প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাম চিহ্ন বসাও  অংশ-৪প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৬নং নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন থাকবে প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরামচিহ্ন বসাও। নম্বর থাকবে ৫।  ১০. মানুষের আনন্দ আছে দুঃখও আছে আনন্দ প্রকাশ করার জন্য কিংবা দুঃখ প্রকাশ করার জন্য মানুষ গান রচনা করেছে সেই গান গেয়েছে অন্যরা সেই গান শুনেছে এইভাবে আবহমানকাল ধরে বাংলাদেশের মানুষ সংগীতের জগতে বিচরণ করছেউত্তর: মানুষের আনন্দ আছে, দুঃখও আছে। আনন্দ প্রকাশ করার জন্য কিংবা দুঃখ প্রকাশ করার জন্য মানুষ গান রচনা করেছে, সেই গান গেয়েছে। অন্যরা সেই গান শুনেছে। এইভাবে আবহমানকাল ধরে বাংলাদেশের মানুষ সংগীতের জগতে বিচরণ করছে। ১১. রাতের আঁধারে কিংবা দিনের বেলায় আকাশ যখন মেঘে ঢাকা থাকে তখন মানুষ সহজেই দিক ভুল করতে পারে তাই গভীর অরণ্যে ধু ধু মরুভূমিতে অসীম মহাকাশে কিংবা অতল মহাসমুদ্রে পথ চিনে নিতে কম্পাস এখন মানুষের নির্ভরযোগ্য যন্ত্র আধুনিক কম্পাসে দিক নির্ণয়ের জন্য ব্যবহূত হয় বৈদ্যুতিক চুম্বকীয় কাঁটা কিন্তু কম্পাসের মূলে রয়েছে চুম্বকীয় পাথরের সেই আশ্চর্য দিকনির্দেশক গুণউত্তর: রাতের আঁধারে কিংবা দিনের বেলায় আকাশ যখন মেঘে ঢাকা থাকে, তখন মানুষ সহজেই দিক ভুল করতে পারে। তাই গভীর অরণ্যে, ধু ধু মরুভূমিতে, অসীম মহাকাশে কিংবা অতল মহাসমুদ্রে পথ চিনে নিতে কম্পাস এখন মানুষের নির্ভরযোগ্য যন্ত্র। আধুনিক কম্পাসে দিক নির্ণয়ের জন্য ব্যবহূত হয় বৈদ্যুতিক চুম্বকীয় কাঁটা। কিন্তু কম্পাসের মূলে রয়েছে চুম্বকীয় পাথরের সেই আশ্চর্য দিকনির্দেশক গুণ। ১২. কাঠুরিয়া ভালো করে দেখে বলল না সঙ্গে সঙ্গে আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রুপার কুড়াল নিয়ে এসে জলপরি জিজ্ঞাসা করল তবে এটা কি তোমার এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল না এটাও নয়উত্তর: কাঠুরিয়া ভালো করে দেখে বলল, না। সঙ্গে সঙ্গে আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রুপার কুড়াল নিয়ে এসে জলপরি জিজ্ঞাসা করল, তবে এটা কি তোমার? এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল, না, এটাও নয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল