প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাম চিহ্ন বসাও  অংশ-৩প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৬নং নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন থাকবে প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরামচিহ্ন বসাও। নম্বর থাকবে ৫।  ৭. মৃত্যুর কথা শুনে ভয়ে জেলের মুখ শুকিয়ে গেল সে কাঁপতে কাঁপতে কোনো রকমে বলল ভাই দৈত্য আমি তো কোনো অন্যায় কাজ করিনি তা হলে তুমি কেন আমাকে মারতে চাইছ কত কাল তুমি এই জালাটার মধ্যে বন্দী হয়ে ছিলে নড়াচড়া করতে না পেরে কতই না কষ্ট পাচ্ছিলে আমি তোমাকে মুক্তি দিয়েছি এটাই যদি আমার অন্যায় হয়ে থাকে আর তার জন্যই যদি আমাকে জান দিতে হয় তবে আমার আর কিছুই বলার নেইউত্তর: মৃত্যুর কথা শুনে ভয়ে জেলের মুখ শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে কোনো রকমে বলল—ভাই দৈত্য, আমি তো কোনো অন্যায় কাজ করিনি। তা হলে তুমি কেন আমাকে মারতে চাইছ? কত কাল তুমি এই জালাটার মধ্যে বন্দী হয়ে ছিলে। নড়াচড়া করতে না পেরে কতই না কষ্ট পাচ্ছিলে। আমি তোমাকে মুক্তি দিয়েছি। এটাই যদি আমার অন্যায় হয়ে থাকে, আর তার জন্যই যদি আমাকে জান দিতে হয়, তবে আমার আর কিছুই বলার নেই। ৮. কিন্তু পিছু হটতে হলেও কিছুটা সময় দরকার ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে হানাদার দুশমনদের এ দায়িত্ব কে নেবেআরও একজন ঢলে পড়ল শত্রুর গুলিতে প্লাটুন কমান্ডার মোস্তফা কামাল পরিখার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি— উত্তরে দক্ষিণে পশ্চিমে নয়জন মুক্তিসেনা এর মধ্যেই নিহত হলেন আরও দশজন হলেন আহত পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত উত্তর: কিন্তু পিছু হটতে হলেও কিছুটা সময় দরকার। ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে হানাদার দুশমনদের। এ দায়িত্ব কে নেবে?আরও একজন ঢলে পড়ল শত্রুর গুলিতে। প্লাটুন কমান্ডার মোস্তফা কামাল পরিখার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি— উত্তরে, দক্ষিণে, পশ্চিমে। নয়জন মুক্তিসেনা এর মধ্যেই নিহত হলেন। আরও দশজন হলেন আহত। পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। ৯. বাঁশি ঢোল তবলা করতাল খোল খঞ্জনি হারমোনিয়াম মাদল একতারা দোতারা সেতার সরোদ এই রকম অনেক বাদ্যযন্ত্র ব্যবহূত হয় কণ্ঠসংগীতের সহযোগী হিসেবে যাঁরা এসব যন্ত্র ব্যবহার করেন তাঁদেরও ভিন্ন ভিন্ন নাম আছে বাঁশি বাজান যিনি তিনি বংশীবাদক ঢোল বাজান যিনি তিনি ঢুলি তবলা বাজান যিনি তিনি তবলচিউত্তর: বাঁশি, ঢোল, তবলা, করতাল, খোল, খঞ্জনি, হারমোনিয়াম, মাদল, একতারা, দোতারা, সেতার, সরোদ এই রকম অনেক বাদ্যযন্ত্র ব্যবহূত হয় কণ্ঠসংগীতের সহযোগী হিসেবে। যাঁরা এসব যন্ত্র ব্যবহার করেন তাঁদেরও ভিন্ন ভিন্ন নাম আছে। বাঁশি বাজান যিনি, তিনি বংশীবাদক; ঢোল বাজান যিনি, তিনি ঢুলি; তবলা বাজান যিনি, তিনি তবলচি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল