বাক্য রচনা অংশ-১২প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা বিষয়ে ৫ নম্বর প্রশ্নটি থাকবে ‘শব্দ দিয়ে বাক্য গঠন করো’। নম্বর থাকবে ১×৫=০৫। ধারাবাহিকভাবে বাক্য গঠন দেওয়া হলো। মৌন-মহান = পাহাড় ও আকাশ মানুষকে মৌন-মহান হওয়ার শিক্ষা দেয়।দিলখোলা = দিলখোলা মানুষ সবার কাছেই প্রিয়।মন্ত্রণা = মহান শিক্ষকের কাছে যে মন্ত্রণা লাভ করেছি, তা আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা।ইঙ্গিত = শ্রেণীশিক্ষকের ইঙ্গিত পেয়ে ক্লাসের সবাই একযোগে দাঁড়িয়ে গেল।তেজে = সূর্যের তেজে পৃথিবী উত্তপ্ত হয়।অন্তর = সবার অন্তর হোক নির্মল, সুন্দর ও উদার।রত্ন = মহাসাগরের অপর নাম রত্ন-আকর।সহিষ্ণুতা = সহিষ্ণুতা খুবই মহৎ গুণ।দীক্ষা = আমি শিক্ষকের কাছ থেকে দেশপ্রেমের দীক্ষা গ্রহণ করেছি। শ্যাম = বাংলাদেশের শ্যামরূপ দেখলে চোখ জুড়িয়ে যায়।বনানী = বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর গভীর বনানীতে নানা রকম জীবজন্তু বাস করে।দিবারাত্র = পরীক্ষা সামনে, তাই দিবারাত্র পড়ছি।আহরণ = জ্ঞান আহরণের জন্য পাঠ্য বইয়ের বাইরের বইও পড়তে হবে।পাঁজি = পাঁজি দেখে ওরা বাইরে যাওয়ার দিন স্থির করল। বিশ্বকোষ = বিশ্বকোষ ও অভিধান এক ধরনের গ্রন্থ নয়।শর্ষে = হলুদ শর্ষে ফুলে মাঠ ছেয়ে আছে।চরকি = কয়েক দিন ধরে কাজটির জন্য তার পিছে পিছে চরকির মতো ঘুরছি।রুখবে = বড় হয়ে তোমরাই এ অন্যায় রুখবে।তোড় = বন্যার প্রবল পানির তোড়ে কত ঘরবাড়ি ভেসে গেল।শাঁখ = মন্দিরে শাঁখ বাজছে।কুঁকড়ো = ভোর হলে গ্রামে কুঁকড়ো ডাকে।খুশবু = খাবারে খুব খুশবু ছড়াচ্ছে।উদগ্রীব = আপনার গান শুনতে খুবই উদগ্রীব।বিবিসি = বিবিসি সব সময় সঠিক সংবাদ প্রচার করে।গণহত্যা = ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গণহত্যা শুরু হয়েছিল।বঙ্গবন্ধু = বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল।ট্রেনিং = কাজ ভালো ভাবে বোঝার জন্য ট্রেনিং করাচ্ছি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল