প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৮‘অগ্নি’র সমার্থক শব্দ হলো: আগুন, বহ্নি, অনল, পাবক, হুতাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমার্থক শব্দ  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয় থেকে ‘সমার্থক শব্দ’ দেওয়া হলো।প্রশ্ন: সমার্থক শব্দ কাকে বলে?উত্তর: একটি শব্দের একই অর্থবোধক বিভিন্ন শব্দকে সমার্থক শব্দ বা একার্থবোধক শব্দ বা প্রতিশব্দ বলে। বাংলা ভাষায় অসংখ্য শব্দ আছে। সেই শব্দগুলোর মধ্যে বেশ কিছু শব্দের একাধিক প্রতিশব্দ রয়েছে। বাংলা ভাষাকে শ্রুতিমধুর, সার্থক, সাবলীল ও সৌকর্যমণ্ডিত করতে হলে প্রতিশব্দ অবশ্যই জানতে হবে। কারণ, একটি ঘটনা বর্ণনায় একই শব্দের বারবার ব্যবহার শ্রুতিমধুর হয় না।সমার্থক শব্দের উদাহরণঅগ্নি : আগুন, বহ্নি, অনল, পাবক, হুতাশন।অঙ্গ : শরীর, দেহ, গা, গাত্র, বপু।অন্ধকার : আঁঁধার, তিমির, তমঃ, তমিস্র।অটল : অবিচল, নিশ্চল, স্থির, স্থাণু।অপবাদ : কলঙ্ক, কুৎসা, মিথ্যা রটনা, দুর্নাম, বদনাম।অশ্ব : ঘোড়া, ঘোটক, বাজী, তুরঙ্গ, তুরঙ্গম, তুরগ।অরণ্য : বন, জঙ্গল, কানন, কান্তার।আকাশ : অম্বর, ব্যোম, নভ, গগন, অন্তরীক্ষ।আনন্দ : আমোদ, আহ্লাদ, হর্ষ।আদর : যত্ন, কদর, সোহাগ।ইচ্ছা : সাধ, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, অভিলাষ।ঈশ্বর : বিধাতা, জগৎপতি, স্রষ্টা, সৃষ্টিকর্তা।ঈর্ষা : হিংসা, বিদ্বেষ, দ্বেষ, পরশ্রীকাতরতা।উদগ্রীব : ব্যগ্র, উৎকণ্ঠিত, শঙ্কিত, চিন্তিত।কন্যা : দুহিতা, সূতা, তনয়া, আত্মজা, নন্দিনী, মেয়ে।কর্ণ : কান, শ্রুতি, শ্রবণ, শ্রবণেন্দ্রিয়।কূল : তীর, কিনারা, তট, পাড়।কাদা : কান্না, রোদন, ক্রন্দন। কপাল : ললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট।কিরণ : কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, আলো।খবর : সংবাদ, বার্তা, তথ্য, সন্ধান, খোঁজ।খারাপ : মন্দ, কু, বদ, নিকৃষ্ট, অশ্লীল, রুক্ষ, উগ্র।গরু : ধেনু, গো, গাভি, পয়স্বিনী।গৃহ : আলয়, ভবন, নিকেতন, সদন, ঘর।ঘোড়া : অশ্ব, ঘোটক, বাজী।চন্দ্র : সুধাকর, বিধু, নিশাকর, চাঁদ, শশী।চক্ষু : দর্শন, লোচন, নয়ন, নেত্র, অক্ষি, চোখ, আঁখি।জোর : শক্তি, বল প্রয়োগ, জবরদস্তি।জোছনা : চন্দ্রিমা, কৌমুদী, চন্দ্রিকা।জাগ্রত : সজাগ, অতন্দ্র, সচেতন।দাপট : প্রাবল্য, প্রতাপ, দুর্দান্ত, প্রভাব।দখল : অধিকার, আয়ত্ত, জ্ঞান।দয়া : করুণা, কৃপা, অনুগ্রহ, অনুকম্পা।দেহ : কায়া, কলেবর, গা, গাত্র, তনু।ধন : বিত্ত, অর্থ, সম্পদ, বৈভব।ধর্ম : কর্তব্য, পুণ্যকর্ম, হিতকর, সদাচরণ।ঢেউ : ঊর্মি, তরঙ্গ, বীচি।নদী : তটিনী, প্রবাহিণী, তরঙ্গিণী, স্রোতস্বিনী।নর : পুরুষ, ব্যক্তি, মানব।নারী : ললনা, অঙ্গন, রমণী, কান্তা।নৈপুণ্য : দক্ষতা, চাতুর্য, কৌশল।নিজ : আপন, নিজস্ব, স্বীয়, স্বয়ং।নসিব : অদৃষ্ট, ভাগ্য, কপাল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল