আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাসঠিক অংশ বেছে লেখা অংশ-১প্রিয় পরীক্ষার্থীরা, ‘প্রদত্ত অংশটুকু খাতায় লিখে বন্ধনীর () মধ্য থেকে সঠিক অংশ বেছে নিয়ে এর পাশে লেখো’ শিরোনামে একটি প্রশ্ন বাংলা প্রশ্নপত্রে থাকে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে নির্বাচিত কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো।# বন্ধনীর () মধ্য থেকে সঠিক অংশ বেছে নিয়ে এর পাশে লেখো।১. মানুষের জীবনে যোগাযোগের সূচনা হয়—( আধুনিক কালে/আদিম কালে/সম্প্রতি)উত্তর: মানুষের জীবনে যোগাযোগের সূচনা হয় আদিমকালে।২. মানুষের যোগাযোগের ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা—(হাতিয়ার ব্যবহার/ভাষা আবিষ্কার/নৌকা আবিষ্কারউত্তর: মানুষের যোগাযোগের ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা ভাষা আবিষ্কার। ৩. আফ্রিকার উপজাতিরা দূর-দূরান্তে সংবাদ পাঠাত—(ঢোল পিটিয়ে/শিঙ্গা ফুঁকে/বাহক মারফত)উত্তর: আফ্রিকার উপজাতিরা দূর-দূরান্তে সংবাদ পাঠাত ঢোল পিটিয়ে। ৪. টেলিযোগাযোগ ব্যবস্থায় প্রথম ব্যবহূত যন্ত্র— (টেলিফোন/বেতার/টেলিগ্রাফ)উত্তর: টেলিযোগাযোগ ব্যবস্থায় প্রথম ব্যবহূত যন্ত্র টেলিগ্রাফ। ৫. যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন—(বেতার/টেলিভিশন/ইন্টারনেট)উত্তর: যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন ইন্টারনেট।৬. আকাশের চেয়ে উচ্চতা বেশি— (জ্ঞানীর/সত্যের/হিমালয়ের)উত্তর: আকাশের চেয়ে উচ্চতা বেশি সত্যের। ৭. প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ—(কাপড় বোনার জন্য বিখ্যাত/খাবার খাওয়ার জন্য বিখ্যাত/বেড়ানোর জন্য বিখ্যাত)উত্তর: প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত। ৮. বাংলাদেশের মেয়েরা অবসর সময়ে নানা রকম—(গল্প করে/সেলাই করে/শৌখিন জিনিস বানায়)উত্তর: বাংলাদেশের মেয়েরা অবসর সময়ে নানা রকম শৌখিন জিনিস বানায়।৯. আষাঢ় কবিতাটি লিখেছেন—(কাজী নজরুল ইসলাম/রবীন্দ্রনাথ ঠাকুর/শামসুর রাহমান)উত্তর: আষাঢ় কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১০. খেয়া পারাপার বন্ধ হয়েছে— (আজিরে/দেখ চাহিরে/ঘরের বাহিরে)উত্তর: খেয়া পারপার বন্ধ হয়েছে আজিরে।১১. চাষির বড় মেয়ের নাম— (সুখু/দুখু/টুকু)উত্তর: চাষির বড় মেয়ের নাম দুখু। ১২. সুখু পুকুরে ডুব দিয়েছিল— (একটি/ দুইটি/তিনটি)উত্তর: সুখু পুকুরে ডুব দিয়েছিল তিনটি।১৩. ‘সংকল্প’ কবিতা লিখেছেন—(রবীন্দ্রনাথ ঠাকুর/ কাজী নজরুল ইসলাম/জসীমউদ্দীন)উত্তর: ‘সংকল্প’ কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম।১৪. পাতাল ফেড়ে নামব আমি—(চন্দ্রলোকের অচিনপুরে/আপন হাতের মুঠোয় পুরে/ উঠব আমি আকাশ ফুঁড়ে)উত্তর: পাতাল ফেড়ে নামব আমি উঠব আমি আকাশ ফুঁড়ে। ১৫. চন্দ্রলোকে অর্থ— (আকাশের দিকে/চাঁদের দেশে/অচেনা জায়গা )উত্তর: চন্দ্রলোকে অর্থ চাঁদের দিকে। ১৫. কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন—(১৮৯৯ খ্রিষ্টাব্দে/১৭৯৯ খ্রিষ্টাব্দে/১৮০৬ খ্রিষ্টাব্দে)উত্তর: কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেণ ১৮৯৯ খ্রিষ্টাব্দে।১৭. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম—(১৮৬১ খ্রিষ্টাব্দে/১২৬৮ খ্রিষ্টাব্দে/১৮৯৯ খ্রিষ্টাব্দে)উত্তর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ খ্রিষ্টাব্দে। ১৮. আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে—(মাটির শিল্প/পোশাকশিল্প/চারুশিল্প)উত্তর: আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প।১৯. মহাস্থানগড় বগুড়া শহর থেকে—(১২ কিলোমিটার উত্তরে/৮ কিলোমিটার দক্ষিণে/৫ কিলোমিটার উত্তরে)উত্তর: মহাস্থানগড় বগুড়া শহর থেকে ১২ কিলোমিটার উত্তরে। ২০. কান্তজির মন্দির নির্মাণ করেন—(রমানাথ রায়/কেদার রায়/সোমনাথ রায়)উত্তর: কান্তজির মন্দির নির্মাণ করেন রমানাথ রায়। ২১. মৃৎশিল্পের প্রধান উপাদান— (মাটি/রং/তুলি)উত্তর: মৃৎশিল্পের প্রধান উপাদান মাটি।২২. ‘কে’? কবিতাটি লিখেছেন—(ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর/ঈশ্বরচন্দ্র গুপ্ত/ঈশ্বরচন্দ্র ঘোষ)উত্তর: ‘কে?’ কবিতাটি লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।২৩. হিতাহিত বোধ যার— (বিজ্ঞ বলি তারে/সাধু বলি তারে/জ্ঞানী বলি তারে)উত্তর: হিতাহিত বোধ যার বিজ্ঞ বলি তারে।২৪. কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মগ্রহণ করেন—(১৮১২ খ্রিষ্টাব্দে/১৮৯৯ খ্রিষ্টাব্দে/১৮৮৯ খ্রিষ্টাব্দে)উত্তর: কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মগ্রহণ করেন ১৮১২ খ্রিষ্টাব্দে। ২৫. জেলে প্রতিদিন নদীতে জাল ফেলত—(তিনবার/পাঁচবার/সাতবার)উত্তর: জেলে প্রতিদিন নদীতে জাল ফেলত পাঁচবার। ২৬. দৈত্যটির নাম ছিল—(কেহের মান/হর-সক অল জিন/সক-হর-অল জিন)উত্তর: দৈত্যটির নাম ছিল সক-হর-অল জিন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামী শনিবার