প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯  শক্তিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর আলোচনা করব।# শূন্যস্থানপূরণ করো।প্রশ্ন: সাধারণ বিদ্যুৎকোষ আবিষ্কার করেন-।উত্তর: সাধারণ বিদ্যুৎকোষ আবিষ্কার করেন বিজ্ঞানী ভোল্টা।প্রশ্ন: আলো সর্বদা — চলে। উত্তর: আলো সর্বদা সরল পথে চলে।প্রশ্ন: ম্যাগনেটাইট এক ধরনের স্বাভাবিক -।উত্তর: ম্যাগনেটাইট এক ধরনের স্বাভাবিক প্রাকৃতিক চুম্বক। প্রশ্ন: চুম্বকের দুটি মেরু যেমন -ও -। উত্তর: চুম্বকের দুটি মেরু যেমন উত্তর মেরু ও দক্ষিণ মেরু। প্রশ্ন: শব্দ চলাচলের জন্য-প্রয়োজন। উত্তর: শব্দ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন। প্রশ্ন: বিদ্যুৎপ্রবাহ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখাকে - বলে। উত্তর: বিদ্যুৎ প্রবাহকে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখাকে লোডশেডিং বলে। প্রশ্ন: কাজ করার সামর্থ্যকে -বলে।উত্তর: কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। প্রশ্ন: কয়লা পুড়িয়ে আমরা -পাই। উত্তর: কয়লা পুড়িয়ে আমরা তাপশক্তি পাই। প্রশ্ন: — প্রয়োগ করে কোনো বস্তু- কাজ করা বলে। উত্তর: বল প্রয়োগ করে কোনো বস্তু সরানোকে কাজ করা বলে। প্রশ্ন: গতির কারণে কোনো বস্তু যে শক্তি বা কাজ করার সামর্থ্য লাভ করে তাকে -বলে।উত্তর: গতির কারণে কোনো বস্তু যে শক্তি বা কাজ করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। প্রশ্ন: শক্তি শুধু -বদলায়, ধ্বংস হয় না। উত্তর: শক্তি শুধু রূপ বদলায়, ধ্বংস হয় না। প্রশ্ন: তাপ- পদ্ধতিতে পৃথিবীতে আসে। উত্তর: তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে। প্রশ্ন: চুম্বক সাধারণত লোহা বা - দিয়ে তৈরি। উত্তর: চুম্বক সাধারণত লোহা বা নিকেল দিয়ে তৈরি। প্রশ্ন: কয়লার মধ্যে - শক্তি জমা থাকে। উত্তর: কয়লার মধ্যে রাসায়নিক শক্তি জমা থাকে। প্রশ্ন: রেডিও, টেলিভিশন, কম্পিউটার সবই চলে - শক্তির সাহায্যে।উত্তর: রেডিও, টেলিভিশন, কম্পিউটার সবই চলে বিদ্যুৎশক্তির সাহায্যে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল