প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, বিএমটিটিআইশূন্যস্থান পূরণ  অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে শূন্যস্থানগুলো পড়বে। # শূন্যস্থান পূরণ কর।অধ্যায়-৬৭। মানুষের দেহ—পরিবাহী। উত্তর: মানুষের দেহ বিদ্যুৎ পরিবাহী।৮। অনেক সময় দুর্ঘটনার দরুন শরীরের কোনো অঙ্গের—যেতে পারে।উত্তর: অনেক সময় দুর্ঘটনার দরুন শরীরের কোনো অঙ্গের হাড় ভেঙে যেতে পারে।৯। প্রাকৃতিক পরিবেশ—দুই প্রকার। এরা হলো জড় পরিবেশ ও—পরিবেশ।উত্তর: প্রাকৃতিক পরিবেশ প্রধানত দুই প্রকার। এরা হলো জড় পরিবেশ ও জীবন পরিবেশ।অধ্যায়-৭১। পদার্থ—দখল করে। উত্তর: পদার্থ স্থান দখল করে।২। পদার্থের—আছে। উত্তর: পদার্থের ওজন আছে।৩। কঠিন পদার্থের নির্দিষ্ট—ও নির্দিষ্ট—আছে।উত্তর: কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে।৪। তরল পদার্থের নির্দিষ্ট—আছে কিন্তু নির্দিষ্ট—নেই।উত্তর: তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই।৫। বায়বীয় পদার্থের নির্দিষ্ট —ও নির্দিষ্ট—নেই কিন্তু—আছে।উত্তর: বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন নেই কিন্তু ওজন আছে।৬। ভর হচ্ছে বস্তুর মধ্যে বিদ্যমান—।উত্তর: ভর হচ্ছে বস্তুর মধ্যে বিদ্যমান পদার্থের পরিমাণ।৭। যে বস্তুতে যত বেশি পরিমাণ—আছে তার ওজন তত বেশি।উত্তর: যে বস্তুতে যত বেশি পরিমাণ পদার্থ আছে তার ওজন তত বেশি।৮। পদার্থ মাত্রই পৃথিবীর—টান অনুভব করে।উত্তর: পদার্থ মাত্রই পৃথিবীর অভিকর্ষ টান অনুভব করে।৯। বস্তুর ওজন পৃথিবীতে যত চাঁদে তার চেয়ে—।উত্তর: বস্তুর ওজন পৃথিবীতে যত চাঁদে তার চেয়ে অনেক কম।১০। পানি+— = বাষ্প। উত্তর: পানি+তাপ = বাষ্প।১১। পানির সংকেত—। উত্তর: পানির সংকেত H2O।অধ্যায়-৮১। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয়—।উত্তর: মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু।২। একাধিক পরমাণু একসঙ্গে সংযুক্ত হয়ে—সৃষ্টি করে।উত্তর: একাধিক পরমাণু একসঙ্গে সংযুক্ত হয়ে অণু সৃষ্টি করে।৩। —পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি।উত্তর: মৌলিক পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি।৪। —নমনীয়তা গুণ রয়েছে। উত্তর: ধাতুর নমনীয়তা গুণ রয়েছে।৫। বায়ু—পদার্থ নয় কারণ বায়ুর—ও—সহজেই আলাদা করা যায়।উত্তর: বায়ু যৌগিক পদার্থ নয় কারণ বায়ুর অক্সিজেন ও নাইট্রোজেন সহজেই আলাদা করা যায়।৬। অধাতুর—ও—পরিবাহিতা কম।উত্তর: অধাতুর তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা কম।৭। পানি একটি—পদার্থ। উত্তর: পানি একটি যৌগিক পদার্থ।৮। কার্বন—ও—পরিবাহী। উত্তর: কার্বন তাপ ও বিদ্যুৎ পরিবাহী।৯। —মুক্ত অবস্থায় থাকতে পারে। উত্তর: অণু মুক্ত অবস্থায় থাকতে পারে।১০। বায়ু প্রধানত—ও—নিয়ে গঠিত।উত্তর: বায়ু প্রধানত অক্সিজেন ও নাইট্রোজেন নিয়ে গঠিত।অধ্যায়-৯১। গাছের পাতায় যে শক্তি সঞ্চিত হয় তা আসে—থেকে।উত্তর: গাছের পাতায় যে শক্তি সঞ্চিত হয় তা আসে আলো থেকে।২। মানুষের কথা, ছুটির ঘণ্টা ও গাড়ির হর্ন—সবই—শক্তির উদাহরণ।উত্তর: মানুষের কথা, ছুটির ঘণ্টা ও গাড়ির হর্ন—সবই শব্দ শক্তির উদাহরণ।৩। কয়লার মধ্যে যে শক্তি জমা থাকে তা হলো—শক্তি।উত্তর: কয়লার মধ্যে যে শক্তি জমা থাকে তা হলো রাসায়নিক শক্তি।৪। শক্তি বলতে কাজ করার—বোঝায়।উত্তর: শক্তি বলতে কাজ করার সামর্থ্য বোঝায়।৫। গতির কারণে কোনো বস্তু যে শক্তি লাভ করে তাকে আমরা—বলি।উত্তর: গতির কারণে কোনো বস্তু যে শক্তি লাভ করে তাকে আমরা গতিশক্তি বলি।৬। শক্তি শুধু—বদলায়—হয় না। উত্তর: শক্তি শুধু রূপ বদলায় ধ্বংস হয় না।৭। তাপ দিলে পদার্থের—ঘটে। উত্তর: তাপ দিলে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে।৮। আলো—চলে। উত্তর: আলো সরল পথে চলে।৯। বিদ্যুৎকোষে—বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করা হয়।উত্তর: বিদ্যুৎকোষে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করা হয়।১০। ম্যাগনেটাইট একটি—। উত্তর: ম্যাগনেটাইট একটি স্বাভাবিক চুম্বক।১১। কয়লার মধ্যে—শক্তি জমা থাকে।উত্তর: কয়লার মধ্যে রাসায়নিক শক্তি জমা থাকে।অধ্যায়-১০১। পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর বিশাল আবরণকে বলে— ।উত্তর: পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর বিশাল আবরণকে বলে বায়ুমণ্ডল।২। —জায়গা দখল করে। উত্তর: বায়ু জায়গা দখল করে।৩। —বায়ু বাধা প্রদান করে। উত্তর: বলপ্রয়োগে বায়ু বাধা প্রদান করে।৪। বায়ুর—আছে। উত্তর: বায়ুর ওজন আছে।৫। বায়ু একটি—। উত্তর: বায়ু একটি পদার্থ।৬। বায়ুর চাপকে বলে—। উত্তর: বায়ুর চাপকে বলে অ্যাটমোসফিয়ার।৭। ভূপৃষ্ঠে বায়ুচাপ সবচেয়ে—। উত্তর: ভূপৃষ্ঠে বায়ুচাপ সবচেয়ে বেশি।৮। বায়ুর চাপ নির্ণয় করা হয়—সাহায্যে।উত্তর: বায়ুর চাপ নির্ণয় করা হয় ব্যারোমিটারের সাহায্যে।৯। সমতলে অবস্থিত যেকোনো ব্যারোমিটারের পারদের উচ্চতা—।উত্তর: সমতলে অবস্থিত যেকোনো ব্যারোমিটারের পারদের উচ্চতা ৭৬ সে.মি.।১০। পৃথিবীর সব জায়গায়—সমানভাবে পড়ে না।উত্তর: পৃথিবীর সব জায়গায় সূর্যতাপ সমানভাবে পড়ে না।১১। বিষুবীয় অঞ্চলে—প্রায় সময়ই খাড়াভাবে পড়ে।উত্তর: বিষুবীয় অঞ্চলে সূর্যরশ্মি প্রায় সময়ই খাড়াভাবে পড়ে।১২। বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের—রক্ষা করে।উত্তর: বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।১৩। শক্তি উৎপাদনে ও সেচের কাজে—ব্যবহূত হয়।উত্তর: শক্তি উৎপাদনে ও সেচের কাজে বায়ুকল ব্যবহূত হয়।১৪। বিষুব রেখা বরাবর স্থানসমূহে সূর্য সারা বছর—কিরণ দেয়।উত্তর: বিষুব রেখা বরাবর স্থানসমূহে সূর্য সারা বছর খাড়াভাবে কিরণ দেয়।১৫। ভূপৃষ্ঠের ওপর অনেক দূর পর্যন্ত বিস্তৃত বায়ুর আবরণকে—বলে।উত্তর: ভূপৃষ্ঠের ওপর অনেক দূর পর্যন্ত বিস্তৃত বায়ুর আবরণকে বায়ুমণ্ডল বলে।১৬। বায়ুমণ্ডলের চাপ বায়ুস্তম্ভের— -এর ওপর নির্ভর করে।উত্তর: বায়ুমণ্ডলের চাপ বায়ুস্তম্ভের ওজন-এর ওপর নির্ভর করে।১৭। বেশি তাপের ফলে বায়ুর—এবং কম তাপের জন্য—সৃষ্টি হয়।উত্তর: বেশি তাপের ফলে বায়ুর নিম্নচাপ এবং কম তাপের জন্য উচ্চতাপ সৃষ্টি হয়।১৮। বায়ুপ্রবাহের গতি খুব বেড়ে গেলে তাকে আমরা—বলি।উত্তর: বায়ুপ্রবাহের গতি খুব বেড়ে গেলে তাকে আমরা ঝড় বলি।১৯। বায়ুচাপের পার্থক্যের দরুন—সৃষ্টি হয়।উত্তর: বায়ুচাপের পার্থক্যের দরুন বায়ুপ্রবাহের সৃষ্টি হয়।২০। বায়ুপ্রবাহের প্রধান কারণ—তাপ। উত্তর: বায়ুপ্রবাহের প্রধান কারণ সূর্যের তাপ।২১। পৃথিবীর অঞ্চল ভেদে—তফাৎ হয়।উত্তর: পৃথিবীর অঞ্চল ভেদে জলবায়ু তফাৎ হয়।২২। জলীয় বাষ্প বায়ুর চেয়ে—।উত্তর: জলীয় বাষ্প বায়ুর চেয়ে হালকা।২৩। সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে ওঠে গেলে—কমে যায়।উত্তর: সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে ওঠে গেলে বায়ুচাপ কমে যায়।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল