শূন্যস্থান পূরণ অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে শূন্যস্থানগুলো পড়বে।# শূন্যস্থান পূরণ করো। অধ্যায়-৪ প্রশ্ন: গার্মেন্টস শ্রমিকের বেশির ভাগই — ।উত্তর: গার্মেন্টস শ্রমিকের বেশির ভাগই নারী।প্রশ্ন: — ছাড়া আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারতাম না।উত্তর: শ্রমিকের শ্রম ছাড়া আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারতাম না।প্রশ্ন: — নিজে করার আনন্দ উপভোগ করব।উত্তর: নিজের কাজ নিজে করার আনন্দ উপভোগ করব।প্রশ্ন: শরীর ও মন ভালো থাকলে — ভালো হয়।উত্তর: শরীর ও মন ভালো থাকলে লেখাপড়াও ভালো হয়।প্রশ্ন: সব কাজেরই রয়েছে সমান —।উত্তর: সব কাজেরই রয়েছে সমান গুরুত্ব ।প্রশ্ন: মহল্লার — পরিষ্কার রাখতে হবে।উত্তর: মহল্লার রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে। অধ্যায়-৫ প্রশ্ন: জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্র — ঘোষিত হয়।উত্তর: জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্র ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ঘোষিত হয়।প্রশ্ন: ব্যক্তি হিসেবে আইনের চোখে সবাই —।উত্তর: ব্যক্তি হিসেবে আইনের চোখে সবাই সমান।প্রশ্ন: শিশুশ্রমের প্রধান কারণ — ।উত্তর: শিশুশ্রমের প্রধান কারণ দারিদ্র্য।প্রশ্ন: শিশুশ্রমের ফলে — লঙ্ঘন হয়।উত্তর: শিশুশ্রমের ফলে মানবাধিকার লঙ্ঘন হয়।প্রশ্ন: ছোট ছেলেশিশু — পাচার হয়ে — হিসেবে ব্যবহূত হয়।উত্তর: ছোট ছেলেশিশু মধ্যপ্রাচ্যে পাচার হয়ে উটের জকি হিসেবে ব্যবহূত হয়।প্রশ্ন: এসিড নিক্ষেপ — অপরাধ।উত্তর: এসিড নিক্ষেপ জঘন্যতম অপরাধ।প্রশ্ন: — এসিড নির্যাতনের শিকার হয়।উত্তর: মেয়েরা এসিড নির্যাতনের শিকার হয়।প্রশ্ন: ধর্মীয় কারণে কাউকে — বা হেয় করা ঠিক নয়।উত্তর: ধর্মীয় কারণে কাউকে আঘাত বা হেয় করা ঠিক নয়।প্রশ্ন: যৌতুক একটি ঘৃণ্য —।উত্তর: যৌতুক একটি ঘৃণ্য সামাজিক প্রথা।প্রশ্ন: বিশ্ব নারী দিবস পালন হয় —।উত্তর: বিশ্ব নারী দিবস পালন হয় প্রতি বছর।প্রশ্ন: প্রত্যেকের — অধিকার রয়েছে।উত্তর: প্রত্যেকের শিক্ষার অধিকার রয়েছে।প্রশ্ন: নারী ও শিশুপাচার — ।উত্তর: নারী ও শিশুপাচার মানবতাবিরোধী।প্রশ্ন: বিশ্ব নারী দিবস পালিত হয় —।উত্তর: বিশ্ব নারী দিবস পালিত হয় ৮ মার্চ। অধ্যায়-৬ প্রশ্ন: প্রতিটি ধর্মই শান্তির — প্রচার করে।উত্তর: প্রতিটি ধর্মই শান্তির শাশ্বত বাণী প্রচার করে।প্রশ্ন: রাষ্ট্র মত প্রকাশের — নিশ্চিত করে।উত্তর: রাষ্ট্র মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে।প্রশ্ন: গণতন্ত্রের অর্থ হচ্ছে —।উত্তর: গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল