প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০  বায়ুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# সঠিক উত্তর দাও।প্রশ্ন: বায়ুর বিশাল আবরণকে কী বলা হয়?ক. আবহাওয়া খ. জলবায়ু গ. বায়ুমণ্ডল ঘ. আয়নমণ্ডল উত্তর: গ. বায়ুমণ্ডল।প্রশ্ন: ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়াকে কী বলে?ক. বায়ুচাপ খ. বায়ুপ্রবাহ গ. উচ্চচাপ ঘ. নিম্নচাপ উত্তর: খ. বায়ুপ্রবাহ।প্রশ্ন: যেসব স্থানে সূর্যকিরণ খাড়াভাবে পড়ে সেসব স্থানে তাপমাত্রা কী হয়?ক. কমে যায় খ. স্থির থাকে গ. হালকা হয় ঘ. বেড়ে যায় উত্তর: ঘ. বেড়ে যায়।প্রশ্ন: শক্তি উৎপাদনে ও সেচের কাজে কী ব্যবহার করা হয়?ক. বায়ুকল খ. বায়ু গ. বায়ুচাপ ঘ. গ্যাসউত্তর: ক. বায়ুকল।প্রশ্ন: বায়ুতে জলীয়বাষ্প কমে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয়?ক. কমে যায় খ. বেড়ে যায় গ. স্থির থাকে ঘ. শূন্য হয়।উত্তর: খ. বেড়ে যায়।প্রশ্ন: সাধারণ অবস্থায় বায়ুর চাপকে কী বলা হয়?ক. বায়ুপ্রবাহ খ. অ্যাটমোসফিয়ার গ. প্যাসকেল ঘ. নিম্নচাপউত্তর: খ. অ্যাটমোসফিয়ার।প্রশ্ন: বায়ুতে বল প্রয়োগ করলে কী হয়?ক. বাধা দেয় খ. স্থির থাকে গ. সরে যায় ঘ. ঝড় ওঠেউত্তর: ক. বাধা দেয়।প্রশ্ন: ভুল-শুদ্ধ নির্ণয় করো।১। বায়ুর ওজন আছে। বায়ু জায়গা দখল করে।—শুদ্ধ২। বায়ু একটি পদার্থ। —শুদ্ধ৩। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর তাপমাত্রা মাপা হয়। —ভুল# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল