প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৬  জনসংখ্যা ও পরিবেশপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।প্রশ্ন: কোন দেশের জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি কিসের ওপর নির্ভর করে?(ক) জন্মহার (খ) দেশান্তর হার (গ) জন্মহার ও মৃত্যু হারের পার্থক্যের ওপর (ঘ) ওপরের সবকটি উত্তর: (ঘ) ওপরের সবকটি। প্রশ্ন: আদমশুমারি কত বছর অন্তর হয়?(ক) পাঁচ বছর (খ) দশ বছর (গ) পনেরো বছর (ঘ) কুড়ি বছর উত্তর: (খ) দশ বছর।প্রশ্ন: বনভূমি ও গাছপালা কমে গেলে কী হয়?(ক) বৃষ্টিপাত বাড়ে (খ) শীতে ঠান্ডা বাড়ে (গ) তাপমাত্রা বাড়ে (ঘ) অক্সিজেন বাড়ে উত্তর: (গ) তাপমাত্রা বাড়ে। প্রশ্ন: যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ুকে কীভাবে দূষিত করে? (ক) বায়ুতে গন্ধ ছড়ায় (খ) কালো বৃষ্টিপাত ঘটায় (গ) বায়ুকে গরম করে (ঘ) বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দেয়উত্তর: বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দেয়।প্রশ্ন: ২০০৪ সালের বিশ্ব জনসংখ্যা ডাটাশিট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত ছিল?(ক) ৮৮১ (খ) ৯০৭ (গ) ১০০৭ (ঘ) ১০৫০ উত্তর: (ক) ৮৮১। প্রশ্ন: ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?(ক) ১২৯.৩ মিলিয়ন (খ) ১২৮.৩ মিলিয়ন (গ) ১১৪.৪ মিলিয়ন (ঘ) ১৪১.৮ মিলিয়নউত্তর: (ক) ১২৯.৩ মিলিয়নপ্রশ্ন: পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি?(ক) বৃক্ষ নিধন (খ) জনসংখ্যা বৃদ্ধি (গ) সার ব্যবহার (ঘ) মাটি ক্ষয়উত্তর: (খ) জনসংখ্যা বৃদ্ধি।প্রশ্ন: সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?(ক) বাংলাদেশ (খ) ভারত (গ) পাকিস্তান (ঘ) মালদ্বীপউত্তর (ক) বাংলাদেশ। প্রশ্ন: এশিয়ার কোন দেশের মাথা পিছু আয় সবচেয়ে বেশি?(ক) বাংলাদেশ (খ) ভারত (গ) জাপান (ঘ) চীনউত্তর: (গ) জাপান।প্রশ্ন: বসতবাড়ি ও কলকারখানা কোন ধরনের জমির ওপর তৈরি হচ্ছে?(ক) খেলার মাঠ (খ) অবাদি জমি (গ) পাহাড়ি জমি (ঘ) স্কুলের জমি উত্তর: (খ) আবাদি জমি। প্রশ্ন: বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে কী হয়?(ক) পড়ালেখার মান বাড়ে (খ) সবাই সুস্থ হয়ে যায় (গ) বিদ্যালয়ের পরিবেশ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে (ঘ) বৃত্তি পায়উত্তর: (গ) বিদ্যালয়ের পরিবেশ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে।প্রশ্ন: পরিবেশকে রক্ষা করতে পারে কে?(ক) যন্ত্রপাতি (খ) মানুষ (গ) পশুপাখি (ঘ) গাছ উত্তর: (খ) মানুষ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল