আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা প্রিয় পরীক্ষার্থীরা, সময়ের গতিময় স্রোত আমাদের নিয়ে এসেছে পরীক্ষার খুব কাছে। পঠিত বিষয়গুলো রিভিশনের এই চূড়ান্ত মুহূর্তে এসো, পরিবর্তিত প্রশ্ন কাঠামোতে সংযোজিত নতুন বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা আরেকটু স্পষ্ট করে নিই। গতকালের পর আজ ছাপা হলো শেষ অংশ। পরিবেশ পরিচিতি সমাজ নতুন প্রশ্ন কাঠামো অনুসারে পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে সর্বমোট প্রশ্ন ক্রমিক থাকছে ৬টি। এর মধ্যে ১ নম্বর প্রশ্নে থাকছে বহুনির্বাচনী প্রশ্ন। অর্থাৎ সঠিক উত্তরটি লেখো। আগে সঠিক উত্তর প্রশ্ন ছিল ৫টি। বর্তমানে সঠিক উত্তর প্রশ্ন থাকছে ১০টি। আগে ছিল প্রতি প্রশ্নের মান ২। বর্তমানে থাকছে প্রতি প্রশ্নের মান ১ করে।শূন্যস্থান পূরণ: আগের মতো ৫টিই থাকছে। প্রতিটির মান ২ করে, এখানে ১০ নম্বর আগের মতোই আছে।শুদ্ধ-অশুদ্ধ নির্ণয়: আগের কাঠামোতে ছিল না। বর্তমান কাঠামো অনুসারে শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় থাকছে। কাজেই শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় শেখা হয়েছে কি না, দেখে নাও।বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিলকরণ: প্রশ্নে আগে ছিল বাম পাশে ৫টি এবং ডান পাশেও ৫টি। বর্তমান কাঠামো অনুসারে মিলকরণের জন্য বাম পাশে থাকবে ৪টি আর ডান পাশে ২টি অতিরিক্ত বাক্যাংশ। কাজেই মিলকরণ প্রশ্নের উত্তর খুব সচেতনভাবে দিতে হবে। যেমন:প্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করে খাতায় লেখো: ২×৪ = ৮(ক) পরিষ্কার পরিচ্ছন্নতা ধান গম (খ) নিয়মিত কর দেওয়া আমাদের লোকশিল্প জাদুঘর জাতীয় জাদুঘর (গ) সোনারগাঁয়ে প্রতিষ্ঠিত হয়েছে কর্তব্য (ঘ) আমাদের দেশের প্রধান খাদ্যশস্য আমাদের সুস্থ রাখে উত্তর: (ক) পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সুস্থ রাখে।(খ) নিয়মিত কর দেওয়া আমাদের কর্তব্য।(গ) সোনারগাঁয়ে প্রতিষ্ঠিত হয়েছে লোকশিল্প জাদুঘর।(ঘ) আমাদের দেশের প্রধান খাদ্যশস্য ধান।# অল্প কথায় উত্তর দাও ও বর্ণনামূলক প্রশ্ন কাঠামো অপরিবর্তিত রয়েছে। পরিবেশ পরিচিতি বিজ্ঞান পরিবর্তিত প্রশ্ন কাঠামো অনুসারে সঠিক উত্তর প্রশ্ন থাকছে ১০টি। প্রতিটি ১ নম্বর করে এখানে মোট নম্বর থাকছে ১০ (আগে সঠিক উত্তর প্রশ্ন ছিল ৫টি)। বিজ্ঞান বিষয়ে বর্তমান কাঠামো অনুসারে মিলকরণ প্রশ্নটি থাকছে। সমাজ বিষয়ের মিলকরণের অনুরূপ বিজ্ঞান বিষয়ের মিলকরণ। কাজেই বিজ্ঞান বিষয়ে নতুন করে সংযোজিত ‘মিলকরণ’ অবশ্যই ভালোভাবে শিখে নিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ১২টির মধ্যে দিতে হবে ১০টি এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর ৬টির মধ্যে দিতে হবে ৪টি।ধর্মশিক্ষা: (ইসলাম/হিন্দু/খ্রিষ্ট/বৌদ্ধ)পরিবর্তিত কাঠামো অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ৭টি। উত্তর দিতে হবে ৫টি প্রশ্নের। প্রশ্নের মান প্রতিটির জন্য ৪ নম্বর করে মোট এখানে থাকছে (৪×৫) = ২০ নম্বর। বর্ণনামূলক উত্তর প্রশ্ন ৭টির মধ্যে উত্তর দিতে হবে ৫টি প্রশ্নের। প্রতিটি প্রশ্নের মান ৮ করে এখানে মোট নম্বর (৮×৫) = ৪০। নতুন সংযোজিত প্রশ্ন মিলকরণ। সমাজ ও বিজ্ঞানের মিলকরণের অনুরূপ মিলকরণ ধর্ম শিক্ষায়ও থাকছে। কাজেই ধর্মশিক্ষার মিলকরণ প্রশ্ন সম্পর্কেও অবশ্যই তোমাদের ধারণা সমৃদ্ধ করতে হবে।পরামর্শসৈয়দা রওশন সুলতানা, প্রধান শিক্ষকশ্রেষ্ঠ শিক্ষক পুরস্কারপ্রাপ্ত, ২০০৭প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। এই মাসেই তোমাদের সমাপনী পরীক্ষা। এ জন্য খুব টেনশন হচ্ছে, তাই না? তোমাদের জন্য আমার প্রথম পরামর্শ হলো, পরীক্ষা নিয়ে একদম টেনশন করা যাবে না। বন্ধুরা, জীবনে এই প্রথম বড় পরিসরে পরীক্ষা দিতে যাচ্ছ, তাই কিছু বিষয় মনে করিয়ে দিতে চাই, যা তোমাদের শেষমুহূর্তের প্রস্তুতির জন্য সহায়ক হবে। রিভিশন দাও: এত দিন নিশ্চয়ই সিলেবাস শেষ করেছ। প্রস্তুতি নেওয়াও শেষ। শেষ সময় এখন রিভিশনের বিকল্প নেই। রিভিশন দেওয়ার সময় যেসব প্রশ্নে একটু অসুবিধা আছে, সেগুলো ডায়রিতে টুকে রাখ। বিরতি দিয়ে পরে আবার রিভিশন দাও। বাংলা, পরিবেশ পরিচিতি বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্নে গুরুত্ব দাও।প্রবেশপত্র পাওয়ার পর: প্রবেশপত্র পাওয়ার পর তুমি ভালোভাবে দেখে নেবে, তুমি কোন কেন্দ্রে পরীক্ষা দেবে। তোমার বাসস্থান থেকে কেন্দ্রের দূরত্ব কত? একটি পেনসিল বক্সে তিনটি ভালো কলম, প্রবেশপত্র, পেনসিল ও স্কেল গুছিয়ে নেবে। গণিত ও পরিবেশ পরিচিতি পরীক্ষায় জ্যামিতি বক্স ও পেনসিল নিতে ভুলো না। পরীক্ষার দিন কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে। নতুন কেন্দ্রে গিয়ে একদম ঘাবড়াবে না। কোনো অবস্থায়ই টেনশন করা যাবে না।তোমার পরীক্ষার খাতা: পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে তোমাকে খাতা দেওয়া হবে। প্রবেশপত্র দেখে উত্তরপত্রে তোমার নাম, রোল নম্বর, বিষয় ও তারিখ লিখবে। লিখে আবার প্রবেশপত্রের সঙ্গে মিলিয়ে নেবে। পরীক্ষার খাতায় মার্জিন করবে। খাতায় অযথা কাটাকাটি করবে না, পরিচ্ছন্ন রাখবে।সময়: প্রশ্নপত্র পাওয়ার পর সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। মনে রেখো, দুই ঘণ্টার মধ্যে তোমার পরীক্ষা শেষ করতে হবে। কোনো প্রশ্ন কমন না পড়লেও ঘাবড়ে যাবে না। মাথা ঠান্ডা রেখে যে প্রশ্নগুলোর উত্তর তোমার কাছে সহজ মনে হয়, সেগুলোর উত্তর আগে লিখবে। সবশেষে উত্তর না জানা প্রশ্নটি নিয়ে একটু চিন্তা কোরো। নিশ্চয়ই তোমার পড়া বিষয় থেকে এসেছে, হয়তো উত্তরটা ভালোভাবে জানা নেই। বাংলা ব্যাখ্যা বা বুঝিয়ে লেখো অংশ হলে কবি ও কবিতার নাম বা পাঠের নাম লিখে উল্লিখিত অংশে কবি ও লেখক কী বলতে চেয়েছেন, তা একটু চিন্তা করে গুছিয়ে লিখলেই ভালো নম্বর আসবে।অতিরিক্ত খাতা: পরীক্ষার মূল উত্তরপত্র লেখা শেষ হয়ে গেলে দাঁড়িয়ে কক্ষ পরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করে অতিরিক্ত পেপার চেয়ে নেবে। পেপার নেওয়ার সঙ্গে সঙ্গে পেপারের ওপরে ১. ক্রমিক বসিয়ে দেবে। এভাবে দ্বিতীয়বার নিলে ২. ক্রমিক বসাবে। তাহলে শেষে সেলাই করতে গিয়ে এলোমেলো হওয়ার ভয় থাকবে না। কারণ সেলাই করতে গিয়ে প্রথম পাতা শেষে এবং শেষের পাতা প্রথমে এলে তোমার নম্বর প্রাপ্তিতে নেতিবাক প্রভাব পড়তে পারে। সঠিকভাবে প্রশ্নের নম্বর লেখো: প্রশ্নের নম্বর সঠিকভাবে লিখতে হবে। অনেক প্রশ্নে ক, খ, গ, ঘ অংশ দেওয়া থাকে, তুমিও তা সঠিকভাবে লিখবে। অনেকে লেখে ‘১নং প্র: উ:’ এটা ঠিক নয়। লিখতে হবে ‘১ নম্বর প্রশ্নের উত্তর।’ একটি প্রশ্নের উত্তর লেখার পর এক ইঞ্চি ফাঁক রেখে অন্য প্রশ্নের উত্তর লেখা শুরু করবে।স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো: ভালোভাবে পরীক্ষা দিতে হলে শরীরটাকেও ভালো রাখতে হবে। কারণ, এ সময় সামান্য সর্দিজ্বরও তোমার পরীক্ষায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বেশি রাত জাগবে না। বাড়িতে তৈরি স্বাস্থ্যসম্মত খাবার খাবে। ভোরে খোলা মাঠে কিছু সময় হাঁটবে—এতে মন প্রফুল্ল হবে। নিজের ওপর অবস্থা রেখে পরীক্ষা দাও। সবশেষে দেখবে, কী চমৎকার পরীক্ষা দিয়েছ তুমি। বন্ধুরা, তোমাদের সাফল্য কামনা করে আজ এখানেই শেষ করছি।