প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে শূন্যস্থানগুলো পড়বে। # শূন্যস্থান পূরণ কর।অধ্যায়-৪১। মুখে, ঠোঁটে ঘা ইত্যাদি রোগ— -এর অভাবে হয়।উত্তর: মুখে, ঠোঁটে ঘা ইত্যাদি রোগ ভিটামিন বি-এর অভাবে হয়।২। ভিটামিন ‘কে’—বাঁধতে সাহায্যে করে।উত্তর: ভিটামিন ‘কে’ রক্ত জমাট বাঁধতে সাহায্যে করে।৩। ভিটামিন ‘ডি’র অভাবে শিশুদের—নামক রোগ হয়।উত্তর: ভিটামিন ‘ডি’র অভাবে শিশুদের রিকেটস নামক রোগ হয়।৪। সামুদ্রিক মাছে প্রচুর—আছে।উত্তর: সামুদ্রিক মাছে প্রচুর আয়োডিন আছে।৫। আয়োডিনের অভাবে—রোগ হয়।উত্তর: আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়।৬। স্নেহ জাতীয় খাদ্য ও শর্করার মতো—জোগায়।উত্তর: স্নেহ জাতীয় খাদ্য ও শর্করার মতো শক্তি জোগায়।৭। আমাদের প্রতিদিন কাঁচা-পাকা—ও—খাওয়া দরকার।উত্তর: আমাদের প্রতিদিন কাঁচা-পাকা ফল ও সবজি খাওয়া দরকার।৮। পানি কম পান করলে—হয়।উত্তর: পানি কম পান করলে কোষ্ঠকাঠিন্য হয়।৯। ভিটামির ‘ই’-এর অভাবে—দেখা দেয়।উত্তর: ভিটামির ‘ই’-এর অভাবে রক্তশূন্যতা দেখা দেয়।১০। খাবারে সব রকম উপাদান পরিমাণমতো থাকলে তা—।উত্তর: খাবারে সব রকম উপাদান পরিমাণমতো থাকলে তা সুষম খাবার।অধ্যায়-৫১। জটিল অস্ত্রোপচারে—ব্যবহার করা হয়।উত্তর: জটিল অস্ত্রোপচারে লেজার বা বিশেষ রশ্মি ব্যবহার করা হয়।২। যক্ষ্মার টিকাকে—বলে।উত্তর: যক্ষ্মার টিকাকে বিসিজি বলে।৩। আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন—ও কিডনি স্থানান্তর সম্ভব।উত্তর: আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন হূৎপিণ্ড ও কিডনি স্থানান্তর সম্ভব।৪। প্রকৃতি ও পরিবেশের ওপর মানুষের আধিপত্যের মূল চাবিকাঠি হচ্ছে—ও —।উত্তর: প্রকৃতি ও পরিবেশের ওপর মানুষের আধিপত্যের মূল চাবিকাঠি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি।৫। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং নিয়ম মেনে চলা—প্রধান উপায়।উত্তর: পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং নিয়ম মেনে চলা সুস্থ থাকার প্রধান উপায়।৬। টিউবওয়েলের পানি—নিরাপদ।উত্তর: টিউবওয়েলের পানি পান করা নিরাপদ।৭। গোল কৃমি মানুষের—বাস করে।উত্তর: গোল কৃমি মানুষের অন্ত্রে বাস করে।৮। কাঁচা ফল ও সবজি খুব ভালোভাবে—খেতে হবে।উত্তর: কাঁচা ফল ও সবজি খুব ভালোভাবে ধুয়ে খেতে হবে।৯। জন্ডিস একটা—রোগ।উত্তর: জন্ডিস একটা পানিবাহিত রোগ।১০। যক্ষ্মা মারাত্মক—রোগ।উত্তর: যক্ষ্মা মারাত্মক বায়ুবাহিত রোগ।১১। টাইফয়েড এক প্রকার—রোগ।উত্তর: টাইফয়েড এক প্রকার পানিবাহিত রোগ।১২। ত্বক সম্পূর্ণ দেহকে—রাখে।উত্তর: ত্বক সম্পূর্ণ দেহকে আবৃত রাখে।১৩। দাঁত আমাদের মুখের—বৃদ্ধি করে।উত্তর: দাঁত আমাদের মুখের সৌন্দর্য বৃদ্ধি করে।১৪। স্যালাইন শরবত খাওয়ালে দেহে পানি—পড়ে না।উত্তর: স্যালাইন শরবত খাওয়ালে দেহে পানি ঘাটতি পড়ে না।অধ্যায়-৬১। দুর্ঘটনায় আহত ব্যক্তির—বাঁচানোর জন্য—চিকিৎসাব্যবস্থার নাম —।উত্তর: দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচানোর জন্য তাৎক্ষণিক চিকিৎসাব্যবস্থার নাম প্রাথমিক চিকিৎসা।২। সাপে কাটা স্থানটির সামান্য—শক্ত বাঁধন দিলে সাপের—শরীরে ছড়াতে পারে না।উত্তর: সাপে কাটা স্থানটির সামান্য ওপরে শক্ত বাঁধন দিলে সাপের বিষ শরীরে ছড়াতে পারে না।৩। ওঝা কখনো—নামাতে পারে না।উত্তর: ওঝা কখনো বিষ নামাতে পারে না।৪। ভাঙা অঙ্গে কোনো—দেবে না।উত্তর: ভাঙা অঙ্গে কোনো মালিশ দেবে না।৫। তড়িৎ আহত ব্যক্তিকে—যাবে না।উত্তর: তড়িৎ আহত ব্যক্তিকে ছোঁয়া যাবে না।৬। শুকনা বাঁশ বা কাঠ বিদ্যুৎ—।উত্তর: শুকনা বাঁশ বা কাঠ বিদ্যুৎ অপরিবাহী।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল