প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১০: গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ের প্রশ্নপত্রে দুই নম্বর প্রশ্নের ‘খ’ নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।# শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন: ১০০ টাকার ওপর ১ বছরে যে মুনাফা ধরা হয় তা হচ্ছে-। উত্তর: ১০০ টাকার ওপর ১ বছরে যে মুনাফা ধরা হয় তাহচ্ছে শতকরা মুনাফার হার।প্রশ্ন: শতকরা মুনাফার হার = — ।উত্তর: শতকরা মুনাফার হার =।প্রশ্ন: মুনাফার হার ৫% অর্থ ৫ টাকা মুনাফা হয় ১ বছরে যখন আসল-টাকা।উত্তর: মুনাফার হার ৫% অর্থ ৫ টাকা মুনাফা হয় ১ বছরে যখন আসল ১০০ টাকা।প্রশ্ন: মুনাফার হার ৪% অর্থ ১০০ টাকায় ৪ টাকা মুনাফা হয় — বছর।উত্তর: মুনাফার হার ৪% অর্থ ১০০ টাকায় ৪ টাকা মুনাফা হয় ১ বছর। প্রশ্ন: ১ কিমি = — মিটার। উত্তর: ১ কিমি = ১০০০ মিটার।প্রশ্ন: — মিটার = ১ ডেকা মিটার। উত্তর: ১০ মিটার = ১ ডেকা মিটার।প্রশ্ন: ১ ডেসিমি = — মিটার। উত্তর: ১ ডেসিমি = .১ মিটার বা ১/১০ মিটার।প্রশ্ন: ১ মিমি = — মিটার।উত্তর: ১ মিমি = ১/১০০০ মিটার বা .০০১ মিটার।প্রশ্ন: দৈর্ঘ্য পরিমাপের মূল একক —।উত্তর: দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার।প্রশ্ন: ১ হেমি = — মিটার। উত্তর: ১ হেমি = ১০০ মিটার।প্রশ্ন: ২৭ মিটার ৩৬ সেমি ৯ মিমি = — মিটার। উত্তর: ২৭ মিটার ৩৬ সেমি ৯ মিমি = ২৭.৩৬৯ মিটার। প্রশ্ন: ৭ মিলিমিটার = — কিমি। উত্তর: ৭ মিলিমিটার = ০.০০০০০৭ কিমি।প্রশ্ন: ওজন পরিমাপের মূল একক — । উত্তর: ওজন পরিমাপের মূল একক গ্রাম। প্রশ্ন: ৭৯৫০০০ গ্রাম = — কুইন্টাল।উত্তর: ৭৯৫০০০ গ্রাম = ৭.৯৫ কুইন্টাল।প্রশ্ন: ২৫ কিলোগ্রাম = — সের। উত্তর: ২৫ কিলোগ্রাম = ২৬.৭৫ সের (প্রায়)। প্রশ্ন: তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক — । উত্তর: তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক লিটার। প্রশ্ন: ক্ষেত্রের পরিমাপই হচ্ছে ক্ষেত্রটির —। উত্তর: ক্ষেত্রের পরিমাপই হচ্ছে ক্ষেত্রটির ক্ষেত্রফল। প্রশ্ন: ক্ষেত্রফল পরিমাপের জন্য কোনো নির্দিষ্ট — ব্যবহার করা হয়। উত্তর: ক্ষেত্রফল পরিমাপের জন্য কোনো নির্দিষ্ট একককে ব্যবহার করা হয়। প্রশ্ন: বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ১ মিটার হলে ক্ষেত্রফল — বর্গমিটার। উত্তর: বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ১ মিটার হলে ক্ষেত্রফল ১ বর্গমিটার। প্রশ্ন: — বর্গমিটার = ১ এয়র। উত্তর: ১০০ বর্গমিটার = ১ এয়র।প্রশ্ন: অশ্বিন মাস — দিনে। উত্তর: আশ্বিন মাস ৩০ দিনে।প্রশ্ন: নভেম্বর মাস-দিনে। উত্তর: নভেম্বর মাস ৩০ দিনে। প্রশ্ন: যে বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় সে বছরকে — বলে।উত্তর: যে বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় সে বছরকে অধিবর্ষ বলে। প্রশ্ন: ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস — দিনে হয়। উত্তর: ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। প্রশ্ন: জিলকদ মাসের পরের মাস —। উত্তর: জিলকদ মাসের পরের মাস জিলহজ। প্রশ্ন: হিজরি সালের প্রথম মাস —। উত্তর: হিজরি সালের প্রথম মাস মহররম।প্রশ্ন: ১৯৯১ সাল থেকে — সাল পর্যন্ত এক দশক।উত্তর: ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এক দশক।প্রশ্ন: ১৯৯১ সাল থেকে — সাল পর্যন্ত এক যুগ।উত্তর: ১৯৯১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত এক যুগ। প্রশ্ন: ১৯০১ সাল থেকে — সাল পর্যন্ত এক শতাব্দী। উত্তর: ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এক শতাব্দী।প্রশ্ন: ১৮০১ সাল থেকে — ১৯০০ সাল পর্যন্ত শতাব্দী। উত্তর: ১৮০১ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত ঊনবিংশ শতাব্দী।প্রশ্ন: ইংরেজি সাল অনুযায়ী ১ সাল থেকে ১০০ সাল পর্যন্ত — শতাব্দী।উত্তর: ইংরেজি সাল অনুযায়ী ১ সাল থেকে ১০০ সাল পর্যন্ত প্রথম শতাব্দী। প্রশ্ন: দেশীয় রীতিতে রাত ১২টা ২৫ মিনিট আন্তর্জাতিক রীতিতে — মিনিট। উত্তর: দেশীয় রীতিতে রাত ১২টা ২৫ মিনিট আন্তর্জাতিক রীতিতে ০টা ২৫ মিনিট।প্রশ্ন: আয়-ব্যয় লেখা হলো —।উত্তর:আয়-ব্যয় লেখা হলো জমা খরচ। প্রশ্ন: সমকোণের পরিমাপ —।উত্তর: সমকোণের পরিমাপ ৯০০। প্রশ্ন: সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা-।উত্তর: সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা কম।