অধ্যায়-১৫ পরিবেশ দূষণপ্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের ১৫ নম্বর অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: অপরিকল্পিতভাবে তৈরি অপরিচ্ছন্ন ঘরবাড়ি রাস্তাঘাট—দূষিত করে।উত্তর: অপরিকল্পিতভাবে তৈরি অপরিচ্ছন্ন ঘরবাড়ি রাস্তাঘাট পরিবেশকে দূষিত করে।প্রশ্ন: —বনভূমিতে বহু দিন পর্যন্ত গাছপালা জন্মায় না। উত্তর: পোড়া বনভূমিতে বহু দিন পর্যন্ত গাছপালা জন্মায় না।প্রশ্ন: ইটের—কালো ধোঁয়া বায়ু দূষিত করে।উত্তর: ইটের ভাটার কালো ধোঁয়া বায়ু দূষিত করে।প্রশ্ন: বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা—পাবে। উত্তর: বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্র বৃদ্ধি পাবে।প্রশ্ন: পরিবেশ একবার দূষিত হলে তা—করা অনেক কষ্টকর ও ব্যয়বহুল।উত্তর: পরিবেশ একবার দূষিত হলে তা দূষণমুক্ত করা অনেক কষ্টকর ও ব্যয়বহুল।প্রশ্ন: মাটি দূষণের জন্য—বা— দায়ী।উত্তর: মাটি দূষণের জন্য পলিথিন বা প্লাস্টিক দায়ী।প্রশ্ন:—ভাবে বসবাস করতে হলে দূষণমুক্ত পরিবেশ দরকার। উত্তর: স্বাস্থ্যসম্মত ভাবে বসবাস করতে হলে দূষণমুক্ত পরিবেশ দরকার।প্রশ্ন: প্রতি বছর—কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গাছ লাগাতে হবে। উত্তর: প্রতি বছর বৃক্ষরোপণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গাছ লাগাতে হবে।প্রশ্ন: পরিবেশ দূষণ বন্ধ হলে পরিবেশের—হবে। উত্তর: পরিবেশ দূষণ বন্ধ হলে পরিবেশের উন্নয়ন হবে।প্রশ্ন: কলকারখানার বর্জ্য মাটিতে জমে মটির—নষ্ট করে।উত্তর: কলকারখানার বর্জ্য মাটিতে জমে মটির উর্বরতা নষ্ট করে।প্রশ্ন: দূষিত পানিতে গোসল করলে নানা রকম—হয়।উত্তর: দূষিত পানিতে গোসল করলে নানা রকম চর্মরোগ হয়।প্রশ্ন: —বা—মাটির সঙ্গে মিশে যায় না।উত্তর: পলিথিন বা প্লাস্টিক মাটির সঙ্গে মিশে যায় না।প্রশ্ন: বায়ু দূষণ রোধের জন্য—প্রতি যত্নশীল হতে হবে।উত্তর: বায়ু দূষণ রোধের জন্য গাছপালার প্রতি যত্নশীল হতে হবে।প্রশ্ন: — সার ব্যবহারে মাটির— বৃদ্ধি পায়।উত্তর: জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।প্রশ্ন: প্লাস্টিক, পলিথিন, কাচ এবং ধাতব জিনিসকে পুনরায়—করে ব্যবহার করতে হবে। উত্তর: প্লাস্টিক, পলিথিন, কাচ এবং ধাতব জিনিসকে পুনরায় প্রক্রিয়াজাত করে ব্যবহার করতে হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল