বাক্য রচনা অংশ-২প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা বিষয়ে ৫ নম্বর প্রশ্নটি থাকবে ‘শব্দ দিয়ে বাক্য গঠন করো’। নম্বর থাকবে ২ × ৫ = ১০। ধারাবাহিকভাবে বাক্য গঠন দেওয়া হলো। জাদুঘর = সেদিন জাদুঘরে গিয়ে নানা জিনিস দেখে আনন্দ পেয়েছি।দিগন্ত = পূর্ব দিগন্তে কালো মেঘ জমেছে।জাগ = পাট কাটা শেষ হয়ে গেছে, এখন জাগ দেওয়ার পালা।শৌখিন = করিম চাচা খুব শৌখিন মানুষ।শ্যামলিমা = ছায়া সবুজ শ্যামলিমায় ঘেরা আমাদের গ্রাম।ঘরামি = আমাদের গ্রামে বেশির ভাগ বাড়ি ঘরামি দিয়ে তৈরি।জাতিসত্তা = বান্দরবান পাহাড়ি এলাকায় অনেক ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বাস করে।সংস্কৃতি = জাতির পরিচয় হয় তার নিজস্ব সংস্কৃতির মাধ্যমে।তৈজসপত্র = আমার মা ঘরের জন্য কিছু তৈজসপত্র কিনেছেন।কুলঙ্গি = কুলঙ্গিতে আয়না-চিরুনি রয়েছে।উপচার = উপহারের ডালাটি নানা উপচারে সাজানো।নবঘনে = আষাঢ়ের নবঘনে আকাশ ছেয়ে আছে।গগনে = পূর্ব গগনে সূর্য উঠেছে।তিল ঠাঁই = বঙ্গবন্ধুর ৭ মার্চের জনসভায় এত লোক হয়েছে যেন তিল ধারণের ঠাঁই ছিল না।বাদলের ধারা = সকাল থেকে বাদলের ধারা ঝরছে।ধেনু = সন্ধ্যা হলো, এখনো গোহালে ধেনু ফেরেনি।ধবলী = আমাদের পোষা গাভিটির নাম ধবলী।গোহালে = গোহালে পাঁচটি গরু আছে।খোয়ালে = অবহেলা করেই সময়টা খোয়ালে।খেয়া = প্রবল বৃষ্টিতে খেয়া পারাপার বন্ধ হয়ে গেছে।বেগে = প্রবল বেগে কালবৈশাখী ঝড় শুরু হলো।ঝরঝর = আষাঢ় মাসের বৃষ্টি ঝরঝর করে ঝরছে।ভরভর = বর্ষায় নদীনালা পানিতে ভরভর হয়ে আছে।দরদর = প্রচণ্ড গরমে কবিরের শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে।ছলছল = শিশুটি ছলচল চোখে তাকিয়ে আছে।বদমেজাজি = করিমের বড় চাচা খুব বদমেজাজি লোক।চরকা = আমার দাদি চরকায় সুতা কাটতে পারেন।সাফ = লোকটা সকাল থেকে স্কুলঘর সাফ করছে।লাগাম = ঘোড়সওয়ার লাগাম ছেড়ে দিতেই ঘোড়া ছুটে চলল।জিনপোশ = ঘোড়ার পিঠে জিনপোশটা শক্ত করে বাঁধা হলো।বেনারসি = ঢাকার মিরপুরের বেনারসি শাড়ির কদর বেশি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল