বিজ্ঞান
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৩পানি কম পান করলে কোষ্ঠকাঠিন্য রোগ হয়
সঠিক উত্তর লেখো অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’ দেওয়া হলো।# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। অধ্যায়-৪ ১৯। মলা ও ঢেলা মাছে প্রচুর পরিমাণে কোন ভিটামিন থাকে?ক. ভিটামিন ‘এ’ খ. ভিটামিন ‘বি’ গ. ভিটামিন ‘ডি’ ঘ. ভিটামিন ‘কে’উত্তর: ক. ভিটামিন ‘এ’।২০। ভিটামিন ‘ই’ পাওয়া যায় কিসে?ক. শাকসবজি ও শস্যদানায় খ. মলা-ঢেলা মাছে গ. আমলকী-আমড়ায় ঘ. পেয়ারা-লেবুতেউত্তর: ক. শাকসবজি ও শস্যদানায়।২১। কোনটিতে অধিক পরিমাণে আয়োডিন আছে?ক. সামুদ্রিক মাছে খ. স্বাদু পানির মাছে গ. মুরগির মাংসে ঘ. সবজিতেউত্তর: ক. সামুদ্রিক মাছে।২২। পানি কম পান করলে কী রোগ হয়?ক. গলগণ্ড খ. রক্তশূন্যতা গ. ডায়রিয়া ঘ. কোষ্ঠকাঠিন্যউত্তর: ঘ. কোষ্ঠকাঠিন্য। অধ্যায়-৫ ১. কোনটি বায়ুবাহিত রোগ?ক. যক্ষ্মা খ. আমাশয় গ. জন্ডিস ঘ. কলেরাউত্তর: ক. যক্ষ্মা।২. পূর্ণাঙ্গ গোলকৃমি মানবদেহের কোন অঙ্গে বাস করে?ক. যকৃতে খ. কানে গ. অন্ত্রে ঘ. পাকস্থলীতেউত্তর: গ. অন্ত্রে।৩. কোনটি পানিবাহিত রোগ?ক. যক্ষ্মা খ. ইনফ্লুয়েঞ্জা গ. টাইফয়েড ঘ. হামউত্তর: গ. টাইফয়েড।৪. কোনটি ছোঁয়াচে রোগ?ক. বাতজ্বর খ. হাঁপানি গ. পাঁচড়া ঘ. রাতকানা।উত্তর: গ. পাঁচড়া।৫. চোখের কোন রোগটি ছোঁয়াচে?ক. রাতকানা খ. চোখে ছানিপড়া গ. অঞ্জলি ঘ. চোখ ওঠা উত্তর: ঘ. চোখ ওঠা।৬. কলেরা অথবা ডায়রিয়া-আক্রান্ত রোগীকে স্যালাইন খেতে দেওয়া হয় কেন?ক. দেহের বৃদ্ধির জন্য খ. পায়খানা বন্ধ হওয়ার জন্য গ. দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য ঘ. বমি বন্ধ হওয়ার জন্যউত্তর: গ. দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য।৭. দাঁত সুস্থ রাখার উপায় কী?ক. নরম খাবার খাওয়া খ. প্রতিবার খাবারের পর দাঁত ব্রাশ করা গ. ভিটামিন ‘বি’যুক্ত খাবার খাওয়া ঘ. আমিষজাতীয় খাবার খাওয়াউত্তর: খ. প্রতিবার খাবারের পর দাঁত ব্রাশ করা।৮। কী কারণে কানের পর্দা ফেটে যেতে পারে?ক. কানে ওষুধ দিলে খ. কানে ময়লা জমলে গ. সর্দি হলে ঘ. কানের ওপর জোরে থাপড় দিলেউত্তর: ঘ. কানের ওপর জোরে থাপড় দিলে।৯. নিচের কোনটি যকৃতের রোগ?ক. কলেরা খ. টাইফয়েড গ. জন্ডিস ঘ. ডায়রিয়াউত্তর: গ. জন্ডিস।১০. স্যালাইন তৈরির উপাদান নয় কোনটি?ক. পানি খ. খাবার লবণ গ. গুড় ঘ. লেবুর রসউত্তর: ঘ. লেবুর রস।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল