প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। তোমাদের পরীক্ষা শুরু হবে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে। পড়াশোনার পাতায় এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে ছয়টি বিষয়ের আলোচনা ও প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হয়েছে। প্রতিটি বিষয়ের সিলেবাস অনুসারে পুরো পাঠ্য বইয়ের পাঠ আলোচনা গতকাল ৬ সেপ্টেম্বর শেষ হয়েছে। এখন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক অনুমোদিত নতুন কাঠামো অনুযায়ী প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হবে।এতে তোমাদের প্রতিটি বিষয়ের প্রতিটি বই রিভিশন হয়ে যাবে। ফলে তোমরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি আরও ভালো করে নিতে পারবে। জেনে রাখোপড়াশোনা পাতায় আজ ৭ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত ধারাবাহিকভাবে আনুমানিক ৬৫টি বিশেষ প্রস্তুতি প্রকাশিত হবে। শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে প্রতিদিন অর্ধপাতা থাকবে প্রাথমিক শিক্ষা সমাপনী বিষয় নিয়ে।# প্রতিদিন ৫টি বিষয় ছাপা হবে।# একটি বিষয়ের একটি প্রশ্নের উত্তর (যেমন-‘বাক্য রচনা করো’) ধারাবাহিকভাবে ছাপা হবে। এটি ছাপা শেষ হলেই পরের প্রশ্নের উত্তর (যেমন-‘মূলভাব লেখো’) ছাপা হবে। শিক্ষার্থীদের যা করতে হবেপ্রিয় শিক্ষার্থী, যারা এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো পড়বে এবং সংগ্রহ করবে, এর কিছু নিয়ম জেনে নাও।১. তোমরা ৬টি বিষয়ের জন্য ৬টি আলাদা বাধাই খাতা কিনে বা তৈরি করে নেবে।২. প্রতিটি বিষয়ের জন্য একটি খাতা ঠিক করবে।৩. প্রতিদিন পড়াশোনা পাতায় যে বিষয়ের যে লেখার অংশটি ছাপা হবে, তা কেটে রাখবে।৪. তোমার বিষয়ভিত্তিক খাতার পাতায় সেই লেখার কাটা অংশটি গাম বা আঠা দিয়ে আটকে রাখবে।৫. সতর্কতার সঙ্গে খেয়াল রাখবে, লেখার কোনো অংশ যেন বাদ না পড়ে।৬. মনে রাখবে, পড়াশোনা পাতায় প্রতিটি লেখার সঙ্গে ‘বিষয়’, ‘প্রশ্নের ধরন’ ও ‘অংশ নম্বর’ থাকবে।৭. লেখার ‘বিষয়’, ‘প্রশ্নের ধরন’ ও ‘অংশ নম্বর’ মিলিয়ে প্রতিটি ধারাবাহিকভাবে সংরক্ষণ করবে।৮. প্রতিটি বিষয়ের সংরক্ষিত খাতা পড়েই পরীক্ষার প্রস্তুতি নেওয়া অনেক সহজ হবে। অভিভাবকদের করণীয়সম্মানিত অভিভাবক, আপনার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী সন্তানকে প্রতিদিন প্রথম আলো পত্রিকা কিনে দিন। একই সঙ্গে পড়াশোনা পাতা কেটে সংরক্ষণ করে পড়ার জন্য সহযোগিতা করুন। এতে আপনার সন্তানের সমাপনী পরীক্ষার প্রস্তুতি অনেক গুণ বেশীা হবে। শিক্ষকরা যা করবেন আপনি প্রাথমিক স্কুলের সম্মানিত শিক্ষক হলে আজ থেকেই আপনার শিক্ষার্থীকে প্রথম আলো পত্রিকা নিয়মিত রাখতে বলুন। পত্রিকা থেকে পড়াশোনা পাতার বিষয়গুলো কেটে কেটে ওপরের নিয়মে সংরক্ষণ করে পড়তে বলুন। একটি জরুরি কথা সম্মানিত অভিভাবক ও শিক্ষকবৃন্দ, প্রতি বছর অনেক শিক্ষার্থী পরীক্ষার এক মাস আগে পড়াশোনা পাতার এই বিশেষ প্রস্তুতির লেখাগুলো সংগ্রহের জন্য আমাদের ফোন করেন, তারা জানেন না কবে থেকে এ লেখাগুলো ছাপা হয়েছে। সেজন্য আপনি আপনার অন্যান্য আত্মীয়ের সন্তান ও শিক্ষার্থীদের (যারা বাসায় অন্য কোনো পত্রিকা রাখেন) প্রথম আলো পত্রিকাটি রাখতে বলুন এবং পড়াশোনা পাতাটি শিক্ষার্থীদের পড়তে বলুন।