প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বাংলা ও সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাবীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বাংলা বিষয়ে আজ রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের কয়েকটি উত্তর। বাকি উত্তর ছাপা হবে আগামীকাল।প্রশ্ন: নিরাপত্তা অসম্পূর্ণ ছিল কোন দিকে? সে জন্য কী করা হয়েছিল? উত্তর: মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে প্রতিরোধ-প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তুললেও তা পর্যাপ্ত ছিল না। তখনো কিছুটা নিরাপত্তা অসম্পূর্ণ ছিল। আর এই অসম্পূর্ণ নিরাপত্তা ছিল দক্ষিণ দিকে। সে জন্য কমান্ডারের নির্দেশে মুক্তিবাহিনীর একটি প্লাটুনের দক্ষিণে অবস্থান নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ওই প্লাটুনে ছিলেন মাত্র ১০ জন মুক্তিযোদ্ধা। অধিনায়ক ছিলেন সিপাহি মোস্তাফা কামাল। প্রশ্ন: মোস্তফা কামাল কী বিশ্বাস করতেন? উত্তর: ২৪ বছর বয়সী প্রাণবন্ত যুবক মোস্তফা কামাল ছিলেন প্রচণ্ড আত্মপ্রত্যয়ী। তাঁর সাহস, বুদ্ধি ও কর্মতৎপরতা চিল প্রশংসনীয়। মোস্তফা কামাল বিশ্বাস করতেন, সৈন্যদের মনোবলই আসলে দুর্ভেদ্য দুর্গ। আর তাঁদের সাহস যেন দুর্গের দেয়াল। তাই মাত্র ১০ জন মুক্তিসেনা নিয়ে দরুইন গ্রামে প্রতিরক্ষা ঘাঁটি আগলানোর সাহস করেছিলেন মোস্তফা কামাল।প্রশ্ন: ১৯৭১ সালের ১৬ এপ্রিল মোস্তফা কামাল কমান্ডারের কাছে কী খবর পাঠিয়েছিলেন?উত্তর: ১৯৭১ সালের ১৬ এপ্রিল মোস্তফা কামাল খবর পেলেন যে পাকিস্তানি হানাদার বাহিনী কুমিল্লা-আখাউড়া রেললাইন ধরে এগিয়ে আসছে। তাদের লক্ষ্য মুক্তিবাহিনীর প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া দখল করা। মাত্র ১০ জন সৈন্য নিয়ে শক্তিশালী পাকিস্তানি বাহিনীকে মোকাবিলা করা বাস্তবে অসম্ভব। তাই তিনি আরও মুক্তিসেনা পাঠানোর জন্য কমান্ডারের কাছে খবর পাঠিয়েছিলেন।প্রশ্ন: অবশিষ্ট সহযোদ্ধাদের জীবন রক্ষার জন্য মোস্তফা কামাল কী সিদ্ধান্ত নিলেন?উত্তর: ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর আকস্মিক আক্রমণের দ্রুততা ও তীব্রতায় মুক্তিসেনারা হতবিহ্বল হয়ে পড়লেও মোস্তফা কামাল সাহস হারাননি। পরিখার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে উত্তরে, দক্ষিণে, পশ্চিমে গুলি চালাতে লাগলেন। এরই মধ্যে নয়জন মুক্তিসেনা নিহত হলেন। আরও ১০ জন হলেন আহত। পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। এই পরিস্থিতিতে অবশিষ্ট সহযোদ্ধাদের জীবন রক্ষার জন্য মোস্তফা কামাল সিদ্ধান্ত নিলেন, তিনি একাই শত্রু ঠেকাবেন। একাই গুলি চালিয়ে যাবেন। যেমন করেই হোক মুক্তিসেনাদের জীবন বাঁচাতে হবে। তিনি সহযোদ্ধাদের দ্রুত পিছু হটার নির্দেশ দিলেন।