সংক্ষেপে উত্তর অংশ-১৩প্রিয় শিক্ষার্থী, গণিতে নতুন সিলেবাস অনুযায়ী ২ নং প্রশ্ন থাকবে সংক্ষেপে উত্তর দাও এর ওপর। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১ করে। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন: দুটি পরস্পর সম্পূরক কোণকে সন্নিহিত কোণ হিসেবে আঁকলে কী তৈরি হয়?উত্তর: দুটি পরস্পর সম্পূরক কোণকে সন্নিহিত কোণ হিসেবে আঁকলে একটি সরল কোণ তৈরি হয়।প্রশ্ন: তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কী বলে?উত্তর: তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে।প্রশ্ন: প্রত্যেক ত্রিভুজের কয়টি কোণ রয়েছে?উত্তর: প্রত্যেক ত্রিভুজের তিনটি কোণ রয়েছে।প্রশ্ন: সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ?উত্তর: সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ।প্রশ্ন: সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ?উত্তর: সমকোণী ত্রিভুজের শুধু একটি কোণ সমকোণ। অপর দুটি কোণই সূক্ষ্মকোণ।প্রশ্ন: স্থূলকোণী ত্রিভুজের কয়টি কোণ স্থূলকোণ?উত্তর: স্থূলকোণী ত্রিভুজের শুধু একটি কোণ স্থূলকোণ।প্রশ্ন: চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষত্রকে কী বলে?উত্তর: চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষত্রকে চতুর্ভুজ বলে।প্রশ্ন: যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে।উত্তর: যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান তাকে রম্বস বলে।প্রশ্ন: সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে অন্য তিনটি কোণ কী ধরনের হয়?উত্তর: সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে অন্য তিনটি কোণও সমকোণ হয়।প্রশ্ন: যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে কী বলে?উত্তর: যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে।প্রশ্ন: যে আয়তের দুটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?উত্তর: যে আয়তের দুটি সন্নিহিত বাহু সমান তাকে বর্গ বলে।প্রশ্ন: যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান এবং একটি কোণ সমকোণ তাকে কী বলে?উত্তর: বর্গ।