প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০  বায়ুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন: বায়ু কেন একটি পদার্থ?উত্তর: আমরা জানি, পদার্থের কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন: পদার্থের ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুরও ওজন আছে, বায়ু জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে। সুতরাং বায়ু একটি পদার্থ।প্রশ্ন: ভূপৃষ্ঠে এক বর্গমিটার জায়গায় বায়ুর চাপ কত?উত্তর: ভূপৃষ্ঠে এক বর্গমিটার জায়গায় বায়ুর চাপ এক নিউটন বল।প্রশ্ন: ব্যারোমিটার কী কাজে লাগে?উত্তর: বায়ুর চাপ নির্ণয় করতে ব্যারোমিটার কাজে লাগে। কোনো স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে কত ওপরে বা নিচে তা স্থির করা যায়। সমুদ্রগামী জাহাজের নাবিকেরা ব্যারোমিটারের সাহায্যে ঝড়-বৃষ্টির আভাস পান। ফলে তাঁরা সতর্ক হতে পারেন। প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস নির্ণয় করার জন্য ব্যারোমিটার ব্যবহার করা হয়।প্রশ্ন: ব্যারোমিটারে পারদের স্বাভাবিক উচ্চতা কত সেন্টিমিটার থাকে?উত্তর: ব্যারোমিটারের পারদের স্বাভাবিক উচ্চতা ৭৬ সেন্টিমিটার থাকে।প্রশ্ন: বায়ুপ্রবাহের কারণগুলো কী কী?উত্তর: বায়ুচাপের পার্থক্যই বায়ুপ্রবাহের মূল কারণ। বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কোনো স্থানের উষ্ণতা বেশি হলে বায়ুতে নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে বায়ু নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এ ছাড়া, বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে নিম্নচাপের সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের বায়ুচাপের সমতা রক্ষার জন্য আশপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল