পদ্মা, মেঘনা ও যমুনা বাংলাদেশের বড় নদী বাংলা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৪
বিরাম চিহ্ন বসাও অংশ-১প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৬নং নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন থাকবে প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরামচিহ্ন বসাও। নম্বর থাকবে ৫। ১. বাংলাদেশের বুকের ওপর দিয়ে বয়ে গেছে কত নদী নদীর সঙ্গে তাই এ দেশের মানুষের গভীর মিতালি পদ্মা মেঘনা যমুনা ও ব্রহ্মপুত্র এ দেশের বড় নদী ছোট ছোট নদীও রয়েছে অনেক এদের নামও ভারি মিষ্টি তিস্তা করতোয়া ইছামতি গড়াই মহানন্দা ধলেশ্বরী শীতলক্ষা সুরমা কর্ণফুলি সাংগু ও মাতামুহুরি এসব নদীতে চলে নানা রকম নৌকা নৌকাগুলোর নামও কত চমৎকার কোষা ডিঙি ছিপ বালাম বজরা পানসি পাতাম সাম্পান ও ময়ূরপঙ্খিউত্তর: বাংলাদেশের বুকের ওপর দিয়ে বয়ে গেছে কত নদী। নদীর সঙ্গে তাই এ দেশের মানুষের গভীর মিতালি। পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এ দেশের বড় নদী। ছোট ছোট নদীও রয়েছে অনেক। এদের নামও ভারি মিষ্টি: তিস্তা, করতোয়া, ইছামতি, গড়াই, মহানন্দা, ধলেশ্বরী, শীতলক্ষা, সুরমা, কর্ণফুলি, সাংগু ও মাতামুহুরি। এসব নদীতে চলে নানা রকম নৌকা। নৌকাগুলোর নামও কত চমৎকার: কোষা, ডিঙি, ছিপ, বালাম, বজরা, পানসি, পাতাম, সাম্পান ও ময়ূরপঙ্খি। ২. শহরের বাইরে এলেই গ্রাম ছায়া ঢাকা পাখি ডাকা এই গ্রামগুলোর পাশ দিয়ে বয়ে গেছে নদী নদীর তীরে তীরে গড়ে উঠেছে কত জনপদ এসব জনপদে মানুষ ঘর বেঁধেছে গড়ে তুলেছে গ্রাম গঞ্জ ও হাট বাজার আম জাম কাঁঠাল ও বাঁশবনের নিবিড় ছায়ায় ঘেরা বাংলাদেশের এক একটি গ্রাম এসব গ্রামের বাড়িঘর শহরের দালান কোঠার মতো ইট কাঠ পাথরে তৈরি নয়উত্তর: শহরের বাইরে এলেই গ্রাম। ছায়া-ঢাকা, পাখি-ডাকা এই গ্রামগুলোর পাশ দিয়ে বয়ে গেছে নদী। নদীর তীরে তীরে গড়ে উঠেছে কত জনপদ। এসব জনপদে মানুষ ঘর বেঁধেছে, গড়ে তুলেছে গ্রাম-গঞ্জ ও হাট-বাজার। আম, জাম, কাঁঠাল ও বাঁশবনের নিবিড় ছায়ায় ঘেরা বাংলাদেশের একেকটি গ্রাম। এসব গ্রামের বাড়িঘর শহরের দালান-কোঠার মতো ইট, কাঠ, পাথরে তৈরি নয়। ৩. সুখু বাতাসের পিছু পিছু চলল প্রাসাদের দিকে কিন্তু প্রাসাদ তো অনেক দূর আলসে সুখু অল্পেই হাঁপিয়ে উঠল তার মেজাজ হয়ে উঠল তিরিক্ষি প্রাসাদে ঢুকল সে রাগে আগুন হয়ে বুড়ির দরজাটা সে খুলল লাথি দিয়ে তারপর চেঁচিয়ে উঠল মড়ামুখো বুড়ি জলদি আমার গয়নার ব্যবস্থা কর বুড়ি একটুও রাগল না মিষ্টি গলায় বলল এত অস্থির হচ্ছ কেন মেয়ে যাও ওই পুকুরে গিয়ে দুটো ডুব দাও দুটোর বেশি ডুব দিয়ো না কিন্তু তাহলে পস্তাবেউত্তর: সুখু বাতাসের পিছু পিছু চলল প্রাসাদের দিকে। কিন্তু প্রাসাদ তো অনেক দূর। আলসে সুখু অল্পেই হাঁপিয়ে উঠল। তার মেজাজ হয়ে উঠল তিরিক্ষি। প্রাসাদে ঢুকল সে রাগে আগুন হয়ে। বুড়ির দরজাটা সে খুলল লাথি দিয়ে। তারপর চেঁচিয়ে উঠল: মড়ামুখো বুড়ি, জলদি আমার গয়নার ব্যবস্থা কর। বুড়ি একটুও রাগল না। মিষ্টি গলায় বলল, এত অস্থির হচ্ছ কেন মেয়ে? যাও, ওই পুকুরে গিয়ে দুটো ডুব দাও। দুটোর বেশি ডুব দিয়ো না কিন্তু! তাহলে পস্তাবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল