প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৬  জনসংখ্যা ও পরিবেশপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# শূন্যস্থান পূরণ কর।প্রশ্ন: ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায়—কোটি।উত্তরা: ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৩ কোটি। প্রশ্ন: আদমশুমারি হয় সাধারণত—বছর পর পর।উত্তর: আদমশুমারি হয় সাধারণত ১০ বছর পর পর। প্রশ্ন: জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে জনসংখ্যা—থাকে।উত্তর: জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে জনসংখ্যা স্থিতিশীল থাকে। প্রশ্ন: মাথাপিছু আয় বাড়লে—মান বাড়ে। উত্তর: মাথাপিছু আয় বাড়লে জীবনযাত্রার মান বাড়ে। প্রশ্ন: জনসংখ্যা বাড়লে মাথাপিছু জমির পরিমাণ—যায়। উত্তর: জনসংখ্যা বাড়লে মাথাপিছু জমির পরিমাণ কমে যায়। প্রশ্ন: বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের অনুপাত ঠিক রাখে—। উত্তর: বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের অনুপাত ঠিক রাখে গাছপালা। প্রশ্ন: কলকারখানার ধোঁয়া—দূষিত করে। উত্তর: কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত করে। প্রশ্ন: অধিক—কারণে পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত ও দূষিত হচ্ছে। উত্তর: অধিক জনসংখ্যার কারণে পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত ও দূষিত হচ্ছে। প্রশ্ন: কোনো দেশের জনসংখ্যা জানার জন্য লোক গণনাকে—বলে। উত্তর: কোন দেশের জনসংখ্যা জানার জন্য লোক গণনাকে আদমশুমারি বলে। প্রশ্ন: বাংলাদেশের মাথাপিছু আয়—ইউএস ডলার। উত্তর: বাংলাদেশের মাথাপিছু আয় ৫২০ ইউএস ডলার। প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধির ফলে—ঘনত্ব বাড়ছে। উত্তর: জনসংখ্যা বৃদ্ধির ফলে জনবসতির ঘনত্ব বাড়ছে। প্রশ্ন: মানুষই—রক্ষা করতে পারে। উত্তর: মানুষই পরিবেশ রক্ষা করতে পারে। প্রশ্ন: বনভূমি ও গাছপালা কমে গেলে—কমে যায়। উত্তর: বনভূমি ও গাছপালা কমে গেলে বৃষ্টিপাত কমে যায়। প্রশ্ন: কলকারখানার বর্জ্য পানির সঙ্গে মিশে পানি—করে। উত্তর: কলকারখানার বর্জ্য পানির সঙ্গে মিশে পানি দূষিত করে। প্রশ্ন: মাথাপিছু জমির পরিমাণ কমে যায়—বাড়লে। উত্তর: মাথাপিছু জমির পরিমাণ কমে যায় জনসংখ্যা বাড়লে।প্রশ্ন: একটি দেশের জনগণের জনপ্রতি বার্ষিক আয়কে—আয় বলে। উত্তর: একটি দেশের জনগণের জনপ্রতি বার্ষিক আয়কে মাথাপিছু আয় বলে। প্রশ্ন: মানুষের এক দেশ থেকে অন্য দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করাকে—বলে। উত্তর: মানুষের এক দেশ থেকে অন্য দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করাকে দেশান্তর বলে। প্রশ্ন: বেশি ছেলে মেয়ে ভর্তি হলে বিদ্যালয়েও নানা রকম—সৃষ্টি হয়। উত্তর: বেশি ছেলেমেয়ে ভর্তি হলে বিদ্যালয়েও নানা রকম অসুবিধার সৃষ্টি হয়। প্রশ্ন: বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে— ।উত্তর: বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৮৮১।প্রশ্ন: প্রতি এক হাজার লোকের মধ্যে বছরে যত জন জীবন্ত শিশুর জন্ম হয় তাকে—বলে। উত্তর: প্রতি এক হাজার লোকের মধ্যে বছরে যত জন জীবন্ত শিশুর জন্ম হয় তাকে জন্মহার বলে। প্রশ্ন: দেশের উৎপাদন বৃদ্ধি পেলে—আয় বেড়ে যায়।উত্তর: দেশের উৎপাদন বৃদ্ধি পেলে জাতীয় আয় বেড়ে যায়। প্রশ্ন: বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যত বৃদ্ধি পায় বায়ুর—তত বাড়তে থাকে। উত্তর: বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যত বৃদ্ধি পায় বায়ুর তাপমাত্রা তত বাড়তে থাকে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল