অধ্যায়-১৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১৪ ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# শূন্যস্থানপূরণ করো।প্রশ্ন: টেলিভিশন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড়—।উত্তর: টেলিভিশন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যম।প্রশ্ন: বর্তমানে আধুনিক টেলিভিশনগুলো—এর মতো দেয়ালে ঝুলিয়ে রাখা যায়।উত্তর: বর্তমানে আধুনিক টেলিভিশনগুলো ছবির ফ্রেমের মতো দেয়ালে ঝুলিয়ে রাখা যায়।প্রশ্ন: তথ্য যোগাযোগ ব্যবস্থায়—এক বিপ্লবের জন্ম দিয়েছে।উত্তর: তথ্য যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহ এক বিপ্লবের জন্ম দিয়েছে।প্রশ্ন: টেলিভিশন শব্দটির বাংলা অর্থ—।উত্তর: টেলিভিশন শব্দটির বাংলা অর্থ দূরদর্শন।প্রশ্ন: কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে, তাকে বলে—।উত্তর: কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে, তাকে বলে মাইক্রোপ্রসেসর। # নিচের প্রশ্নের সঠিক উত্তরটি লিখ।১। আধুনিক পৃথিবীকে কী বলা হয়?(ক) রসায়ন প্রযুক্তির পৃথিবী (খ) জৈবপ্রযুক্তির পৃথিবী (গ) তথ্যপ্রযুক্তির পৃথিবী (ঘ) কৃষিপ্রযুক্তির পৃথিবীউত্তর: (গ) তথ্যপ্রযুক্তির পৃথিবী।২। তথ্য জানার সঙ্গে আর কী করতে হয়?(ক) সংরক্ষণ করতে হয় (খ) যোগাযোগ করতে হয় (গ) গোপন করতে হয় (ঘ) মুছে ফেলতে হয়উত্তর: (ক) সংরক্ষণ করতে হয়।৩। উপগ্রহে কীভাবে তথ্য প্রবাহ হয়?(ক) বৈদ্যুতিক তারের মাধ্যমে (খ) ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে (গ) বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে (ঘ) মহাকাশযানের মাধ্যমেউত্তর: (গ) বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে।৪। রেডিও টেলিভিশনে কীভাবে তথ্য প্রবাহ হয়?(ক) একমুখী (খ) উভয়মুখী (গ) বহুমুখী (ঘ) কোনোটাই নাউত্তর: (ক) একমুখী।৫। টেলিফোনে কীভাবে তথ্য প্রবাহ হয়?(ক) একমুখী (খ) উভয়মুখী (গ) বহুমুখী (ঘ) কোনোটাই নাউত্তর: (খ) উভয়মুখী।৬। কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে তাকে কী বলে?(ক) কিবোর্ড (খ) মেমোরি (গ) মাইক্রোপ্রসেসর (ঘ) মনিটরউত্তর: (গ) মাইক্রোপ্রসেসর।৭। বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ ছড়িয়ে পড়ার জন্য কোন মাধ্যমের দরকার?(ক) বৈদ্যুতিক তার (খ) বাতাস (গ) পানি (ঘ) কোনো মাধ্যমের দরকার নেইউত্তর: (ঘ) কোনো মাধ্যমের দরকার নেই।৮। আলেকজান্ডার গ্রাহাম বেল কত সালে টেলিফোন আবিষ্কার করেন?(ক) ১৮৩০ সালে (খ) ১৮৩৫ সালে (গ) ১৮৭৫ সালে (ঘ) ১৯০৭ সালেউত্তর: (গ) ১৮৭৬ সালে।৯। সুনামি কী?(ক) ভূমিকম্প (খ) ঘূর্ণিঝড় (গ) টর্নেডো (ঘ) সমুদ্রের ঢেউউত্তর: (ঘ) সমুদ্রের ঢেউ।১০। কোনটির সাহায্যে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণ করা যায়?(ক) টেলিগ্রাফ (খ) ফ্যাক্স (গ) কম্পিউটার (ঘ) টেলিগ্রামউত্তর: (গ) কম্পিউটার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল