প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাম চিহ্ন বসাও  অংশ-৫প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৬নং নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন থাকবে প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরামচিহ্ন বসাও। নম্বর থাকবে ৫।  ১৩. সেকালে গ্রামে গ্রামে ডনকুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হতো শেখানো হতো মুষ্টিযুদ্ধ লাঠিখেলা তীর ছোড়া আর অসিচালনা উদ্দেশ্য ছিল ইংরেজ তাড়ানোর জন্য গায়ে শক্তি সঞ্চয় করা তিনি ডনকুস্তি শিখে কুস্তিগির ও পালোয়ান হিসেবে নাম করলেন লাঠিখেলা তীর ছোড়া আর অসি পরিচালনাও শিখলেন তার অনেক ভক্তও জুটে গেল তিতুমীরের গায়ে শক্তি ছিল প্রচুর কিন্তু তিনি ছিলেন শান্ত ধীর স্বভাবেরউত্তর: সেকালে গ্রামে গ্রামে ডনকুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হতো। শেখানো হতো মুষ্টিযুদ্ধ, লাঠিখেলা, তীর ছোড়া, আর অসিচালনা। উদ্দেশ্য ছিল ইংরেজ তাড়ানোর জন্য গায়ে শক্তি সঞ্চয় করা। তিনি ডনকুস্তি শিখে কুস্তিগির ও পালোয়ান হিসেবে নাম করলেন। লাঠিখেলা, তীর ছোড়া আর অসি পরিচালনাও শিখলেন। তাঁর অনেক ভক্তও জুটে গেল। তিতুমীরের গায়ে শক্তি ছিল প্রচুর। কিন্তু তিনি ছিলেন শান্ত, ধীর স্বভাবের।  ১৪. একটা ঘরে আগুন লেগেছে তা দেখে একজন সাহায্যের জন্য চিৎকার করে উঠল আগুন আগুন অন্যরা তাড়াতাড়ি সেদিকে ছুটে গেল এই যে আগুন কথাটা দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করা হলো একে আমরা বলি যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর সব কটি উপায়কেই বোঝায় আমরা বলে লিখে বা সংকেত ব্যবহার করে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি। উত্তর: একটা ঘরে আগুন লেগেছে। তা দেখে একজন সাহায্যের জন্য চিৎকার করে উঠল—‘আগুন, আগুন।’ অন্যরা তাড়াতাড়ি সেদিকে ছুটে গেল। এই যে ‘আগুন’ কথাটা দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করা হলো— একে আমরা বলি যোগাযোগ। যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর সব কটি উপায়কেই বোঝায়। আমরা বলে, লিখে বা সংকেত ব্যবহার করে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি। ১৫. কিছু গাছপালা আছে সেগুলোকে আমরা বলি ভেষজ উদ্ভিদ সেগুলোর লতা পাতা ছাল কিংবা শেকড় ওষুধ তৈরিতে ব্যবহূত হয় যেমন সিঙ্কোনা গাছ ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরিতে কাজে লাগে কালমেঘ নয়নতারা আসামলতা শ্বেতচন্দন ইত্যাদি উদ্ভিদ ভেষজ গুণসম্পন্ন কোনো কোনো গাছ আবার অঙ্গ সৌন্দর্য ও সৌরভের জন্য বিখ্যাত যেমন চন্দনউত্তর: কিছু গাছপালা আছে সেগুলোকে আমরা বলি ভেষজ উদ্ভিদ। সেগুলোর লতা-পাতা, ছাল, কিংবা শেকড় ওষুধ তৈরিতে ব্যবহূত হয়। যেমন সিঙ্কোনা গাছ ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরিতে কাজে লাগে। কালমেঘ, নয়নতারা, আসামলতা, শ্বেতচন্দন ইত্যাদি উদ্ভিদ ভেষজ গুণসম্পন্ন। কোনো কোনো গাছ আবার অঙ্গ সৌন্দর্য ও সৌরভের জন্য বিখ্যাত—যেমন—চন্দন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল