প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাবাক্য রচনা  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের সিলেবাসের সকল অংশ থেকে নির্বাচিত বাক্য রচনা ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৬। কারারুদ্ধ ব্রিটিশ আমলে অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ায় ২২ বছর বয়সে মওলানা ভাসানীকে কারারুদ্ধ করা হয়। সংগ্রাম মওলানা ভাসানী আজীবন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। মজলুম মওলানা ভাসানী ছিলেন মজলুম জননেতা। অনাড়ম্বর মওলানা ভাসানী অনাড়ম্বর জীবন যাপন করেছেন। জীবনাচরণ মওলানা ভাসানীর জীবণাচরণ ছিল অত্যন্ত সাদামাটা ও সহজ-সরল। তরঙ্গ নদীর প্রবল তরঙ্গে নৌকাটি ডুবে গেছে।চিরকাল তোমার উপকারের কথা আমি চিরকাল মনে রাখব। প্রত্যহ আমি প্রত্যহ খুব ভোরে ঘুম থেকে উঠি। দিশেহারা বিপদে দিশেহারা হতে নেই। গর্ব নোবেল বিজয়ী ড. ইউনূস আমাদের গর্ব।বিচিত্র দুনিয়ায় অনেক বিচিত্র প্রাণী বাস করে। সংরক্ষিত সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করা ঠিক হবে না।বিকট রাত দুপুরে বিকট আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল। রগচটা করিম সাহেবের মতো রগচটা লোক সমাজে খুব কম দেখা যায়। শক্তিধর সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার শক্তিধর হিংস্র প্রাণী। গহিন গহিন অরণ্যে পথ ভুল হতেই পারে। নিরীহ ঘড়িয়াল খুবই নিরীহ প্রাণী। বাছবিচার উট পাখির খাবারে কোনো বাছবিচার নেই। একাকার গরিলা রেগে গেলে গাছের ডালপালা ভেঙে একাকার করে দেয়। মানুষখেকো ঘড়িয়াল মোটেও মানুষখেকো নয়। উদার এ কে ফজলুল হক ছিলেন একজন উদার মানুষ। মন্ত্র শিক্ষকের কাছে যে মন্ত্র লাভ করেছি তা আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা। ইঙ্গিত শ্রেণী-শিক্ষকের ইঙ্গিত পেয়ে ক্লাসের সবাই একযোগে দাঁড়িয়ে গেল। তেজে সূর্যের তেজে পৃথিবী উত্তপ্ত হয়। সহিষ্ণুতা সহিষ্ণুতা মহৎ গুণ। দীক্ষা আমি শিক্ষকের কাছে দেশপ্রেমের দীক্ষা গ্রহণ করেছি। পাঁজি পাঁজি দেখে জয়তি বাইরে যাওয়ার দিন স্থির করল। বিশ্বকোষ বিশ্বকোষ ও অভিধান এক ধরনের গ্রন্থ নয়। চরকি আজ কদিন ধরে কাজটির জন্য রফিকের পিছে পিছে চরকির মতো ঘুরছি। কুঁকড়ো ভোর হলে গ্রামে কুঁকড়ো ডাকে।ন্যূনতম মানুষের ন্যূনতম চাহিদা মেটাতে সবাইকে কাজ করে যাওয়া উচিত। মৌলিক শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আবহমানকাল আবহমানকাল থেকে মানুষ শান্তিতে বসবাস করতে চায়। প্রযুক্তি প্রযুক্তি মানুষের জীবন-মানের উন্নতি সাধন করেছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল