অধ্যায়-৯ শক্তিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর আলোচনা করব।# সঠিক উত্তর লেখো।প্রশ্ন: ঘড়িতে চাবি দিলে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়?(ক) রাসায়নিক শক্তি (খ) গতিশক্তি (গ) তাপশক্তি (ঘ) স্থিতিশক্তি। উত্তর: (খ) স্থিতিশক্তি।প্রশ্ন: এক সেকেন্ডে আলো কতদূর অতিক্রম করে?(ক) ৩০,০০০ কিলোমিটার (খ) ১,৮৬,০০০ কিলোমিটার (গ) ৩,০০,০০০ কিলোমিটার (ঘ) ১৮,৬০,০০০ কিলোমিটারউত্তর: (গ) ৩,০০,০০০ কিলোমিটার। প্রশ্ন: কোনটি স্বচ্ছ পদার্থ?(ক) অপরিষ্কার পানি (খ) কাঠ (গ) তেলে ভেজা কাগজ (ঘ) বায়ু। উত্তর: (ঘ) বায়ুপ্রশ্ন: প্রাকৃতিক চুম্বক কোথায় আবিষ্কৃত হয়েছিল?(ক) রাশিয়ায় (খ) এশিয়া মাইনরে (গ) যুক্তরাজ্যে (ঘ) আমেরিকায়। উত্তর: (খ) এশিয়ায় মাইনরেপ্রশ্ন: চলবিদ্যুৎ উৎপন্ন হয় কীভাবে?(ক) গাছপালা দীর্ঘদিন মাটিতে চাপা পড়ে থাকলে(খ) বিদ্যুৎকোষ ও ডায়নামোর ব্যবহার করলে (গ) কোনো পদার্থ সূর্য থেকে তাপ গ্রহণ করলে (ঘ) এক বস্তুর সঙ্গে আরেক বস্তু ঘষলেউত্তর; (খ) বিদ্যুৎকোষ ও ডায়নামোর ব্যবহার করলে। প্রশ্ন: একটি দণ্ড চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি কোন দিক বরাবর অবস্থান নেবে?(ক) পূর্ব-পশ্চিম (খ) উত্তর-দক্ষিণ (গ) পূর্ব-দক্ষিণ (ঘ) উত্তর-পশ্চিম। উত্তর: (খ) উত্তর-দক্ষিণ।প্রশ্ন: কাজের গাণিতিক রূপ কোনটি?(ক) সরণ × ত্বরণ (খ) বল × সরণ (বা দূরত্ব) (গ) বল × অভিকর্ষজ ত্বরণ (ঘ) শক্তি × বল। উত্তর: (খ) বল × সরণ (বা দূরত্ব)প্রশ্ন: খাবারের মধ্যে কী ধরনের শক্তি জমা থাকে?(ক) স্থিতিশক্তি (খ) গতিশক্তি (গ) চুম্বকশক্তি (ঘ) রাসায়নিক শক্তি। উত্তর: (ঘ) রাসায়নিক শক্তি। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল