প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-১।অধ্যায়-১১। যেসব উদ্ভিদের ফুল হয় না তাকে — উদ্ভিদ বলে।উত্তর: যেসব উদ্ভিদের ফুল হয় না তাকে অপুষ্পক উদ্ভিদ বলে।২। সাইকাস ও পাইনাস — বীজ উদ্ভিদ।উত্তর: সাইকাস ও পাইনাস নগ্ন বীজ উদ্ভিদ।৩। যে উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাকে — উদ্ভিদ বলে।উত্তর: যে উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে।৪। ধান একটি — বীজপত্রী উদ্ভিদ।উত্তর: ধান একটি এক বীজপত্রী উদ্ভিদ।৫। ছত্রাক উদ্ভিদের — নেই।উত্তর: ছত্রাক উদ্ভিদের ক্লোরোফিল নেই।৬। — সাহায্যে ফার্ন বংশ বিস্তার করে।উত্তর: স্পোরের সাহায্যে ফার্ন বংশ বিস্তার করে।৭। শাপলা একটি — জাতীয় উদ্ভিদ।উত্তর: শাপলা একটি বিরুৎ জাতীয় উদ্ভিদ।৮। ডালিম একটি — জাতীয় উদ্ভিদ।উত্তর: ডালিম একটি গুল্ম জাতীয় উদ্ভিদ।৯। ব্যাঙের ছাতা এক ধরনের — উদ্ভিদ।উত্তর: ব্যাঙের ছাতা এক ধরনের ছত্রাক উদ্ভিদ।১০। মস উদ্ভিদের প্রকৃত — নেই।উত্তর: মস উদ্ভিদের প্রকৃত শিকড় নেই।১১। মস কাণ্ডের গোড়া থেকে সুতার মতো যে অংশ বের হয় তাকে — বলে।উত্তর: মস কাণ্ডের গোড়া থেকে সুতার মতো যে অংশ বের হয় তাকে রাইজয়েড বলে।১২। — অঙ্কুরিত হয়ে নতুন মসের জন্ম দেয়।উত্তর: স্পোর অঙ্কুরিত হয়ে নতুন মসের জন্ম দেয়।অধ্যায়-২১। গাঁদা কিন্তু একটি ফুল নয় — ফুল।উত্তর: গাঁদা কিন্তু একটি ফুল নয় একগুচ্ছ ফুল।২। — মাটি শাকসবজির জন্য সবচেয়ে উত্তম।উত্তর: দো-আঁঁশ মাটি শাকসবজির জন্য সবচেয়ে উত্তম।৩। শাকসবজি খাদ্যের — ও খনিজ পদার্থের প্রধান উৎস।উত্তর: শাকসবজি খাদ্যের ভিটামিন ও খনিজ পদার্থের প্রধান উৎস।৪। কাঁঠাল — কালের ফল।উত্তর: কাঁঠাল গ্রীষ্ম কালের ফল।৫। সূর্যমুখীর বীজ থেকে — তৈরি হয়।উত্তর: সূর্যমুখীর বীজ থেকে খাবার তেল তৈরি হয়।৬। গোলাপের কাটিং করতে হয় — মাসে।উত্তর: গোলাপের কাটিং করতে হয় — মাসে।৭। গোলাপকে ফুলের — বলা হয়।উত্তর: গোলাপকে ফুলের রানী বলা হয়।৮। — পরিবেশের দূষণ রোধ করে।উত্তর: গাছ পরিবেশের দূষণ রোধ করে।৯। বর্ষাকালে প্রচুর পরিমাণে — ও — পাওয়া যায়।উত্তর: বর্ষাকালে প্রচুর পরিমাণে পেয়ারা ও আমড়া পাওয়া যায়।১০। গোলাপের জন্য প্রধানত — চারা ব্যবহার করা হয়।উত্তর: গোলাপের জন্য প্রধানত কলমের চারা ব্যবহার করা হয়।অধ্যায়-৩১। উত্তর ও দক্ষিণ মেরু এলাকায় — কম পৌঁছায়, তাই খুব ঠান্ডা।উত্তর: উত্তর ও দক্ষিণ মেরু এলাকায় সূর্যের আলো কম পৌঁছায়, তাই খুব ঠান্ডা।২। প্রতিকূল পরিবেশে বাঁচার জন্য — একান্ত জরুরি।উত্তর: প্রতিকূল পরিবেশে বাঁচার জন্য অভিযোজন একান্ত জরুরি।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল