শুন্যস্থান পূরণ অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ গণিত বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।# শুন্যস্থান পূরণ কর।প্রশ্ন: বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ১ মিটার হলে ক্ষেত্রফল—বর্গমিটার। উত্তর: বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ১ মিটার হলে ক্ষেত্রফল ১ বর্গমিটার। প্রশ্ন:—বর্গমিটার = ১ এয়র। উত্তর: ১০০ বর্গমিটার = ১ এয়র।প্রশ্ন: অশ্বিন মাস—দিনে। উত্তর: আশ্বিন মাস ৩০ দিনে।প্রশ্ন: নভেম্বর মাস—দিনে। উত্তর: নভেম্বর মাস ৩০ দিনে। প্রশ্ন: যে বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় সে বছরকে—বলে।উত্তর: যে বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় সে বছরকে অধিবর্ষ বলে। প্রশ্ন: ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস—দিনে হয়। উত্তর: ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। প্রশ্ন: জিলকদ মাসের পরের মাস—। উত্তর: জিলকদ মাসের পরের মাস জিলহজ। প্রশ্ন: হিজরি সালের প্রথম মাস—। উত্তর: হিজরি সালের প্রথম মাস মহররম।প্রশ্ন: ১৯৯১ সাল থেকে—সাল পর্যন্ত এক দশক।উত্তর: ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এক দশক।প্রশ্ন: ১৯৯১ সাল থেকে—সাল পর্যন্ত এক যুগ।উত্তর: ১৯৯১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত এক যুগ। প্রশ্ন: ১৯০১ সাল থেকে —সাল পর্যন্ত এক শতাব্দী। উত্তর: ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এক শতাব্দী।প্রশ্ন: ১৮০১ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত—শতাব্দী। উত্তর: ১৮০১ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত ঊনবিংশ শতাব্দী।প্রশ্ন: ইংরেজি সাল অনুযায়ী ১ সাল থেকে ১০০ সাল পর্যন্ত— শতাব্দী। উত্তর: ইংরেজি সাল অনুযায়ী ১ সাল থেকে ১০০ সাল পর্যন্ত প্রথম শতাব্দী। প্রশ্ন: দেশীয় রীতিতে রাত ১২টা ২৫ মিনিট আন্তর্জাতিক রীতিতে—মিনিট। উত্তর: দেশীয় রীতিতে রাত ১২টা ২৫ মিনিট আন্তর্জাতিক রীতিতে ০টা ২৫ মিনিট।প্রশ্ন: আয়-ব্যয় লেখা হলো—।উত্তর: আয়—ব্যয় লেখা হলো জমা খরচ। প্রশ্ন: সমকোণের পরিমাপ—।উত্তর: সমকোণের পরিমাপ ৯০°। প্রশ্ন: সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা—।উত্তর: সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা কম। প্রশ্ন: স্থূলকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা—। উত্তর: স্থূলকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা বেশি। প্রশ্ন: যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ—থেকে কম সেটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। উত্তর: যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ ৯০° থেকে কম সেটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। প্রশ্ন: চাঁদার সাহায্যে নির্দিষ্ট পরিমাপের—আঁকা যায়। উত্তর: চাঁদার সাহায্যে নির্দিষ্ট পরিমাণের কোণ আঁকা যায়। প্রশ্ন: ৫০° পরিমাপের কোণ একটি —কোণ। উত্তর: ৫০° পরিমাপের কোণ একটি সূক্ষ্ম কোণ।প্রশ্ন: প্রত্যেক ত্রিভুজের —টি কোণ আছে। উত্তর: প্রত্যেক ত্রিভুজের ৩টি কোণ আছে।প্রশ্ন: সমকোণী ত্রিভুজের দুটি—কোণ আছে। উত্তর: সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্ম কোণ আছে।