ফকিরাপুল সর. প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৬ শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। প্রশ্ন: দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচানোর জন্য— ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।উত্তর : দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচানোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।প্রশ্ন: — চিকিৎসার সাহায্যে আহত বা রোগাক্রান্ত ব্যক্তির— কিছুটা লাঘব করা যায়।উত্তর: প্রাথমিক চিকিৎসার সাহায্যে আহত বা রোগাক্রান্ত ব্যক্তির যন্ত্রণা কিছুটা লাঘব করা যায়।প্রশ্ন: আঘাত পাওয়া অঙ্গে— বা — পানির পট্টি দিতে হবে।উত্তর: আঘাত পাওয়া অঙ্গে বরফ বা ঠান্ডা পানির পট্টি দিতে হবে।প্রশ্ন: ভাঙা জায়গায় কোনো— মালিশ করা যাবে না।উত্তর: ভাঙা জায়গায় কোনো ওষুধ মালিশ করা যাবে না।প্রশ্ন: কোনো অবস্থাতেই ভাঙা হাড় টেনে— করার চেষ্টা করা যাবে না।উত্তর: কোনো অবস্থাতেই ভাঙা হাড় টেনে সোজা করার চেষ্টা করা যাবে না।প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ হলো— ও —।উত্তর: বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ হলো গোখরা ও কেউটে।প্রশ্ন: সব ধরনের সাপ— নয়।উত্তর: সব ধরনের সাপ বিষধর নয়।প্রশ্ন: ক্ষতস্থানে— দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে এটি— সাপের কামড়।উত্তর: ক্ষতস্থানে দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে এটি বিষধর সাপের কামড়।প্রশ্ন: ওঝারা কখনো— নামাতে পারে না। উত্তর: ওঝারা কখনো বিষ নামাতে পারে না।প্রশ্ন: তড়িতাহত বলতে আমরা— বা — দ্বারা আহত হওয়া বুঝি। উত্তর: তড়িতাহত বলতে আমরা তড়িৎ বা বিদ্যুৎ দ্বারা আহত হওয়া বুঝি। প্রশ্ন: কেউ যদি তড়িতাহত হয় তবে তাকে কোনো অবস্থাতেই— করা যাবে না। উত্তর: কেউ যদি তড়িতাহত হয় তবে তাকে কোনো অবস্থাতেই স্পর্শ করা যাবে না।প্রশ্ন: মানুষের দেহ বিদ্যুৎ—।উত্তর: মানুষের দেহ বিদ্যুৎ পরিবাহী। প্রশ্ন: ভেজা কাঠ ও বাঁশের ভেতর দিয়ে— চলাচল করতে পারে।উত্তর: ভেজা কাঠ ও বাঁশের ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে।প্রশ্ন: শুকনা কাঠ ও বাঁশ বিদ্যুৎ—। উত্তর: শুকনা কাঠ ও বাঁশ বিদ্যুৎ অপরিবাহী।প্রশ্ন: কেউ তড়িতাহত হলে প্রথমে— সুইচ বন্ধ করে দিতে হবে।উত্তর: কেউ তড়িতাহত হলে প্রথমে মেইন সুইচ বন্ধ করে দিতে হবে।