বস্তুসামগ্রী ও ভগ্নাবশেষ ছাড়া এখানে আর কিছুই নেই। দেশি-বিদেশি পর্যটকেরা প্রাচীন বাংলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার জন্য এখানে এসে থাকেন। বর্তমানে এটি মহাস্থানগড় নামে পরিচিত। প্রশ্ন: পুন্ড্রবর্ধনকে আর কী বলা হয়?উত্তর: প্রাচীন বাংলার অন্যতম প্রাচীন নগর পুন্ড্রবর্ধন। একসময় এখানে রাজা ছিলেন, রানি ছিলেন, রাজকন্যা ছিলেন, ছিলেন মন্ত্রী, পাত্রমিত্র, অমাত্য, সেনাবাহিনী, প্রহরী, দ্বাররক্ষক। হাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ছিল ঘোড়া। দেশ-বিদেশের বণিকেরা এখানে ব্যবসা করতে আসতেন, তীর্থযাত্রীরাও আসতেন। জনকোলাহলমুখর এই পুন্ড্রবর্ধনকে পুন্ড্রনগরও বলা হয়। এ দেশের সভ্যতার বিচিত্র উপাদান এখানে সঞ্চিত আছে। প্রশ্ন: জলাধার দুটোর নাম কী?উত্তর: মহাস্থানগড় একটি ঐতিহাসিক স্থান। প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ এখানে দুটো জলাধারের অস্তিত্ব লক্ষ করা যায়। জলাধার দুটোর মধ্যে একটি জলাধারের নাম জীয়ত কুণ্ড বা জীবন কূপ। আর অপর জলাধারটির নাম মানকলির কুণ্ড। জনশ্রুতি আছে, জীয়ত কুণ্ডের পানি খেলে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পায়। মানকলির কুণ্ড সম্পর্কে বলা হয়, এর নাম হয়েছে জৈনধর্ম প্রচারক গোশালা মানকলির নাম অনুসারে। মহাস্থানগড়ের এই জলাধার দুটোও ইতিহাস প্রসিদ্ধ।