প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাম চিহ্ন বসাও  অংশ-২প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৬নং নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন থাকবে প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরামচিহ্ন বসাও। নম্বর থাকবে ৫।  ৪. দরজা ঠেলে ভেতরে ঢুকে দুখু দেখে এক খুনখুনে বুড়ি ঘরের ভেতর চরকা কাটছে ঝলমলে তার চেহারা যেন পূর্ণিমার চাঁদ তার সব জ্যোৎস্না ওর গায়ে ঢেলে দিয়েছে দুখু বুড়িকে সালাম জানাল বলল দাদিমা গো বাতাস আমার চরকা কাটার সব তুলো উড়িয়ে নিয়ে গেছে আমায় কিছু তুলো দাওউত্তর: দরজা ঠেলে ভেতরে ঢুকে দুখু দেখে, এক খুনখুনে বুড়ি ঘরের ভেতর চরকা কাটছে। ঝলমলে তার চেহারা। যেন পূর্ণিমার চাঁদ তার সব জ্যোৎস্না ওর গায়ে ঢেলে দিয়েছে। দুখু বুড়িকে সালাম জানাল। বলল, দাদিমা গো, বাতাস আমার চরকা কাটার সব তুলো উড়িয়ে নিয়ে গেছে। আমায় কিছু তুলো দাও। ৫. মনে রেখ একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে পৃথিবীতে তোমরা যে কাজ করেছ আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন তোমাদের ক্রীতদাস ক্রীতদাসীরাও আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবেউত্তর: মনে রেখ, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছ, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। তোমাদের ক্রীতদাস-ক্রীতদাসীরাও আল্লাহর বান্দা। তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার কোরো না। তোমরা নিজেরা যা খাবে। তাদেরও তাই খেতে দেবে। নিজেরা যে কাপড় পরবে; তাদেরও তাই পরতে দেবে। ৬.আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প এ দেশের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির কলস হাঁড়ি সরা বাসন কোসন পেয়ালা সুরাই মটকা জালা পিঠে তৈরির নানা ছাঁচ আরও কত কী নিত্যদিনের দরকারি এসব জিনিসের সঙ্গে তারা তৈরি করে আসছে উৎসব পার্বণের জন্য নানা রঙের বাহারি মাটির জিনিস তৈজসপত্রউত্তর: আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এ দেশের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির কলস, হাঁড়ি, সরা, বাসন-কোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা ছাঁচ, আরও কত কী! নিত্য দিনের দরকারি এসব জিনিসের সঙ্গে তারা তৈরি করে আসছে উৎসব-পার্বণের জন্য নানা রঙের বাহারি মাটির জিনিস, তৈজসপত্র।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল