প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৪: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে শূন্যস্থানগুলো পড়বে।# শূন্যস্থান পূরণ করো।অধ্যায়-১১প্রশ্ন: মহাস্থানগড় প্রাচীন — ও — সভ্যতার ধ্বংসাবশেষ।উত্তর: মহাস্থানগড় প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ।প্রশ্ন: মহাস্থানগড় নগরটি — প্রতিষ্ঠা করেছিলেন।উত্তর: মহাস্থানগড় নগরটি মৌর্য বংশীয় শাসকেরা প্রতিষ্ঠা করেছিলেন।প্রশ্ন: কুমিল্লার ময়নামতিতে পাওয়া গেছে — প্রত্নতাত্ত্বিক নিদর্শন।উত্তর: কুমিল্লার ময়নামতিতে পাওয়া গেছে বৌদ্ধ সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন।প্রশ্ন: পাল রাজা ধর্মপাল — প্রতিষ্ঠা করেন।উত্তর: পাল রাজা ধর্মপাল সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন।প্রশ্ন: মধ্য যুগে সোনারগাঁ ছিল দক্ষিণ-পূর্ব বঙ্গের —।উত্তর: মধ্য যুগে সোনারগাঁ ছিল দক্ষিণ-পূর্ব বঙ্গের প্রশাসনিক কেন্দ্র।প্রশ্ন: ঢাকা নগর প্রতিষ্ঠা হয়েছিল — ।উত্তর: ঢাকা নগর প্রতিষ্ঠা হয়েছিল ১৬১০ সালে।প্রশ্ন: সোনারগাঁ লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে — ।উত্তর: সোনারগাঁ লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৫ সালে।প্রশ্ন: নরসিংদীর — বাংলার প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।উত্তর: নরসিংদীর ওয়ারি-বটেশ্বরে বাংলার প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।প্রশ্ন: বাংলার বার ভূঁইয়াদের নেতা ছিলেন — ।উত্তর: বাংলার বার ভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খান।প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগর — ।উত্তর: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগর পুণ্ড্রনগর।প্রশ্ন: — মহাবিহার আয়তনে সবচেয়ে বড়।উত্তর: সোমপুর মহাবিহার আয়তনে সবচেয়ে বড়।প্রশ্ন: — নির্মাণ হয় মোগল আমলে শাহজাদা আযম শাহের সময়উত্তর: লালবাগ দুর্গ নির্মাণ হয় মোগল আমলে শাহজাদা আযম শাহের সময়প্রশ্ন: হিউয়েন সাং — শতাব্দীতে মহাস্থান গড়ের বসুবিহার আসেন।উত্তর: হিউয়েন সাং সপ্তম শতাব্দীতে মহাস্থান গড়ের বসুবিহার আসেন।অধ্যায়-১২প্রশ্ন: বখতিয়ার খিলজি নদীয়া আক্রমণ করেছিলেন — ।উত্তর: বখতিয়ার খিলজি নদীয়া আক্রমণ করেছিলেন ১২০৪ সালে।প্রশ্ন: বাংলায় স্বাধীন সুলতানি আমলের সূচনা করেন — ।উত্তর: বাংলায় স্বাধীন সুলতানি আমলের সূচনা করেন ফখরউদ্দিন মুবারক শাহ।প্রশ্ন: আফ্রিকার বিখ্যাত পর্যটক — ফখরউদ্দিন মুবারক শাহের শাসনকালে সোনারগাঁয়ে আসেন।উত্তর: আফ্রিকার বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ফখরউদ্দিন মুবারক শাহের শাসনকালে সোনারগাঁয়ে আসেন।প্রশ্ন: ‘বাঙ্গালাহ’ নামটি সুলতান — সময় থেকেই শুরু হয়।উত্তর: ‘বাঙ্গালাহ’ নামটি সুলতান শামসউদ্দিন ইলিয়াছ শাহের সময় থেকেই শুরু হয়।প্রশ্ন: পারস্যের কবি — সঙ্গে গিয়াসউদ্দিন আজম শাহের পত্র যোগাযোগ ছিল।উত্তর: পারস্যের কবি হাফিজের সঙ্গে গিয়াসউদ্দিন আজম শাহের পত্র যোগাযোগ ছিল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল