প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এ দেশের বড় নদীবাংলাদীদার চৌধুরী, শিক্ষক (প্রা.) আইডিয়াল স. প্রা. বিদ্যালয়, ঢাকাযতি ও ছেদ চিহ্ন  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয় থেকে অনুচ্ছেদে যতি বা ছেদ বা বিরাম চিহ্নের প্রয়োগ আলোচনা করবে।# নিচের অনুচ্ছেদগুলোর যথাস্থানে যতি, ছেদ বা বিরাম চিহ্ন বসাও।প্রশ্ন: বাংলাদেশের বুকের ওপর দিয়ে বয়ে গেছে কত নদী নদীর সঙ্গে তাই এ দেশের মানুষের গভীর মিতালি পদ্মা মেঘনা যমুনা ও ব্রহ্মপুত্র এ দেশের বড় নদী ছোট ছোট নদীও রয়েছে অনেক এদের নামও ভারি মিষ্টি তিস্তা করতোয়া ইছামতী গড়াই মহানন্দা ধলেশ্বরী শীতলক্ষ্যা সুরমা কর্ণফুলী সাঙ্গু ও মাতামুহুরি এসব নদীতে চলে নানা রকম নৌকা নৌকাগুলোর নামও কত চমৎ কার কোষা ডিঙি ছিপ বালাম বজরা পানসি পাতাম সাম্পান ও ময়ূরপঙ্খিউত্তর: বাংলাদেশের বুকের ওপর দিয়ে বয়ে গেছে কত নদী। নদীর সঙ্গে তাই এ দেশের মানুষের গভীর মিতালি। পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এ দেশের বড় নদী। ছোট ছোট নদীও রয়েছে অনেক। এদের নামও ভারি মিষ্টি: তিস্তা, করতোয়া, ইছামতী, গড়াই, মহানন্দা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, সুরমা, কর্ণফুলী, সাঙ্গু ও মাতামুহুরি। এসব নদীতে চলে নানা রকম নৌকা। নৌকাগুলোর নামও কত চমৎ কার: কোষা, ডিঙি, ছিপ, বালাম, বজরা, পানসি, পাতাম, সাম্পান ও ময়ূরপঙ্খি।প্রশ্ন: শহরের বাইরে এলেই গ্রাম ছায়া ঢাকা পাখি ডাকা এই গ্রামগুলোর পাশ দিয়ে বয়ে গেছে নদী নদীর তীরে তীরে গড়ে উঠেছে কত জনপদ এসব জনপদে মানুষ ঘর বেঁধেছে গড়ে তুলেছে গ্রাম গঞ্জ ও হাট বাজার আম জাম কাঁঠাল ও বাঁশবনের নিবিড় ছায়ায় ঘেরা বাংলাদেশের এক একটি গ্রাম এসব গ্রামের বাড়িঘর শহরের দালান কোঠার মতো ইট কাঠ পাথরে তৈরি নয়উত্তর: শহরের বাইরে এলেই গ্রাম। ছায়াঢাকা, পাখিডাকা এই গ্রামগুলোর পাশ দিয়ে বয়ে গেছে নদী। নদীর তীরে তীরে গড়ে উঠেছে কত জনপদ। এসব জনপদে মানুষ ঘর বেঁধেছে, গড়ে তুলেছে গ্রাম-গঞ্জ ও হাট-বাজার। আম, জাম, কাঁঠাল ও বাঁশবনের নিবিড় ছায়ায় ঘেরা বাংলাদেশের একেকটি গ্রাম। এসব গ্রামের বাড়িঘর শহরের দালান-কোঠার মতো ইট, কাঠ, পাথরে তৈরি নয়।প্রশ্ন: দরজা ঠেলে ভেতরে ঢুকে দুখু দেখে এক খুনখুনে বুড়ি ঘরের ভেতর চরকা কাটছে ঝলমলে তার চেহারা যেন পূর্ণিমার চাঁদ তার সব জ্যোৎ স্না ওর গায়ে ঢেলে দিয়েছে দুখু বুড়িকে সালাম জানাল বলল দাদিমা গো বাতাস আমার চরকা কাটার সব তুলো উড়িয়ে নিয়ে গেছে আমায় কিছু তুলো দাওউত্তর: দরজা ঠেলে ভেতরে ঢুকে দুখু দেখে, এক খুনখুনে বুড়ি ঘরের ভেতর চরকা কাটছে। ঝলমলে তার চেহারা। যেন পূর্ণিমার চাঁদ তার সব জ্যোৎ স্না ওর গায়ে ঢেলে দিয়েছে। দুখু বুড়িকে সালাম জানাল। বলল, দাদিমা গো, বাতাস আমার চরকা কাটার সব তুলো উড়িয়ে নিয়ে গেছে, আমায় কিছু তুলো দাও।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবর্জ্য থেকে দূষণ রোধের উপায় হচ্ছে বর্জ্যের পরিশোধনবিজ্ঞানপিয়ারা আক্তার, প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা সঠিক উত্তরটি লেখো  অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’ দেওয়া হলো।# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। অধ্যায়-১৪ ৯। সুনামি কী?ক. ভূমিকম্প খ. ঘূর্ণিঝড় গ. টর্নেডো ঘ. ভূমিকম্পে সৃষ্ট সমুদ্রের ঢেউউত্তর: ঘ. ভূমিকম্পে সৃষ্ট সমুদ্রের ঢেউ১০। কোনটির সাহায্যে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণ করা যায়?ক. টেলিগ্রাফ খ. ফ্যাক্স গ. কম্পিউটার ঘ. টেলিগ্রামউত্তর: গ. কম্পিউটার১১। কিসের সাহায্যে চিঠি ও দলিল দ্রুতগতিতে অন্যত্র প্রেরণ করা যায়?ক. ফ্যাক্সের সাহায্যে খ. রেডিওর সাহায্যে গ. টেলিভিশনের সাহায্যে ঘ. উড়োজাহাজের সাহায্যেউত্তর: ক. ফ্যাক্সের সাহায্যে১২। কৃত্রিম উপগ্রহকে ভূ-পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উঁচুতে স্থাপন করা হয়?ক. ৩৬ কিমি. খ. ৩৬০ কিমি. গ. ৩৬০০ কিমি. ঘ. ৩৬০০০ কিমি.উত্তর: ঘ. ৩৬০০০ কিমি.১৩। আকাশের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ায় সাহায্য করে কোনটি?ক. ডিশ অ্যানটেনা খ. কৃত্রিম উপগ্রহ গ. কম্পিউটার ঘ. ফ্যাক্সউত্তর: খ. কৃত্রিম উপগ্রহ অধ্যায়-১৫ ১। মাটি দূষণের জন্য দায়ী কোনটি?ক. প্লাস্টিক খ. কাগজ গ. কাপড় ঘ. চামড়াউত্তর: ক. প্লাস্টিক২। বর্জ্য থেকে পরিবেশ দূষণ রোধে উপায় কী?ক. বর্জ্য পোড়ানো খ. বর্জ্যের পরিশোধনগ. বর্জ্য জমিয়ে রাখা ঘ. বর্জ্য ঢেকে রাখাউত্তর: খ. বর্জ্যের পরিশোধন৩। কলকারখানার বর্জ্য যাতে পরিবেশ দূষিত না করে, সে জন্য কী ব্যবস্থা নেওয়া যায়?ক. বর্জ্য পোড়ানো খ. বর্জ্য মাটিতে পোঁতা গ. বর্জ্য পরিশোধন ঘ. বর্জ্য জমিয়ে রাখাউত্তর: গ. বর্জ্য পরিশোধন৪। পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ কোনটি?ক. গাছ কাটা খ. বর্জ্য পোড়ানো গ. নদীতে বর্জ্য ফেলা ঘ. বন্যাউত্তর: ঘ. বন্যা৫। পরিবেশের প্রাকৃতিক উপাদান কোনটি?ক. ঘরবাড়ি খ. রাস্তাঘাট গ. বাঁধ ঘ. গাছপালাউত্তর: ঘ. গাছপালা৬। গাছপালা বায়ুমণ্ডলে কোন গ্যাসটি ছাড়ে?ক. কার্বন ডাই-অক্সাইড খ. অক্সিজেন গ. হাইড্রোজেন ঘ. নাইট্রোজেনউত্তর: খ. অক্সিজেন৭। বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা কী হয়?ক. বৃদ্ধি পাবে খ. হ্রাস পাবে গ. সমান থাকবে ঘ. কিছুই হবে না।উত্তর: ক. বৃদ্ধি পাবে।৮। বনভূমি অনুর্বর হওয়ার কারণ কোনটি?ক. দাবানল খ. বৃক্ষনিধন গ. জনসংখ্যা বৃদ্ধি ঘ. ভূমিক্ষয়উত্তর: ক. দাবানল।৯। দূষিত পানিতে গোসল করলে কী হয়?ক. চর্মরোগ হয় খ. সর্দি হয় গ. জন্ডিস হয় ঘ. টাইফয়েড হয়উত্তর: ক. চর্মরোগ হয়১০। পলিথিন ও প্লাস্টিক মাটিতে কী অবস্থায় থাকে?ক. পচে যায় খ. সারে পরিণত হয় গ. অবিকৃত অবস্থায় থাকে ঘ. মিশে যায়উত্তর: গ. অবিকৃত অবস্থায় থাকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালKazi is a handsome boy.ইংরেজিইকবাল খান, শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকামেকিং সেনটেন্স  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘মেকিং সেনটেন্স’ দেওয়া হলো।Dusty = The lamp was dusty.Visit = Many foreigners visit our country every year.Weak = Sabera was weak and ill.Riddle = A riddle is a clever question with an intelligent answer.Soon = I shall write my friend soon.Side-walk = Shihab stood on the side-walk and looked down.Silence = There was silence everywhere.Handsome = Kazi is a handsome boy.Nice = Akash lives in a nice house.Over = Our examination will be over next day.Quickly = The cap-seller left the place quickly.Promise = We should keep our promise.Matter = The matter was very serious.Meanwhile = Meanwhile the bell rang.Want = This year the students want to learn about the minutes.Nobody = Nobody could tell the time.Worry = None should worry. Alone = Adnan was all alone. Silence = There was silence all around. Follow = He felt that someone was following him. Afraid = He was afraid even to look back. Stop = But when he stopped he heard no sound.Student = Adnan is a student. Parents = He lives with his parents. Grandmother = His grandmother also lives with them. Ill = Once his grandmother fell ill. Take = His father took her to the hospital. School = Adnan came from school and went to the hospital. Leave = Adnan left the hospital for home. Almost = Then it was almost midnight. Transport = There are many transports on the flyover. Far = His house was not very far. Walk = He was walking home. Decide = Adnan stopped and decided to see who it was. Look = He looked behind but saw none. Imaginary = The sight of an imaginary ghost made him nervous. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে, ভাজ্য = ভাজক×ভাগফলগণিতসংক্ষেপে উত্তর  অংশ-৮প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী শুভেচ্ছা নিও। গণিতের ‘সংক্ষেপে উত্তর’ ধারাবাহিকভাবে ছাপা হয়েছে। আজ থেকে ছাপা শুরু হলো বাকি অংশ।প্রশ্ন: বিয়োজন ৯৮৫২১৪ এবং বিয়োজ্য ৯৭৪৬৫ হলে, বিয়োগফল কত?উত্তর: বিয়োজন ৯৮৫২১৪ বিয়োজ্য ৯৭৪৬৫  নির্ণেয় বিয়োগফল ৮৮৭৭৪৯প্রশ্ন: কোন সংখ্যা থেকে ৬৮৯৭৫ বিয়োগ করলে বিয়োগফল ৭৯৪৭৬৮ হয়?উত্তর: নির্ণেয় সংখ্যাটি হবে (৬৮৯৭৫ + ৭৯৪৭৬৮) = ৮৬৩৭৪৩প্রশ্ন: ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে, বিয়োগফল কত হবে?উত্তর: ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০০ পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯ নির্ণেয় বিয়োগফল = ১ প্রশ্ন: চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৯ লক্ষ হবে?উত্তর: নির্ণেয় সংখ্যাটি হবে ৯০০০০০ থেকে ৯৯৯৯-এর বিয়োগফলকাজেই (৯০০০০০ - ৯৯৯৯) = ৮৯০০০১অর্থাৎ চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ৮৯০০০১ যোগ করলে যোগফল ৯ লক্ষ হবে।প্রশ্ন: ৬, ৮, ৯, ৫, ০, ৪ অঙ্কগুলোর প্রতিটি একবার ব্যবহার করে গঠিত ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?উত্তর: ৬, ৮, ৯, ৫, ০, ৪ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিতছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৮৬৫৪০ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ৪০৫৬৮৯  নির্ণেয় বিয়োগফল = ৫৮০৮৫১প্রশ্ন: ৯, ৪, ০, ২, ৬ অঙ্ক কয়টি একবার নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো।উত্তর: এখানে প্রদত্ত অঙ্ক = ৯, ৪, ০, ২, ৬।যেহেতু ০