প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বাংলা ও বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিতিঝিল, ঢাকাতুলনা প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, শেখ ফজলল করীম রচিত ‘তুলনা’ কবিতা নিয়ে আজকের আলোচ্য পাঠ। আমাদের জাগতিক চলার পথ সুন্দর করার জন্য জ্ঞানী ও মহৎ ব্যক্তির পরামর্শ একান্ত দরকার। জ্ঞানী ব্যক্তির দৃষ্টি অনুসরণ করে আমরাও মহৎ মনের অধিকারী হতে পারি। জ্ঞানীর দৃষ্টিতে পৃথিবীতেই সত্য, পাপপুণ্য, ঈর্ষা, প্রকৃত ধনবান কে ইত্যাদির উদাহরণ ছড়িয়ে আছে। আর সবচেয়ে ঠান্ডা হচ্ছে, প্রীতিহীন হূদয়। জ্ঞানীর দৃষ্টিতে সাগরের চেয়েও সম্পদশালী হচ্ছে অভাববোধহীন তুষ্ট ব্যক্তির হূদয়।এই ছিল ‘তুলনা’ কবিতার মূলভাব। এবার এসো, পাঠসম্পৃক্ত কিছু শব্দের অর্থ জেনে নেওয়া যাক। তারপর বাক্যরচনা ও প্রশ্নোত্তর।প্রশ্ন: আগুনের চেয়ে কার উত্তাপ বেশি? উত্তর: আগুন প্রচণ্ড তাপশক্তির অধিকারী। আগুনের উত্তাপ স্বাভাবিকভাবেই ভয়ংকর। আগুনের লেলিহান শিখায় সবকিছু মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু ঈর্ষার উত্তাপ আগুনের তাপশক্তির চেয়ে বেশি। ঈর্ষার যন্ত্রণা আগুনে পুড়ে যাওয়ার চেয়েও কষ্টকর। ঈর্ষান্বিত ব্যক্তি মনে কখনো সুখশান্তি পান না। অন্যের সুখে সে কষ্ট পায়। ঈর্ষা আগুনের চেয়ে ভয়ানক ও ভয়ংকর। ঈর্ষার তীব্রতা মানুষের মানবিক গুণাবলি ধ্বংস করে দেয়। কাজেই আগুনের চেয়ে ঈর্ষার উত্তাপ বেশি। প্রশ্ন: পাথরের চেয়ে শক্ত কী? উত্তর: আমরা জানি, এই বিশ্বে পাথরের চেয়ে শক্ত আর কোনো কিছু নেই। কিন্তু ‘তুলনা’ কবিতায় শেখ ফজলল করীম জ্ঞানী ব্যক্তির উক্তির মধ্য দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন যে পাথরের চেয়েও দৃঢ়, অটল ও শক্ত হলো সৃষ্টিকর্তার প্রতি অনুগত হূদয়। সর্বশক্তিমান আল্লাহর প্রতি অনুগত ও ভক্ত ব্যক্তি কখনো অন্যায় কাজ করে না। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তার হূদায় সব সময় দৃঢ়, অনঢ় ও অটল ভূমিকায় অবতীর্ন হয়, যা পাথরের চেয়েও কঠিন। সময় বিশেষে পাথর ভাঙা যায়, কিন্তু স্রষ্টার প্রতি অনুগত হূদয় সর্বদাই অনঢ়-অটল থাকে। প্রশ্ন: বরফের চেয়ে শীতল কি কিছু আছে? সেটি কী?উত্তর: জগতের সবচেয়ে শীতল বস্তু হলো বরফ। কিন্তু বরফের চেয়েও শীতল বস্তু আছে। কবি শেখ ফজলল করীম ‘তুলনা’ কবিতায় জ্ঞানী ব্যক্তির উক্তির মধ্য দিয়ে বরফের চেয়েও শীতল বস্তুর সন্ধান দিয়েছেন। সেটি হলো আত্মীয়স্বজন বিমুখ ব্যক্তি-চরিত্র। যে মানুষ নিজের আত্মীয়স্বজনের প্রতি বিমুখ, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। সে কারও ভালোবাসা পায় না। আর ভালোবাসাহীন মানুষের হূদয় বরফের চেয়েও ঠান্ডা-শীতল।প্রশ্ন: সাগরের চেয়ে ধনবান কে?উত্তর : অল্পে তুষ্ট ব্যক্তি সাগরের চেয়ে ধনবান। হাসিখুশি ও সন্তুষ্ট হূদয়ে যে মানুষ সবার সঙ্গে মেলামেশা করে, সে সবার প্রিয়পাত্র হয় এবং সবাই তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। সবার ভালোবাসা মানুষের অমূল্য সম্পদ। এ সম্পদ সাগরের মূল্যবান রত্ন-মুক্তার চেয়েও দামি। তাই অল্পতে তৃপ্ত ব্যক্তিই এ জগতে সাগরের চেয়ে ধনবান।