প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, বিএমটিটিআইশূন্যস্থান পূরণ  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে শূন্যস্থানগুলো পড়বে।অধ্যায়-১১। যেসব উদ্ভিদের ফুল হয় না তাকে —উদ্ভিদ বলে।উত্তর: যেসব উদ্ভিদের ফুল হয় না তাকে অপুষ্পক উদ্ভিদ বলে।২। সাইকাস ও পাইনাস—বীজ উদ্ভিদ।উত্তর: সাইকাস ও পাইনাস নগ্ন বীজ উদ্ভিদ।৩। যে উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাকে—উদ্ভিদ বলে।উত্তর: যে উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে।৪। ধান একটি—বীজপত্রী উদ্ভিদ।উত্তর: ধান একটি এক বীজপত্রী উদ্ভিদ।৫। ছত্রাক উদ্ভিদের—নেই।উত্তর: ছত্রাক উদ্ভিদের ক্লোরোফিল নেই।৬। —সাহায্যে ফার্ন বংশ বিস্তার করে।উত্তর: স্পোরের সাহায্যে ফার্ন বংশ বিস্তার করে।৭। শাপলা একটি— জাতীয় উদ্ভিদ।উত্তর: শাপলা একটি বিরুৎ জাতীয় উদ্ভিদ।৮। ডালিম একটি—জাতীয় উদ্ভিদ।উত্তর: ডালিম একটি গুল্ম জাতীয় উদ্ভিদ।৯। ব্যাঙের ছাতা এক ধরনের—উদ্ভিদ।উত্তর: ব্যাঙের ছাতা এক ধরনের ছত্রাক উদ্ভিদ।১০। মস উদ্ভিদের প্রকৃত—নেই।উত্তর: মস উদ্ভিদের প্রকৃত শিকড় নেই।১১। মস কাণ্ডের গোড়া থেকে সুতার মতো যে অংশ বের হয় তাকে—বলে।উত্তর: মস কাণ্ডের গোড়া থেকে সুতার মতো যে অংশ বের হয় তাকে রাইজয়েড বলে।১২। —অঙ্কুরিত হয়ে নতুন মসের জন্ম দেয়।উত্তর: স্পোর অঙ্কুরিত হয়ে নতুন মসের জন্ম দেয়।অধ্যায়-২১। গাঁদা কিন্তু একটি ফুল নয়—ফুল।উত্তর: গাঁদা কিন্তু একটি ফুল নয় একগুচ্ছ ফুল।২। —মাটি শাকসবজির জন্য সবচেয়ে উত্তম।উত্তর: দো-আঁঁশ মাটি শাকসবজির জন্য সবচেয়ে উত্তম।৩। শাকসবজি খাদ্যের—ও খনিজ পদার্থের প্রধান উৎস।উত্তর: শাকসবজি খাদ্যের ভিটামিন ও খনিজ পদার্থের প্রধান উৎস।৪। কাঁঠাল—কালের ফল।উত্তর: কাঁঠাল গ্রীষ্ম কালের ফল।৫। সূর্যমুখীর বীজ থেকে—তৈরি হয়।উত্তর: সূর্যমুখীর বীজ থেকে খাবার তেল তৈরি হয়।৬। গোলাপের কাটিং করতে হয়—মাসে।উত্তর: গোলাপের কাটিং করতে হয় ভাদ্র-আর্শ্বিন মাসে।৭। গোলাপকে ফুলের—বলা হয়।উত্তর: গোলাপকে ফুলের রানী বলা হয়।৮। —পরিবেশের দূষণ রোধ করে।উত্তর: গাছ পরিবেশের দূষণ রোধ করে।৯। বর্ষাকালে প্রচুর পরিমাণে—ও—পাওয়া যায়।উত্তর: বর্ষাকালে প্রচুর পরিমাণে পেয়ারা ও আমড়া পাওয়া যায়।১০। গোলাপের জন্য প্রধানত—চারা ব্যবহার করা হয়।উত্তর: গোলাপের জন্য প্রধানত কলমের চারা ব্যবহার করা হয়।অধ্যায়-৩১। উত্তর ও দক্ষিণ মেরু এলাকায়—কম পৌঁছায়, তাই খুব ঠান্ডা।উত্তর: উত্তর ও দক্ষিণ মেরু এলাকায় সূর্যের আলো কম পৌঁছায়, তাই খুব ঠান্ডা।২। প্রতিকূল পরিবেশে বাঁচার জন্য—একান্ত জরুরি।উত্তর: প্রতিকূল পরিবেশে বাঁচার জন্য অভিযোজন একান্ত জরুরি।৩। প্রজাপতি, চিংড়ি, কেঁচো, তেলাপোকা ইত্যাদি অমেরুদণ্ডী—।উত্তর: প্রজাপতি, চিংড়ি, কেঁচো, তেলাপোকা ইত্যাদি অমেরুদণ্ডী প্রাণী।৪। মাছ, ব্যাঙ, সাপ, পাখি ও কুকুরের—আছে।উত্তর: মাছ, ব্যাঙ, সাপ, পাখি ও কুকুরের মেরুদণ্ড আছে।৫। মৌমাছির মৌচাক থেকে আমরা—ও—পাই।উত্তর: মৌমাছির মৌচাক থেকে আমরা মধু ও মোম পাই।৬। ব্যাঙ—শ্রেণীভুক্ত প্রাণী।উত্তর: ব্যাঙ উভচর শ্রেণীভুক্ত প্রাণী।৭। উটপাখি ও পেঙ্গুইন পাখি—পারে না।উত্তর: উটপাখি ও পেঙ্গুইন পাখি উড়তে পারে না।৮। ব্যাঙের বাচ্চাকে—বলে।উত্তর: ব্যাঙের বাচ্চাকে ব্যাঙাচি বলে।৯। বাদুড় একটি—প্রাণী।উত্তর: বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল