অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১৩ ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# সঠিক উত্তর দাও।প্রশ্ন: প্রযুক্তি বলতে কী বোঝায়?(ক) প্রকৃতির নিয়মগুলোকে জানা (খ) মনোযোগসহকারে পরীক্ষা-নিরীক্ষা করা (গ) বিজ্ঞানের আবিষ্কারকে প্রয়োজনে ব্যবহার করা (ঘ) গবেষণা করা উত্তর: (গ) বিজ্ঞানের আবিষ্কারকে প্রয়োজনে ব্যবহার করা।প্রশ্ন: রোবট কী?(ক) যান্ত্রিক মানুষ (খ) রকেট (গ) কৃত্রিম উপগ্রহ (ঘ) বিমানউত্তর: (ক) যান্ত্রিক মানুষ।প্রশ্ন: ইনসুলিন ব্যবহার করে কোন ধরনের রোগীর জীবনযাপন সহজ হয়?(ক) ডায়াবেটিস (খ) প্যারালাইসিস (গ) কলেরা (ঘ) যক্ষ্মাউত্তর: (ক) ডায়াবেটিস।প্রশ্ন: কম্পিউটার কী ধরনের প্রযুক্তি?(ক) আধুনিক প্রযুক্তি (খ) কৃষিপ্রযুক্তি (গ) পুরোনো প্রযুক্তি (ঘ) গৃহস্থালি প্রযুক্তিউত্তর: (ক) আধুনিক প্রযুক্তি।প্রশ্ন: কোনটি চিকিৎসাপ্রযুক্তি নয়?(ক) অ্যান্টিবায়োটিক (খ) ইনসুলিন (গ) লেজার রশ্মি (ঘ) উফশীউত্তর: (ঘ) উফশী।প্রশ্ন: মহাকর্ষ শক্তি আবিষ্কার করেন কে?(ক) বিজ্ঞানী টেসলে (খ) নিউটন (গ) গ্যালিলিও (ঘ) এডিসন উত্তর: (খ) নিউটন।প্রশ্ন: রিমোট কন্ট্রোল আবিষ্কার হয় কত সালে?(ক) ১৮৯৮ সালে (খ) ১৯৯৮ সালে (গ) ১৯২০ সালে (ঘ) ২০০০ সালেউত্তর: (ক) ১৮৯৮ সালে।প্রশ্ন: মানুষের অর্জিত বিশেষ জ্ঞানকে কী বলা হয়?(ক) প্রযুক্তি (খ) বিজ্ঞান (গ) তথ্য (ঘ) তথ্য ও প্রযুক্তিউত্তর: (খ) বিজ্ঞান।# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রশ্ন: বিজ্ঞান কাকে বলে?উত্তর: প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণ জানার জন্য মানুষ নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করে। ফলে সৃষ্টি হয় নতুন নতুন জ্ঞান। এ জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রক্রিয়াই হলো বিজ্ঞান। বিজ্ঞান মানুষকে নতুন নতুন ধারণা দেয়।প্রশ্ন: প্রযুক্তি বলতে কী বোঝায়?উত্তর: আমাদের জীবন ও জীবিকার বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন করার জন্য বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগানো অর্থাৎ বিজ্ঞানের আবিষ্কারকে প্রয়োগ বা ব্যবহার করাকেই প্রযুক্তি বলা হয়। প্রশ্ন: চিকিৎসাবিজ্ঞানে ব্যবহূত কয়েকটি প্রযুক্তির নাম লেখো। উত্তর: চিকিৎসাবিজ্ঞানে ব্যবহূত কয়েকটি প্রযুক্তির নাম হচ্ছে: আল্ট্রাসনোগ্রাফ, লেজার রশ্মি, ইসিজি, এক্স-রে, ইনসুলিন, পেসমেকার, কৃত্রিম কিডনি ইত্যাদি।প্রশ্ন: একটি উদাহরণ দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য লেখো। উত্তর: বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন। নিউটন তাঁর সূত্রে বলেছেন, সব বস্তু পরস্পরকে আকর্ষণ করে। বলেছেন, সূর্যকে কেন্দ্র করে এর চারদিকে বিভিন্ন গ্রহ আবর্তন করে। তাঁর মহাকর্ষ সূত্রের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে রকেট ও কৃত্রিম উপগ্রহ। এখানে নিউটনের সূত্র অবিষ্কার হলো বিজ্ঞান। এর ওপর ভিত্তি করে রকেট বা কৃত্রিম উপগ্রহ তৈরির বিষয় হলো প্রযুক্তি। প্রশ্ন: পাঁচটি পুরোনো প্রযুক্তির নাম লেখো।উত্তর: পাঁচটি পুরোনো প্রযুক্তির নাম হচ্ছে : (১) গরুর গাড়ি, (২) ঘোড়ার গাড়ি, (৩) পশুচালিত লাঙল, (৪) পানি সেচের দোন, (৫) নৌকা।