প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাম চিহ্ন বসাও  অংশ-৬প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৬নং নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন থাকবে প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরামচিহ্ন বসাও। নম্বর থাকবে ৫।  ১৬. মওলানা ভাসানী তাঁর এক ভাষণে বলেছেন আমি খেটে খাওয়া মানুষের কথা বলি এই মানুষেরা কাজ করে খেতে খামারে কাজ করে কলে কারখানায় এরা কৃষক এরা শ্রমিক আর এরাই জমিদার মহাজন মালিকের জুলুমের শিকার হয়উত্তর: মওলানা ভাসানী তাঁর এক ভাষণে বলেছেন—‘আমি খেটে খাওয়া মানুষের কথা বলি। এই মানুষেরা কাজ করে খেতে-খামারে, কাজ করে কলে-কারখানায়। এরা কৃষক, এরা শ্রমিক। আর এরাই জমিদার, মহাজন, মালিকের জুলুমের শিকার হয়।’ ১৭. সার্কাসের হাতি নানা খেলা দেখিয়ে আমাদের আনন্দ দেয় সামনের পা তুলে দাঁড়ানো পা দিয়ে বল ছুড়ে মারা এসব সে অনায়াসে করতে পারে হাতির খাওয়া আট নয় মণ ঘাসপাতা আর ছয় মণের মতো পানি খায় হাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। উত্তর: সার্কাসের হাতি নানা খেলা দেখিয়ে আমাদের আনন্দ দেয়। সামনের পা তুলে দাঁড়ানো, পা দিয়ে বল ছুড়ে মারা—এসব সে অনায়াসে করতে পারে। হাতি আট নয় মণ ঘাসপাতা আর ছয় মণের মতো পানি খায়। হাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়।  ১৮. দুনিয়া জুড়ে অনেক বিচিত্র প্রাণীর বাস এদের কেউ বাস করে পানিতে কেউ ডাঙায় হাজার হাজার বছর ধরে মানুষ এদের দেখছে এদের মধ্যে বেশ কিছু প্রাণীকে মানুষ পোষ মানিয়েছে নিজের কাজে লাগিয়েছে কিন্তু তা হলেও এদের বেশির ভাগই থেকে গেছে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে।উত্তর: দুনিয়া জুড়ে অনেক বিচিত্র প্রাণীর বাস। এদের কেউ বাস করে পানিতে, কেউ ডাঙায়। হাজার হাজার বছর ধরে মানুষ এদের দেখছে। এদের মধ্যে বেশ কিছু প্রাণীকে মানুষ পোষ মানিয়েছে, নিজের কাজে লাগিয়েছে। কিন্তু তা হলেও এদের বেশির ভাগই থেকে গেছে বনে-জঙ্গলে, পাহাড়ে-পর্বতে। ১৯. পাখি চায় ওড়ার আনন্দ তাকে যত যত্নেই রাখা হোক যতই পোষ মানানো হোক এতে তার মন পাওয়া যায় না খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে কষ্ট করে যত্ন করে লালন পালনও করেছিল কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পেল পাখিটি চলে গেল কারণ সকল প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ।উত্তর: পাখি চায় ওড়ার আনন্দ। তাকে যত যত্নেই রাখা হোক, যতই পোষ মানানো হোক, এতে তার মন পাওয়া যায় না। খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে কষ্ট করে, যত্ন করে লালনও করেছিল। কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পেল, পাখিটি চলে গেল। সে আর ফিরে এল না। কারণ, সকল প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল