প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০  বায়ুপ্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# শূন্যস্থানপূরণ করো।প্রশ্ন: তাপমাত্রার ভিন্নতার কারণে বায়ুচাপে তারতম্য হয় এবং — সৃষ্টি হয়।উত্তর: তাপমাত্রার ভিন্নতার কারণে বায়ুচাপে তারতম্য হয় এবং বায়ুপ্রবাহ সৃষ্টি হয়।প্রশ্ন: ভূপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে —।উত্তর: ভূপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি।প্রশ্ন: তাপে বায়ু — ও — হয়।উত্তর: তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়।প্রশ্ন: — থেকে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় সূর্যকিরণ ততই — ভাবে পড়ে।উত্তর: বিষুবরেখা থেকে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় সূর্যকিরণ ততই তির্যক ভাবে পড়ে।প্রশ্ন: বায়ুর ওজনের জন্য যে চাপ সৃষ্টি হয় তা-ই —।উত্তর: বায়ুর ওজনের জন্য যে চাপ সৃষ্টি হয় তা-ই বায়ুচাপ। প্রশ্ন: যে যন্ত্রের সাহায্যে বায়ুচাপ নির্ণয় করা হয় তাকে — বলে।উত্তর: যে যন্ত্রের সাহায্যে বায়ুচাপ নির্ণয় করা হয় তাকে ব্যারোমিটার বলে।প্রশ্ন: ব্যারোমিটারে পারদের উচ্চতা — সেমি।উত্তর: ব্যারোমিটারে পারদের উচ্চতা ৭৬ সেমি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল