আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাসঠিক অংশ বেছে লেখা অংশ-২প্রিয় পরীক্ষার্থীরা, ‘প্রদত্ত অংশটুকু খাতায় লিখে বন্ধনীর () মধ্য থেকে সঠিক অংশ বেছে নিয়ে এর পাশে লেখো’ শিরোনামে একটি প্রশ্ন বাংলা প্রশ্নপত্রে থাকে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে নির্বাচিত কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো।# বন্ধনীর ( ) মধ্য থেকে সঠিক অংশ বেছে নিয়ে এর পাশে লেখো।২৭. ‘তুলনা’ কবিতা লিখেছেন—(শেখ ফজলল করীম/শেখ আফজল করীম/আহসান হাবীব)উত্তর: ‘তুলনা’ কবিতা লিখেছেন শেখ ফজলল করীম। ২৮। ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন প্রখ্যাত—(রাজনীতিবিদ ও আইনজীবী/আইনজীবী ও শিক্ষক/সাংবাদিক ও চিকিৎসক)উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী।২৯। রণদা প্রসাদ সাহা জন্মেছিলেন— (ধনী গৃহে/গরিবের ঘরে/অভিজাত পরিবারে)উত্তর: রণদা প্রসাদ সাহা জন্মেছিলেন গরিবের ঘরে।৩০। শহীদ বুদ্ধিজীবী দিবস— (১৪ ডিসেম্বর/১৬ ডিসেম্বর/২৫ ডিসেম্বর)উত্তর: শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর।৩১। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন— (১৯৪৭ সালে/১৯৫৭ সালে/১৯৩৭ সালে)উত্তর: বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল জন্মগ্রহণে করেন ১৯৪৭ সালে।৩২। পাকিস্তানি বাহিনী কুমিল্লায় প্রবেশ করে— (১৬ এপ্রিল/১৭ এপ্রিল/১৮ এপ্রিল)উত্তর: পাকিস্তানি বাহিনী কুমিল্লায় প্রবেশ করে ১৬ এপ্রিল।৩৩। দরুইন গ্রামে হানাদার বাহিনী গোলাবর্ষণ শুরু করে— (১৬ এপ্রিল/১৭ এপ্রিল/১৮ এপ্রিল)উত্তর: দরুইন গ্রামে হানাদার বাহিনী গোলাবর্ষণ শুরু করে ১৭ এপ্রিল।৩৪। মোস্তফা কামাল শাহাদাত বরণ করেন— (১৮ এপ্রিল/২৪ এপ্রিল/১৬ ডিসেম্বর)উত্তর: মোস্তফা কামাল শাহাদাত বরণ করেন ১৮ এপ্রিল।৩৫। ‘এত হাসি কোথায় পেলে’ কবিতাটি লিখেছেন— (জসীমউদ্দীন/সুনির্মল বসু/আহসান হাবীব)উত্তর: ‘এত হাসি কোথায় পেলে’ কবিতাটি লিখেছেন জসীমউদ্দীন।৩৬। উড়ে গেলাম সুরে পেলাম— (মনে যে হলো উড়উড়ানি/ছড়ায় ছড়ায় গড়গড়ানি/জোসনা ফিনিক ফুল ছড়ানি)উত্তর: উড়ে গেলাম সুরে পেলাম ছড়ায় ছড়ায় গড়গড়ানি।৩৭। কলমি ফুলের— (দুল দুলানি/ফুল ছড়ানি/গুলগুলানি)উত্তর: কলমি ফুলের গুলগুলানি।৩৮। কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন—(১৯০৩ খ্রিষ্টাব্দে/১৮০৩ খ্রিষ্টাব্দে/১৯৩০ খ্রিষ্টাব্দে)উত্তর: কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন ১৯০৩ খ্রিষ্টাব্দে।৩৯। ‘এক পয়সার বাঁশি’র রচয়িতা— (কবি জসীমউদ্দীন/বন্দে আলী মিয়া/কাজী নজরুল ইসলাম)উত্তর: ‘এক পয়সার বাঁশি’র রচয়িতা কবি জসীমউদ্দীন।৪০। ‘শিক্ষা গুরুর মর্যাদা’ লিখেছেন— (কাজী নজরুল ইসলাম/কাজী কাদের নেওয়াজ/কাজী ফারুক নেওয়াজ)উত্তর: শিক্ষা গুরুর মর্যাদা লিখেছেন কাজী কাদের নেওয়াজ।৪১। কবি কাজী কাদের নেওয়াজের জন্ম— (১৯০৯ সালে/১৮০৯ সালে/১৯৯০ সালে)উত্তর: কবি কাজী কাদের নেওয়াজের জন্ম ১৯০৯ সালে।৪২। গল্পকার ঈশপ ছিলেন একজন— (ক্রীতদাস/বিজ্ঞানী/ডাক্তার)উত্তর: গল্পকার ঈশপ ছিলেন একজন ক্রীতদাস।৪৩। ‘চাষী’ কবিতাটি লিখেছেন— (রাজিয়া খাতুন চৌধুরানী/সুফিয়া খানম/বেগম রোকেয়া)উত্তর: ‘চাষী’ কবিতাটি লিখেছেন রাজিয়া খাতুন চৌধুরানী।৪৪। এ দেশের মানুষের খাদ্যের জোগান দেন— (দোকানদার/কৃষকেরা/শ্রমিকেরা)উত্তর: এ দেশের মানুষের খাদ্যের জোগান দেন কৃষকেরা।৪৫। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে বাংলার প্রথম শহীদ— (তিতুমীর/ক্ষুধিরাম/সৈয়দ আহম্মদ)উত্তর: ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে বাংলার প্রথম শহীদ তিতুমীর।৪৬। তিতুমীর হজ পালন করতে মক্কায় গেলেন— (চল্লিশ বছর বয়সে/ত্রিশ বছর বয়সে/বিশ বছর বয়সে)উত্তর: তিতুমীর হজ পালন করতে মক্কায় গেলেন চল্লিশ বছর বয়সে।৪৭। কান্তজির মন্দির— (দিনাজপুরে/বগুড়ায়/কুমিল্লায়)উত্তর: কান্তজির মন্দির দিনাজপুরে।৪৮। টেরাকোটা একটি— (ল্যাটিন শব্দ/ফরাসি শব্দ/বাংলা শব্দ)উত্তর: টেরাকোটা একটি ল্যাটিন শব্দ।৪৯। পাহাড়পুর— (রাজশাহী জেলায়/কুমিল্লা জেলায়/দিনাজপুর জেলায়)উত্তর: পাহাড়পুর রাজশাহী জেলায়।৫০। ‘পাখি’ কবিতা লিখেছেন— (বন্দে আলী মিয়া/আহসান হাবীব/রবীন্দ্রনাথ ঠাকুর)উত্তর: ‘পাখি’ কবিতা লিখেছেন বন্দে আলী মিয়া।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল