প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০  বায়ুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর আলোচনা করব।# শূন্যস্থানপূরণ করো।প্রশ্ন: ব্যারোমিটারে পারদের উচ্চতা ৭৬ সেমির নিচে নেমে গেলে — এর সম্ভাবনা বোঝায়।উত্তর: ব্যারোমিটারে পারদের উচ্চতা ৭৬ সেমির নিচে নেমে গেলে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বোঝায়।প্রশ্ন: পারদের উচ্চতা অত্যধিক নেমে গেলে — বা — সম্ভাবনা থাকে।উত্তর: পারদের উচ্চতা অত্যধিক নেমে গেলে সাইক্লোন বা প্রবল ঝড়ের সম্ভাবনা থাকে।প্রশ্ন: সমুদ্রগামী জাহাজের — ব্যারোমিটার ব্যবহার করে থাকেন।উত্তর: সমুদ্রগামী জাহাজের নাবিকেরা ব্যারোমিটার ব্যবহার করে থাকেন।প্রশ্ন: ভূপৃষ্ঠের ওপর অনেক দূর পর্যন্ত বিস্তৃত বায়ুর আবরণকে — বলে।উত্তর: ভূপৃষ্ঠের ওপর অনেক দূর পর্যন্ত বিস্তৃত বায়ুর আবরণকে বায়ুমণ্ডল বলে।প্রশ্ন: — ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।উত্তর: বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।প্রশ্ন: বিষুবীয় অঞ্চলে সূর্যরশ্মি সব সময়ই — ভাবে পড়ে।উত্তর: বিষুবীয় অঞ্চলে সূর্যরশ্মি সব সময়ই খাড়া ভাবে পড়ে।প্রশ্ন: বায়ুপ্রবাহের প্রধান কারণ —।উত্তর: বায়ুপ্রবাহের প্রধান কারণ সূর্যতাপ।প্রশ্ন: পৃথিবীর সব স্থান—সমানভাবে পায় না।উত্তর: পৃথিবীর সব স্থান সূর্যতাপ সমানভাবে পায় না।প্রশ্ন: জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে — কমে যায়।উত্তর: জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়।প্রশ্ন: কোনো স্থানে উষ্ণতা বেশি হলে বায়ুতে — সৃষ্টি হয়।উত্তর: কোনো স্থানের উষ্ণতা বেশি হলে বায়ুতে নিম্নচাপের সৃষ্টি হয়।প্রশ্ন: ভূপৃষ্ঠে এক বর্গমিটার জায়গার ওপর এক নিউটন বল পড়লে তাকে — বায়ুচাপ বলে।উত্তর: ভূপৃষ্ঠে এক বর্গমিটার জায়গার ওপর এক নিউটন বল পড়লে তাকে এক প্যাসকেল বায়ুচাপ বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল