প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৯
মাতা—এর সমার্থক শব্দ হলো: মা, জননী, গর্ভধারিণী, আম্মাবাংলাদীদার চৌধুরী, শিক্ষক (প্রা.) আইডিয়াল স. প্রা. বিদ্যালয়, ঢাকা সমার্থক শব্দ অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয় থেকে ‘সমার্থক শব্দ’ দেওয়া হলো।পানি : জল, সলিল, পয়ঃ, তোয়, নীর, বারি।পৃথিবী : বসুন্ধরা, বসুমতী, ভূ, ভুবন, অবনী, ধরণী, ধরা, মহী, মেদিনী, ক্ষিতি, জগৎ, বসুধা।পর্বত : গিরি, শৈল, পাহাড়, মহীধর।পাথর : পাষাণ, প্রস্তর, শিলা।পক্ষী : পাখি, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, খগ।পুণ্য : সুকৃতি, শ্রেয়, ধর্ম, সৎকার্য, পবিত্র।প্রবীণ : প্রাচীন, বয়স্ক, বৃদ্ধ।প্রচণ্ড : তীব্র, প্রখর, কড়া, প্রবল।ফুর্তি : আনন্দ, হর্ষ, উল্লাস, উচ্ছ্বাস।ফুল : কুসুম, পুষ্প, প্রসূন।বল : শক্তি, সামর্থ্য, ক্ষমতা।বাণী : কথা, বচন, ভাষণ, বাক্য।বিজ্ঞ : জ্ঞানী, পণ্ডিত, অভিজ্ঞ, বিচক্ষণ।বিপদ : আপদ, বিপত্তি, দুর্দশা, দুরবস্থা।বন্ধু : মিত্র, সখা, সুহূদ।ব্যবস্থা : জোগাড়, নিয়ম, উপায়।বর্বর : অসভ্য, নিষ্ঠুর, মুর্খ।বিজয় : জয়, জিত, প্রাধান্য।বিদ্যুৎ : তড়িৎ, বিজলি, চপলা, সৌদামিনী।বৃক্ষ : গাছ, তরু, বিটপী, উদ্ভিদ, শাখী, মহীরুহ, পাদপ।বদ্ধ : বন্ধ, বাঁধন, বন্ধন।বায়ু : বাতাস, হাওয়া, সমীরণ, পবন, মরুৎ।ভাষণ : উক্তি, বচন, বাক্য।মেঘ : জলধর, জলদ, বারিদ, নীরদ।মূর্খ : বোকা, নির্বোধ, আহাম্মক।মর্জি : ইচ্ছা, খেয়াল, খুশি, সাধ।মোহিত : বিমুগ্ধ, বিভোর, আত্মহারা।মৃত্যু : মরণ, দেহাবসান, জীবননাশ, অন্তর্ধান।মাটি : মৃত্তিকা, মৃৎ, ভূতল।মুগ্ধ : বিভোর, আত্মহারা মোহগ্রস্ত।মাতা : মা, জননী, গর্ভধারিণী, আম্মা।সুন্দর : অপরূপ, অনুপম, নিরুপম।সেতু : পুল, সাঁকো, বাঁধ।সাধনা : প্রচেষ্টা, আরাধনা, প্রয়াস।সংকেত : ইঙ্গিত, ইশারা, আভাস।সূর্য : রবি, তপন, মিহির, প্রভাকর, ভাস্কর।সোনা : স্বর্ণ, কাঞ্চন, সুবর্ণ, হিরণ্য।স্বর্গ : অমরাবতী, জান্নাত, দ্যুলোক, বেহেশত।সংকল্প : প্রতিজ্ঞা, অভিলাষ, শপথ, অঙ্গীকার।স্ত্রী : পত্নী, নারী, জায়া, কামিনী, অবলা।স্থির : অবিচল, স্থায়ী, অচঞ্চল।শ্বেত : সাদা, শুভ্র, ধবল, সফেদ।শিক্ষা : অধ্যয়ন, পড়ালেখা, বিদ্যাচর্চা।শক্ত : কঠিন, নিরেট, দৃঢ়, কঠোর।হাতি : মাতঙ্গ, হস্তী, করী।হস্ত : হাত, বাহু, ভুজ, কর, পাণিহূদয় : মন, চিত্ত, অন্তঃকরণ।মহাকর্ষশক্তি আবিষ্কার করেন বিজ্ঞানীনিউটনবিজ্ঞানপিয়ারা আক্তার, প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাসঠিক উত্তরটি লেখো অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’ দেওয়া হলো।# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। অধ্যায়-১৩ ৮। রোবট কী?ক. যান্ত্রিক মানুষ খ. রকেট গ. কৃত্রিম উপগ্রহ ঘ. বিমানউত্তর: যান্ত্রিক মানুষ। ৯। ইনসুলিন ব্যবহার করে কোন ধরনের রোগীর জীবন-যাপন সহজ হয়?ক. ডায়াবেটিস খ. প্যারালাইসিস গ. কলেরা ঘ. যক্ষ্মাউত্তর: ক. ডায়াবেটিস১০। কম্পিউটার কী ধরনের প্রযুক্তি?ক. আধুনিক প্রযুক্তি খ. কৃষি প্রযুক্তি গ. পুরাতন প্রযুক্তি ঘ. গৃহস্থালি প্রযুক্তি।উত্তর: ক. আধুনিক প্রযুক্তি ১১। কোনটি চিকিৎসা প্রযুক্তি নয়?ক. অ্যান্টিবায়োটিক খ. ইনসুলিন গ. লেজাররশ্মি ঘ. উফশীউত্তর: ঘ. উফশী। ১২। মহাকর্ষশক্তি আবিষ্কার করেন কে?ক. বিজ্ঞানী টেসলে খ. নিউটন গ. গ্যালিলিও ঘ. এডিসনউত্তর: খ. নিউটন।১৩। রিমোট কন্ট্রোল আবিষ্কার হয় কত সালে?ক. ১৮৯৮ সালে খ. ১৯৯৮ সালে গ. ১৯২০ সালে ঘ. ২০০০ সালে। উত্তর: ক. ১৮৯৮ সালে। ১৪। মানুষের অর্জিত বিশেষ জ্ঞানকে কী বলা হয়?ক. প্রযুক্তি খ. বিজ্ঞান গ. তথ্য ঘ. তথ্য ও প্রযুক্তি।উত্তর: খ. বিজ্ঞান।অধ্যায়-১৪১। আধুনিক পৃথিবীকে কী বলা হয়?ক. রসায়ন প্রযুক্তির পৃথিবী খ. জৈব প্রযুক্তির পৃথিবী গ. তথ্য প্রযুক্তির পৃথিবী ঘ. কৃষি প্রযুক্তির পৃথিবীউত্তর: গ. তথ্য প্রযুক্তির পৃথিবী২। তথ্য জানার সঙ্গে আর কী করতে হয়?ক. সংরক্ষণ করতে হয় খ. যোগাযোগ করতে হয় গ. গোপন করতে হয় ঘ. মুছে ফেলতে হয়উত্তর: ক. সংরক্ষণ করতে হয়৩। উপগ্রহে কীভাবে তথ্য প্রবাহ হয়?ক. বৈদ্যুতিক তারের মাধ্যমে খ. ফাইবার অপটিক কেবেলর মাধ্যমে গ. বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে ঘ. মহাকাশযানের মাধ্যমেউত্তর: গ. বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে৪। রেডিও-টেলিভিশনে কীভাবে তথ্য প্রবাহ হয়?ক. একমুখী খ. উভয়মুখী গ. বহুমুখী ঘ. কোনোটাই নাউত্তর: ক. একমুখী৫। টেলিফোনে কীভাবে তথ্য প্রবাহ হয়?ক. একমুখী খ. উভয়মুখী গ. বহুমুখী ঘ. কোনটাই নাউত্তর: খ. উভয়মুখী৬। কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে, তাকে কী বলে?ক. কি-বোর্ড খ. মেমোরি গ. মাইক্রোপ্রসেসর ঘ. মনিটরউত্তর: গ. মাইক্রোপ্রসেসর৭। বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ ছড়িয়ে পড়ার জন্য কোন মাধ্যমের দরকার?ক. বৈদ্যুতিক তার খ. বাতাস গ. পানি ঘ. কোনো মাধ্যমের দরকার নেইউত্তর: ঘ. কোনো মাধ্যমের দরকার নেই৮। আলেকজান্ডার গ্রাহাম বেল কত সালে টেলিফোন আবিষ্কার করেন?ক. ১৮৩০ সালে খ. ১৮৩৫ সালে গ. ১৮৭৬ সালে ঘ. ১৯০৭ সালেউত্তর: গ. ১৮৭৬ সালে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালAltaf is very helpful.ইংরেজিইকবাল খান, শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকামেকিং সেনটেন্স অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘মেকিং সেনটেন্স’ দেওয়া হলো।Helpful = Altaf is very helpful.Cage = The bird was kept in a cage.Listen to = We always listen to our teachers and parents.Look for = The cap seller was looking for his caps.Bring = Aladin told the genie to bring some food.Finish = Our school finishes at 4 p.m.Make = The birds were making a lot of noise.Noise = The birds were making a lot of noise.Eid = We celebrate two Eids in a year.Prayer = Shihab’s mother told Asif to come after the prayer.Magician = The stranger was really a magician.Feathers = A parrot has a red beak and green feathers. Prepare = They were preparing for the examination.Live in = We live in Dhaka.Eid = Prayer After Eid Prayer we embrace each other.Serious = Sabera’s illness was not serious.A lot of = We saw a lot of animals in the zoo.Kinds of = There are many kinds of wild animals in the Sundarbans.Peaceful = Bangladesh is a peaceful country.Interesting = There are many interesting places in Bangladesh.Capital = Dhaka is the capital city of Bangladesh.Cloudy = The sky was cloudy that day.Curious = The students were very curious to learn.Always = Katha is always helpful.Agricultural = Bangladesh is an agricultural country.Excited = All the students were excited.Famous = Our school is very famous for sports.Favourite = Kite flying is my favourite hobby.Message = I got an email message.Population = Our population will be an asset in future.Suffering = Bashir was suffering from ulcer.# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালসুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার শক্তিধর হিংস্র প্রাণীবাংলাবাক্য রচনা অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘বাক্য রচনা করো’ দেওয়া হলো। শব্দ বাক্য রচনা রগচটা কী যে রগচটা লোকের পাল্লায় পড়েছি, কথায় কথায় রেগে ওঠে।শক্তিধর সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার শক্তিধর হিংস্র প্রাণী।গহিন গহিন অরণ্যে পথ ভুল হতে পারে।দৈত্যপাখি উটপাখিকে বলা হয় দৈত্যপাখি।রাক্ষুসে খিদে সারা দিন উপোস করে তার এখন রাক্ষুসে খিদে পেয়েছে। উদার শরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন একজন উদার মানুষ। মৌন-মহান পাহাড় ও আকাশ মানুষকে মৌন-মহান হওয়ার শিক্ষা দেয়।দিলখোলা দিলখোলা মানুষ সবার প্রিয়।মন্ত্রণা মহান শিক্ষকের কাছে যে মন্ত্রণা লাভ করেছি তা আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা। ইঙ্গিত শ্রেণীশিক্ষকের ইঙ্গিত পেয়ে ক্লাসের সবাই একযোগে দাঁড়িয়ে গেল। তেজে সূর্যের তেজে পৃথিবী উত্তপ্ত হয়।অন্তর সবার অন্তর হোক নির্মল, সুন্দর ও উদার।রত্ন মহাসাগরের অপর নাম রত্ন-আকর।সহিষ্ণুতা সহিষ্ণুতা মহৎ গুণ।দীক্ষা আমি শিক্ষকের কাছ থেকে দেশপ্রেমের দীক্ষা গ্রহণ করেছি। শ্যাম বাংলাদেশের শ্যামরূপ দেখলে চোখ জুড়িয়ে যায়।বনানী বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর গভীর বনানীতে নানা রকম জীবজন্তু বাস করে। দিবারাত্র পরীক্ষা সামনে, তাই দিবারাত্র পড়ছি।আহরণ জ্ঞান আহরণের জন্য বইপত্র পড়া আবশ্যক। পাঁজি পাঁজি দেখে ওরা বাইরে যাওয়ার দিন স্থির করল। বিশ্বকোষ বিশ্বকোষ ও অভিধান এক ধরনের গ্রন্থ নয়।শর্ষে হলুদ শর্ষে ফুলে মাঠ ছেয়ে আছে।চরকি কয়েক দিন ধরে কাজটির জন্য তার পিছে পিছে চরকির মতো ঘুরছি।রুখবে বড় হয়ে তোমরাই এ অন্যায় রুখবে।তোড় বন্যার প্রবল পানির তোড়ে কত ঘরবাড়ি ভেসে গেল। শাঁখ মন্দিরে শাঁখ বাজছে।কুঁকড়ো ভোর হলে গ্রামে কুঁকড়ো ডাকে।অপেক্ষা ওর অপেক্ষায় আর বসে থাকতে ইচ্ছে করছে না।গপগপিয়ে সে গপগপিয়ে সবটা ভাত খেয়ে ফেলল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল২০০২ সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছেসমাজ সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক (প্রা.)হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা শূন্যস্থান পূরণ অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।অধ্যায়—৯ ৫। আমরা বেশি করে — লাগাব ও গাছের যত্ন নেব।উত্তর: ৫। আমরা বেশি করে গাছ লাগাব ও গাছের যত্ন নেব।৬। পাহাড় কাটব না, — ভরাট করব না।উত্তর: পাহাড় কাটব না, জলাভূমি ভরাট করব না।৭। বাড়ির আঙিনা, বিদ্যালয়, রাস্তাঘাট — রাখব।উত্তর: বাড়ির আঙিনা, বিদ্যালয়, রাস্তাঘাট পরিষ্কার রাখব।৮। ৫ জুনকে—হিসেবে ঘোষণা করা হয়েছে।উত্তর: ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।৯। বাড়ি, বিদ্যালয় ও আশপাশে বেশি করে — লাগাব ও গাছের যত্ন নেব।উত্তর: ৯। বাড়ি, বিদ্যালয় ও আশপাশে বেশি করে গাছ লাগাব ও গাছের যত্ন নেব।১০। — সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে।উত্তর: ২০০২ সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে।অধ্যায়—১০১। আমাদের দেশে আয়তনের তুলনায় — অনেক বেশি।উত্তর: আমাদের দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি।২। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে—।উত্তর: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে নবম।৩। গত ৪০ বছরে জনসংখ্যা — চেয়েও বেশি বেড়েছে।উত্তর: গত ৪০ বছরে জনসংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে।৪। বাংলাদেশে প্রতি বছরে শতকরা — জন করে লোক বাড়ছে।উত্তর: বাংলাদেশে প্রতি বছরে শতকরা ১.৫৪ জন করে লোক বাড়ছে।৫। বাংলাদেশে প্রতি বছর প্রায়—টন খাদ্য ঘাটতি হয়ে থাকে।উত্তর: বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৫ লাখ টন খাদ্য ঘাটতি হয়ে থাকে।৬। খাদ্য ঘাটতির ফলে দেশের অনেক লোক—ও অপুষ্টির শিকার হয়।উত্তর: ৬। খাদ্য ঘাটতির ফলে দেশের অনেক লোক দারিদ্র্য ও অপুষ্টির শিকার হয়।৭। খাদ্যের পরেই সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন পরিধেয় — ।উত্তর: ৭। খাদ্যের পরেই সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন পরিধেয় বস্ত্র।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল