অধ্যায়-১০ বায়ুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# রচনামূলক প্রশ্নোত্তর।প্রশ্ন: বায়ুপ্রবাহ আমাদের কী কাজে লাগে?উত্তর: ১. বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।২. বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে কলকারখানা চালিত হয়।৩. বায়ুপ্রবাহের দ্বারা পালের নৌকা ও জাহাজ চালনা করা হয়।৪. শক্তি উৎপাদনে কয়লার পরিবর্তে ‘বায়ুকল’ ব্যবহার করা হয়।৫. কাপড় শুকাতে বায়ুপ্রবাহ কাজে লাগে।৬. আমরা প্রচণ্ড গরমের সময় তালের পাখা বা বিদ্যুৎচালিত পাখা ব্যবহার করে বায়ুপ্রবাহ সৃষ্টির মাধ্যমে গরম বায়ু সরিয়ে দিয়ে স্বস্তি পাই।প্রশ্ন: ব্যারোমিটারের পারদের ওঠানামা থেকে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়?উত্তর: বায়ুর চাপ ওঠানামার সঙ্গে সঙ্গে ব্যারোমিটারের পারদের উচ্চতা কমতে ও বাড়তে থাকে। ব্যারোমিটারের গায়ে সেন্টািমিটারের দাগ কাটা থাকে। এর ভেতর পারদ থাকে। বায়ুচাপ ওঠানামা করলে ব্যারোমিটারের পারদের উচ্চতাও ওঠানামা করে। স্বাভাবিক অবস্থায় ব্যারোমিটারের পারদের উচ্চতা ৭৬ সেন্টিমিটার। বায়ুচাপ কমে গেলে পারদের উচ্চতা ৭৬ সেন্টিমিটারের নিচে নেমে যায়। এরূপ হলে ঝড়-বৃষ্টির আশঙ্কা বোঝায়। যদি পারদের উচ্চতা অত্যধিক নেমে যায়, তাহলে সাইক্লোন বা প্রবল ঝড়ের আশঙ্কা থাকে। এভাবে ব্যারোমিটারে পারদের ওঠানামা থেকে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়।প্রশ্ন: ভূপৃষ্ঠে বায়ুচাপের তারতম্যের কারণগুলো লেখো।উত্তর: ভূপৃষ্ঠে বায়ুচাপের তারতম্যের কারণগুলো নিচে দেওয়া হলো।১. উষ্ণতার কারণে বায়ু প্রসারিত ও হালকা হয়। ফলে বায়ুর চাপ কমে যায়। আবার, উষ্ণতা হ্রাস পেলে বায়ুর ঘনত্ব বেড়ে যায়। ফলে বায়ুর চাপ বৃদ্ধি পায়।২. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর পরিমাণ কমে যায় এবং বায়ু হালকা হয়। ফলে চাপ কমে যায়। এ জন্য বৃষ্টি হওয়ার আগে বায়ুর চাপ কমে যায়।৩. সূর্যতাপের তারতম্যের কারণেও বায়ুর চাপ কমবেশি হতে পারে। তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়। ফলে বায়ুর চাপ কমে যায়।৪. ভূপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে বায়ুর চাপ কমে যায়।